Kitab

আল বুরূজ (বিশাল নক্ষত্র)

Chapter 85, 22 verses

  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
  • বয়ান ফাউন্ডেশন
সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি যা-তিল্ বুরূজ্বি

বয়ান ফাউন্ডেশন

কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম,

সমকালীন বাংলা

এবং প্রতিশ্রুত দিনের,

বাংলা উচ্চারণ

অল্ইয়াওমিল্ মাও'ঊদি।

বয়ান ফাউন্ডেশন

আর ওয়াদাকৃত দিনের কসম,

সমকালীন বাংলা

এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,

বাংলা উচ্চারণ

অশা-হিদিঁও অমাশ্হূদ্।

বয়ান ফাউন্ডেশন

আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার,

সমকালীন বাংলা

ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,

বাংলা উচ্চারণ

কুতিলা আছ্হা-বুল্ উখ্দূদি।

বয়ান ফাউন্ডেশন

ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,

সমকালীন বাংলা

জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,

বাংলা উচ্চারণ

আন্না-রি যা-তিল্ অকুদি

বয়ান ফাউন্ডেশন

(যাতে ছিল) ইন্ধনপূর্ণ আগুন।

সমকালীন বাংলা

যখন তারা তার চারপাশে বসেছিল,

বাংলা উচ্চারণ

ইয্হুম্ 'আলাইহা-কুঊ'দুঁও।

বয়ান ফাউন্ডেশন

যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল।

সমকালীন বাংলা

এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,

বাংলা উচ্চারণ

অহুম্ 'আলা-মা-ইয়াফ্'আলূনা বিল্মুমিনীনা শুহূদ্।

বয়ান ফাউন্ডেশন

আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী।

সমকালীন বাংলা

এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,

বাংলা উচ্চারণ

অমা-নাক্বমূ মিন্হুম্ ইল্লা য় আইঁ ইয়ুমিনূ বিল্লা-হিল্ 'আযীযিল্ হামীদি।

বয়ান ফাউন্ডেশন

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।

সমকালীন বাংলা

যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং সবকিছুর ওপর সাক্ষী,

বাংলা উচ্চারণ

ল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব অল্লা-হু 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।

বয়ান ফাউন্ডেশন

আসমানসমূহ ও যমীনের রাজত্ব যার। আর প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

সমকালীন বাংলা

নিশ্চয়ই যারা পুরুষ ও নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ফাতানুল্ মুমিনীনা অল্মুমিনা-তি ছুম্মা লাম্ ইয়াতূবূ ফালাহুম্ 'আযা-বু জ্বাহান্নামাঅলাহুম্ 'আযা-বুল্ হারীক্ব্।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় যারা পুরুষ ও নারীদেরকে আযাব দেয়, তারপর তাওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব।

সমকালীন বাংলা

নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- যা-লিকাল্ ফাওযুল্ কার্বী।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা।

সমকালীন বাংলা

নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,

বাংলা উচ্চারণ

ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ্।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।

সমকালীন বাংলা

নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,

বাংলা উচ্চারণ

ইন্নাহূ হুওয়া ইয়ুব্দিয়ু অইয়ু'ঈদ্।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন।

সমকালীন বাংলা

এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,

বাংলা উচ্চারণ

অহুওয়াল্ গফূরুল্ ওয়াদূদু

বয়ান ফাউন্ডেশন

আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।

সমকালীন বাংলা

আরশের অধিকারী, মহিমান্বিত,

বাংলা উচ্চারণ

যুল্ 'র্আশিল্ মাজ্বীদু

বয়ান ফাউন্ডেশন

আরশের অধিপতি, মহান।

সমকালীন বাংলা

তিনি যা ইচ্ছা করেন, তা করেন,

বাংলা উচ্চারণ

ফা'আ'লুল্ লিমা- ইয়ুরীদ্।

বয়ান ফাউন্ডেশন

তিনি তা-ই করেন যা চান ।

সমকালীন বাংলা

তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?

বাংলা উচ্চারণ

হাল্ আতা-কা হাদীছুল্ জুনূ দি

বয়ান ফাউন্ডেশন

তোমার কাছে কি সৈন্যবাহিনীর খবর পৌঁছেছে?

সমকালীন বাংলা

ফেরাউন ও সামূদের?

বাংলা উচ্চারণ

র্ফি'আউনা অছামূদ্।

বয়ান ফাউন্ডেশন

ফির‘আউন ও সামূদের।

সমকালীন বাংলা

তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,

বাংলা উচ্চারণ

বালিল্লাযীনা কাফারূ ফী তাক্যীবিঁও

বয়ান ফাউন্ডেশন

বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।

সমকালীন বাংলা

আর তাদেরকে পরিবেষ্টন করে আছেন,

বাংলা উচ্চারণ

অল্লা-হু মিওঁ অরা য় য়িহিম্ মুহীত্ব্।

বয়ান ফাউন্ডেশন

আর তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী।

সমকালীন বাংলা

বরং এটি মহিমান্বিত কুরআন,

বাংলা উচ্চারণ

বাল্ হুওয়া কুরআ-নুম্ মাজ্বীদুন্

বয়ান ফাউন্ডেশন

বরং তা সম্মানিত কুরআন।

সমকালীন বাংলা

সংরক্ষিত ফলকে।

Note

সুরক্ষিত ফলকেলিপিবদ্ধ

বাংলা উচ্চারণ

ফী লাওহিম্ মাহ্ফূজ্

বয়ান ফাউন্ডেশন

সুরক্ষিত ফলকে (লিপিবদ্ধ)।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme