Kitab

লোকমান (লোকমান নামের একজন ব্যক্তি)

Chapter 31, 34 verses

  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
  • আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা

পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে আলিফ - লাম - মীম;

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা-ম্ মী-ম্।

আবদুস শহীদ নাসিম

আলিফ লাম মিম।

সমকালীন বাংলা

এ আয়াতগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের,

বাংলা উচ্চারণ

তিল্কা আ-ইয়া-তুল্ কিতা-বিল্ হাকীম্।

আবদুস শহীদ নাসিম

এগুলো কিতাবুল হাকিম - এর (বিজ্ঞানময় কিতাব আল কুরআনের) আয়াত।

সমকালীন বাংলা

সৎকর্মশীলদের মুক্তির সরল তম পথ নির্দেশক ও দয়া স্বরূপ;

বাংলা উচ্চারণ

হুদাঁও অরহ্মাতাল্ লিল্মুহ্সিনীন্।

আবদুস শহীদ নাসিম

এগুলো হিদায়াত এবং রহমত কল্যাণপরায়ণদের জন্যে,

সমকালীন বাংলা

যারা কায়েম করে, যাকাত দেয়, আর তাহারাই আখিরাতে নিশ্চিত ;

Note
" ٱلصَّلَوٰةَ " "প্রার্থনা" হচ্ছে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া ও নৈকট্য লাভের জন্য ধরণের কর্মযজ্ঞ
বাংলা উচ্চারণ

আল্লাযীনা ইয়ুক্বীমূনাছ্ ছলা-তা অ ইয়ুতূনায্ যাকা-তা অহুম্ বিল্ আ-খিরতি হুম্ ইয়ূক্বিনূন্।

আবদুস শহীদ নাসিম

যারা কায়েম করে , প্রদান করে যাকাত এবং আখিরাতের প্রতি তারা রাখে একীন।

সমকালীন বাংলা

তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারাই ।

বাংলা উচ্চারণ

উলা-য়িকা 'আলা-হুদাম্ র্মি রব্বিহিম অউলা-য়িকা হুমুল্ মুফ্লিহূন্।

আবদুস শহীদ নাসিম

তারাই রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াতের উপর এবং তারাই হবে ।

সমকালীন বাংলা

মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহর পথ লইয়া ঠাট্টা - বিদ্রপকরে। উহাদেরই জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি।

বাংলা উচ্চারণ

অমিনান্না-সি মাইঁ ইয়াশ্তারী লাহ্ওয়াল্ হাদীছি লিইয়ুদ্বিল্লা 'আন্ সাবীলিল্লা-হি বিগইরি 'ইল্মিওঁ অইয়াত্তাখিযাহা- হুযুওয়া- উলা-য়িকা লাহুম্ 'আযা-বুম্ মুহীন্।

আবদুস শহীদ নাসিম

কোনো কোনো ব্যক্তি এলেম ছাড়াই মানুষকে আল্লাহর পথ থেকে বিপথগামী করার উদ্দেশ্যে অসার কাহিনী কিনে আনে এবং আল্লাহর পথ সম্পর্কে বিদ্রুপ করে। এদের জন্যে রয়েছে অপমানকর আযাব।

সমকালীন বাংলা

যখন উহার নিকট আমার আয়াত অবৃত্তি করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই, যেন উহার কর্ণ দুইটি বধির ; অতএব উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।

বাংলা উচ্চারণ

অইযা-তুত্লা 'আলাইহি আ-ইয়াতুনা-অল্লা-মুস্তাক্বিরন্ কাআ ল্লাম্ ইয়াস্মা'হা-কাআন্না ফী য় উযুনাইহি অক্ব্ রান্ ফাবার্শ্শিহু বি'আযা-বিন্ আলীম্।

আবদুস শহীদ নাসিম

যখন তার কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, সে হঠকারিতা প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয়, যেনো সে তা শুনতেই পায়নি। তার কান দুটিও যেনো বধির। এ ব্যক্তিকে সংবাদ দাও বেদনাদায়ক আযাবের।

সমকালীন বাংলা

যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে সুখদ কানন;

বাংলা উচ্চারণ

ইন্নাল্ লাযীনা আ-মানূ অ 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ না'ঈম্।

আবদুস শহীদ নাসিম

যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তাদের জন্যে রয়েছে জান্নাতুন নায়ীম।

সমকালীন বাংলা

সেখানে তাহার স্থায়ী হইবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

খ-লিদ্বীনা ফীহা- ওয়া'দাল্লা-হি হাক্ব্ক্ব- অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

আবদুস শহীদ নাসিম

সেখানেই থাকবে তারা চিরকাল। আল্লাহর ওয়াদা সত্য। তিনি মহাশক্তিধর, মহাপ্রজ্ঞাবান।

সমকালীন বাংলা

তিনি আকাশমণ্ডলী নির্মাণ করিয়াছেন স্তম্ভ ব্যতীত - তোমরা ইহা দেখিতেছ; তিনিই পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে ইহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু। এবং আমিই আকাশ হইতে বারি বর্ষণ করিয়া ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ।

বাংলা উচ্চারণ

খলাক্বস্ সামা-ওয়া-তি বিগইরি 'আমাদিন্ তারওনাহা-অআল্ক্ব-ফিল্ র্আদ্বি রওয়া-সিয়া আন্ তামীদা বিকুম্ অবাছ্ছা-ফীহা-মিন্ কুল্লি দা-ব্বাহ্ অআন্যাল্না- মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআম্বাত্না-ফীহা-মিন্ কুল্লি যাওজ্বিন্ কারীম্।

আবদুস শহীদ নাসিম

তিনি মহাকাশ সৃষ্টি করেছেন খুঁটি ছাড়াই, তাতো তোমরা দেখতেই পাচ্ছো। আর পৃথিবীতে তিনি স্থাপন করে দিয়েছেন পাহাড় পর্বত, যাতে করে পৃথিবী তোমাদের নিয়ে ঢলে না পড়ে। তাছাড়া পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন সব ধরনের জীব জানোয়ার। এছাড়া আমরা আসমান থেকে নাযিল করি পানি আর তা দিয়ে আমরা উৎপন্ন করি সব ধরনের উপকারী উদ্ভিদ।

সমকালীন বাংলা

ইহা সৃষ্টি ! তিনি ব্যতীত অন্যেরা কী সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও। সীমালংঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে।

বাংলা উচ্চারণ

হা-যা- খল্ক্ব ল্লা-হি ফাআরূনী মা-যা-খলাক্বল্লাযীনা মিন্ দূনিহ্ বালিজ্ জোয়া-লিমূনা ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।

আবদুস শহীদ নাসিম

এ হলো আল্লাহর সৃষ্টি। এখন আমাকে দেখাও, ছাড়া যাদেরকে তোমরা ইলাহ্ মানো, তারা কী সৃষ্টি করেছে? বরং যালিমরা রয়েছে সুস্পষ্ট বিপথগামিতায়।

সমকালীন বাংলা

আমি তো লুকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য এবং কেহ অকৃতজ্ঞ হলে অভাবমুক্ত, প্রশংসতি।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ আ-তাইনা-লুকমা-নাল্ হিক্মাতা আনিশ র্কু লিল্লা-হ্ অমাইঁইয়ার্শ্কু ফাইন্নামা ইয়াশ্কুরু লিনাফ্সিহী অ মান্ কাফারা ফাইন্না ল্লা-হা গনিয়্যুন্ হামীদ্।

আবদুস শহীদ নাসিম

আমরা লুকমানকে দান করেছিলাম হিকমাহ (প্রজ্ঞা) এবং তাকে বলেছিলাম: শোকর আদায় করো আল্লাহর। যে কেউ শোকর আদায় করে, সে তো শোকর আদায় করে নিজের কল্যাণের জন্যেই। আর যে কেউ অকৃতজ্ঞ হয়, তার জেনে রাখা উচিত মুখাপেক্ষাহীন সপ্রশংসিত।

সমকালীন বাংলা

স্মরণ কর, যখন লোকমান উপদেশচ্ছলে তাহার পুত্রকে বলিয়াছিল, ‘হে বৎস! আল্লাহর কোন শরীক করিও না। নিশ্চয়ই শিরক চরম জুলুম।’

বাংলা উচ্চারণ

অইয্ ক্ব-লা লুককমা-নু লিব্নিহী অ হুওয়া ইয়া'ইজুহূ ইয়া-বুনাইয়্যা লা-তুশ্রিক্ বিল্লা-হ ইন্নাশ্ র্শিকা লাজুল্মুন্ 'আজীম্।

আবদুস শহীদ নাসিম

স্মরণ করো, লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল: ‘‘হে আমার পুত্র! শিরক করোনা আল্লাহর সাথে। কারণ, শিরক তো একটা বিরাট যুলুম।’’

সমকালীন বাংলা

আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ান হয় দুই বৎসরে। সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আমারই নিকট।

বাংলা উচ্চারণ

অঅছ্ ছোয়াইনাল্ ইন্সা-না বিওয়া- লিদাইহি হামালাত্হু উম্মুহূ অহ্নান্ 'আলা-অহ্নিঁও অফিছোয়া-লুহূ ফী 'আ-মাইনি আনিশ্ র্কুলী অলি ওয়া-লি দাইক্ ইলাইয়্যাল্ মার্ছী।

আবদুস শহীদ নাসিম

আমরা মানুষকে অসিয়ত (নির্দেশ) করেছি তার বাবা - মার সাথে উত্তম আচরণ করতে। কারণ, তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং শোকরগুজার হও আমার প্রতি, আর তোমার বাবা - মার প্রতি। তোমাদের ফিরে আসতে তো হবে আমারই কাছে।

সমকালীন বাংলা

তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোন জ্ঞান নাই, তুমি তাহাদের কথা মানিও না, তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধচিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন কর, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট এবং তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করিব।

বাংলা উচ্চারণ

অইন্ জ্বা-হাদা-কা 'আলা য় আন্ তুশ্রিকা বীমা-লাইসা লাকা বিহী 'ইল্মুন্ ফালা-তুত্বি'হুমা- অছোয়া-হিব্হুমা- ফিদ্দুন্ইয়া-মা'রূফাঁও অত্তাবি' সাবীলা মান্ আনাবা ইলাইয়্যা ছুম্মা ইলাইয়্যা র্মাজ্বি'উকুম্ ফাউনাব্বিয়ুকুম্ বিমা-কুন্তুম্ তা'মালূন্।

আবদুস শহীদ নাসিম

তোমার বাবা - মা যদি তোমাকে আমার সাথে শরিক করতে পীড়াপীড়ি করে, যে ব্যাপারে তোমার কোনো এলেম নেই, সেক্ষেত্রে তুমি তাদের আনুগত্য করোনা। তবে তাদের সাথে বসবাস করো সুন্দরভাবে, আর ইত্তেবা (অনুসরণ) করো তার পথের, যে আমার অভিমুখী হয়। তারপর তোমাদের ফিরিয়ে আনা হবে তো আমারই কাছে, অত:পর আমি তোমাদের সংবাদ দেবো তোমরা যা আমল করতে।

সমকালীন বাংলা

‘হে বৎস ! ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং উহা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে, তাহাও উপস্থিত করিবেন। নিশ্চয়ই সূক্ষ্মদর্শী, সম্যক অবগত।

বাংলা উচ্চারণ

ইয়া-বুনাইয়্যা ইন্নাহা য় ইন্ তাকু মিছ্ক্ব-লা হাব্বাতিম্ মিন্ র্খদালিন্ ফাতাকুন্ ফী ছোয়াখ্রতিন্ আও ফিস্ সামা-ওয়া-তি আও ফিল্ র্আদ্বি ইয়াতি বিহাল্লা-হ্ ইন্নাল্লা-হা লাত্বীফুন্ খর্বী।

আবদুস শহীদ নাসিম

(লুকমান আরো বলেছিল:) ‘‘হে আমার পুত্র! কোনো ক্ষুদ্র বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় আর তা যদি থাকে কোনো পাথর খন্ডের ভেতরে, কিংবা যদি থাকে মহাকাশে, অথবা যদি থাকে ভূ - গর্ভে, তাও এনে হাজির করবেন। নিশ্চয়ই অতীব সূক্ষ্মদর্শী, গভীরভাবে অবহিত।

সমকালীন বাংলা

‘হে বৎস ! কায়েম করিও, সৎকর্মের নির্দেশ দিও আর অসৎ কর্মে নিষেধ করিও এবং আপদে - বিপদে ধৈর্য ধারণ করিও। ইহাই তো দৃঢ়সংকল্পের কাজ।

বাংলা উচ্চারণ

ইয়া-বুনাইয়্যা আক্বিমিছ্ ছলা-তা অর্মু বিল্ মা'রূফি ওয়ান্হা 'আনিল্ মুন্কারি অর্ছ্বি 'আলা-মা য় আছোয়া-বাক্ইন্না যা-লিকা মিন্ 'আয্মিল্ উর্মূ।

আবদুস শহীদ নাসিম

হে আমার পুত্র! কায়েম করবে , আদেশ করবে ভালো কাজের, নিষেধ করবে মন্দ কাজ করতে এবং ধৈর্য ধারণ করবে বিপদ - মসিবতে। নিশ্চয়ই এটা মজবুত সংকল্পের কাজ।

সমকালীন বাংলা

‘অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করিও না ; নিশ্চয় কােন দাম্ভকি অহংকারীকে পছন্দ করেন না।

বাংলা উচ্চারণ

অলা-তুছোয়া'র্ই খদ্দাকা লিন্না-সি অলা-তাম্শি ফিল্ র্আদ্বি মারহা- ইন্নাল্লা-হা লা-ইয়ুহিব্বু কুল্লা মুখ্তা-লিন্ ফার্খূ।

আবদুস শহীদ নাসিম

দম্ভ করে মানুষকে অবজ্ঞা করবেনা, জমিনে ঔদ্ধত্যের সাথে চলাফেরা করবেনা, কারণ উদ্ধত দাম্ভিকদের পছন্দ করেননা।

সমকালীন বাংলা

‘তুমি পদক্ষেপ করিও সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও; নিশ্চয়ই স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর।’

বাংলা উচ্চারণ

অক্ব্ ছিদ্ ফী মাশ্য়িকা অগ্দ্বুদ্ব্ মিন্ ছোয়াওতিক্ ইন্না আন্কারল্ আছ্ওয়া-তি লাছোয়াওতুল্ হার্মী।

আবদুস শহীদ নাসিম

চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর রাখবে সংযত। নিশ্চয়ই সবচাইতে অস্বস্তিকর আওয়ায হলো গাধার ধ্বনি।’’

সমকালীন বাংলা

তোমরা কি দেখ না, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমাদের প্রতি তাঁহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন? মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত সম্বন্ধে বিতণ্ডা করে, তাহাদের না আছে পথনির্দেশক আর না আছে কোন দীপ্তিমান কিতাব।

বাংলা উচ্চারণ

আলাম্ তারাও আন্নাল্লা-হা সাখ্খর লাকুম্ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অআস্বাগ 'আলাইকুম্ নি'আমাহূ জোয়া-হিরতাঁও অবা-ত্বিনাহ্ অমিনান্ না-সি মাইঁ ইয়ুজ্বা-দিলু ফিল্লা-হি বিগইরি 'ইল্মিঁও অলা-হুদাঁও অলা-কিতা-বিম্ মূর্নী।

আবদুস শহীদ নাসিম

তোমরা কি দেখছো না, তোমাদের কল্যাণে নিয়োজিত করে রেখেছেন মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই এবং তোমাদের প্রতি সম্পূর্ণ করেছেন তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য সব নিয়ামত। কিছু লোক এলেম ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়, তাদের না আছে সঠিকজ্ঞান, আর না আছে দেদীপ্যমান কিতাব।

সমকালীন বাংলা

উহাদেরকে যখন বলা হয়, যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ কর।’ উহারা বলে, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব।’ শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে, তবুও কি?

বাংলা উচ্চারণ

অইযা-ক্বীলা লাহুমুত্তাবি'ঊ মা য় আন্যালাল্লা-হু ক্ব-লূ বাল্ নাত্তাবি'উ মা-অজ্বাদ্না- 'আলাইহি আ-বা-য়ানা- আওয়ালাও কা-নাশ্ শাইত্বোয়া-নু ইয়াদ্'ঊ হুম্ ইলা- 'আযা-বিস্ সা'র্ঈ।

আবদুস শহীদ নাসিম

তাদের যখন বলা হয়: ‘তোমরা ইত্তেবা করো যা অবতীর্ণ করেছে সেটার,’ তখন তারা বলে: ‘আমরা বরং ইত্তেবা করবো সেটার, যার উপর পেয়েছি আমাদের পূর্বপুরুষদের।’ শয়তান যদি তাদের জ্বলন্ত আগুনের আযাবের দিকে ডাকে তবু কি (তারা তাই করবে)?

সমকালীন বাংলা

যে কেহ আল্লাহর নিকট আত্মসর্মপণ করে এবং সৎকর্মপরায়ণ হয় সে তো দৃঢ়ভাবে ধারণ করে, সকল র্কমরে পরণিাম আল্লাহর দকি।

বাংলা উচ্চারণ

অমাইঁ ইয়ুস্লিম্ অজ্ব্ হাহূ য় ইলাল্লা-হি অহুওয়া মুহ্সিনুন্ ফাক্বদিস্ তাম্সাকা বিল্'উরওয়াতিল্ উছ্ক্ব- অইলাল্লা-হি 'আ-ক্বিবাতুল্ উর্মূ।

আবদুস শহীদ নাসিম

যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে এবং কল্যাণপরায়ণ হয়, সে তো আঁকড়ে ধরে এক মজবুত হাতল। সব কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে।

সমকালীন বাংলা

আর কেহ করিলে তাহার যেন তোমাকে ক্লিষ্ট না করে। আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি উহাদেরকে অবহিত করিব উহারা যাহা করিত। অন্তরে যা কছিু রয়ছে, সে সর্ম্পকে সবশিষে পরিজ্ঞাত।

বাংলা উচ্চারণ

অমান্ কাফার ফালা-ইয়াহ্যুন্কা কুফ্রুহ্ ইলাইনা-র্মাজ্বি'ঊহুম্ ফানুনাব্বিয়ুহুম্ বিমা- 'আমিলূ ইন্নাল্লা-হা 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

আবদুস শহীদ নাসিম

আর যে কেউ কুফুরি করে, তার কুফুরি যেনো তোমাকে চিন্তিত না করে। তাদের প্রত্যাবর্তন তো হবে আমারই কাছে। তখন আমরা তাদের অবহিত করবো তারা কী আমল করছিল? নিশ্চয়ই অবগত আছেন অন্তরের খবর।

সমকালীন বাংলা

আমি উহাদেরকে জীবনোপকরণ ভোগ করিতে দিব স্বল্পকালের জন্য। অতঃপর উহাদেরকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিব।

বাংলা উচ্চারণ

নুমাত্তি'উহুম্ ক্বলীলান্ ছুম্মা নাদ্ব্ত্বোর্য়ারু হুম্ ইলা-'আযা-বিন্ গলীজ্।

আবদুস শহীদ নাসিম

আমরা কিছুকাল তাদের সুযোগ দেবো ভোগবিলাসের, তারপর আমরা তাদের বাধ্য করবো ভোগ করতে কঠোর আযাব।

সমকালীন বাংলা

তুমি যদি উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করিয়াছেন?’ উহারা অবশ্যই বলিবে, ‍’। বল ‌সকল প্রশংসা আল্লাহরই’, কিন্তু উহাদের অধিকাংশই জানে না।

বাংলা উচ্চারণ

অলায়িন্ সায়াল্তাহুম্ মান্ খলাক্বস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া লাইয়াক্বলুন্না ল্লা-হ্ ক্বলিল্ হাম্দু লিল্লা-হ্ বাল্ আক্ছারুহুম্ লা-ইয়া'লামূন্।

আবদুস শহীদ নাসিম

তুমি যদি তাদের জিজ্ঞেস করো, মহাকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? জবাবে তারা অবশ্যি বলবে: ‘।’ বলো: ‘আলহামদুলিল্লাহ্’। বরং তাদের অধিকাংশই জানেনা।

সমকালীন বাংলা

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহর, তিনি তো অভাবমুক্ত, প্রশংসার্হ।

বাংলা উচ্চারণ

লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ইন্নাল্লা-হা হুওয়াল্ গনিয়্যুল্ হামীদ্।

আবদুস শহীদ নাসিম

মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। নিশ্চয়ই মুখাপেক্ষাহীন, সপ্রশংসিত।

সমকালীন বাংলা

পৃথিবীর সমস্তবৃক্ষ যদি কলম হয় আর সমুদ্র হয় কালি এবং ইহার সঙ্গে আরও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়,তবুও আল্লাহর বাণী নিঃশেষ হইবে না। নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অলাও আন্না মা-ফিল্ র্আদ্বি মিন্ শাজ্বারতিন্ আক্ব্ লা-মুঁও অল্ বাহ্রু ইয়ামুদ্দ ুহূ মিম্ বা'দিহী সাব্'আতু আব্হুরিম মা-নাফিদাত্ কালিমা-তুল্লা-হ্ ইন্নাল্লা-হা 'আযীযুন্ হাকীম্।

আবদুস শহীদ নাসিম

পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, আর সমস্ত সমুদ্র যদি হয় কালি এবং এর সাথে যদি আরো যুক্ত করা হয় সাত সমুদ্র, তবু আল্লাহর (প্রশংসার) বাণী লিখে শেষ করা যাবেনা। নিশ্চয়ই পরাক্রমশালী, বিজ্ঞানময়।

সমকালীন বাংলা

তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ। নিশ্চয়ই সর্বশ্রোতা, সম‌্যক দ্রষ্টা।

বাংলা উচ্চারণ

মা- খল্ক্ব কুম্ অলা-বা'ছুকুম্ ইল্লা-কানাফ্সিওঁ ওয়া -হিদাহ্ ইন্নাল্লা -হা সামী উ'ম্ বার্ছী

আবদুস শহীদ নাসিম

তোমাদের সবার সৃষ্টি এবং পুনরুত্থান এক ব্যক্তির সৃষ্টি আর পুনরুত্থানেরই মতো। নিশ্চয়ই সব শুনেন, সব দেখেন।

সমকালীন বাংলা

তুমি কি দেখ না আল্লাহর রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন? তিনি চন্দ্র - সূর্যকে করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকটি বিচরণ করে নির্দিষ্ট কাল পর্যন্ত; তোমরা যাহাকর তার খবর রাখনে?

বাংলা উচ্চারণ

আলাম্তার আন্নাল্লা-হা ইয়ূলিজ্ব ল্ লাইলা ফিন্নাহা-রি অ ইয়ূলিজ্ব ন্ নাহা-রা ফিল্লাইলি অ সাখ্খরশ্ শাম্সা অল্ ক্বমার কুল্লুঁই ইয়াজ্ব রী য় ইলা য় আজ্বালিম্ মুসাম্মাঁও অআন্নাল্লা-হা-বিমা-তা'মালূনা খর্বী।

আবদুস শহীদ নাসিম

তুমি কি দেখোনা, রাতকে দিনের এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং তিনি সূর্য আর চাঁদকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে রেখেছেন? প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্টকাল পর্যন্ত। আর তোমরা যা আমল করো, তা খবর রাখেন।

সমকালীন বাংলা

এইগুলি প্রমাণ যে, সত্য এবং উহারা তাঁহার পরিবর্তে যাহাকে ডাকে, তাহা মিথ্যা। র্সবােচ্চ, মহান।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাল্লা-হা হুওয়াল্ হাক্ব্ক্ব অআন্না মা-ইয়াদ্'ঊনা মিন্ দূনিহিল্ বা-ত্বিলু অআন্নাল্লা-হা হুওয়াল্ 'আলিয়্যুল্ কার্বী।

আবদুস শহীদ নাসিম

এগুলো (প্রমাণ করে যে) মহাসত্য এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ডাকে তারা মিথ্যা। নিশ্চয়ই অতীব উঁচু, অতীব মহান।

সমকালীন বাংলা

তুমি কি লক্ষ্য কর না যে, অনুগ্রহে নৌযানগুলি সমুদ্রে বিচরণ করে, যদ্ধারাতিনি তোমাদেরকে তাঁহার নিদর্শনাবলীর কিছু প্রদর্শন করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য।

বাংলা উচ্চারণ

আলাম্ তার আন্নাল্ ফুল্কা তাজ্ব রী ফিল্ বাহ্রি বিনি'মাতিল্লা-হি লিইয়ুরিয়াকুম্ মিন্ আ-ইয়া-তিহ্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিকুল্লি ছোয়াব্বা-রিন্ শার্কূ।

আবদুস শহীদ নাসিম

তোমরা কি দেখোনা, আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো জারি হয় সমুদ্রে। এর মাধ্যমে তোমাদের দেখাতে চান তাঁর কিছু নিদর্শন। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্যে।

সমকালীন বাংলা

যখন তরংগ উহাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মত তখন উহারা আল্লাহর ডাকে তাহার আনগু ত্যে বিশুদ্ধচিত্ত হইয়া। কিন্তু যখন তিনি উহাদেরকে উদ্ধার করিয়া স্থলে পৌঁছান তখন উহাদের কেহ কেহ সরল পথে থাকে ; কেবল বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শনাবলী অস্বীকার করে।

বাংলা উচ্চারণ

অ ইযা-গশিয়াহুম্ মাওজ্ব ন্ কাজ্জুলালি দা'আয়ুল্লা-হা মুখ্লিছীনা লাহুদ্দীনা ফালাম্মা- নাজ্জ্বা-হুম্ ইলাল্ র্বারি ফামিন্হুম্ মুক্ব তাছিদ্ অমা-ইয়াজ্ব হাদু বিআ-ইয়া-তিনা য় ইল্লা-কুল্ল খাত্তা-রিন্ কার্ফূ।

আবদুস শহীদ নাসিম

যখন মেঘমালার মতো (বিক্ষুব্ধ) তরঙ্গ সেগুলোকে আচ্ছন্ন করে নেয়, তখন তারা আল্লাহর জন্যে আনুগত্যকে একনিষ্ঠ করে তাঁকে ডাকতে থাকে। আর যখনই তিনি তাদের নাজাত দেন কূলে পৌঁছে দিয়ে, তখন তাদের কিছু লোক (ঈমান ও কুফরের) মধ্য পথ অবলম্বন করে। কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞরাই অস্বীকার করে আমাদের আয়াত।

সমকালীন বাংলা

হে মানুষ ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর এবং ভয় কর সেই দিনের, যখন পিতা সন্তানের কোন উপকারে আসিবে না, সন্তানও কোন উপকারে আসিবে না তাহার পিতার। আল্লাহর প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুইতেই সম্পর্কে প্রবঞ্চিত না করে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইঁইয়্যুহান্ না-সুত্তাক্ব রব্বাকুম্ অখ্শাও ইয়াওমাল্ লা-ইয়াজ্ব্ যী ওয়া-লিদুন্ আঁও অলাদিহী অলা-মাওলূদুন্ হুয়া জ্বা-যিন্ আঁও ওয়া-লিদিহী শাইয়া- ইন্না ওয়া'দাল্লা-হি হাক্ব ক্ব ফালা- তার্গুরন্নাকুমুল্ হাইয়া-তুদ্ দুন্ইয়া-অলা-ইয়ার্গুরন্নাকুম্ বিল্লা-হিল্ গর্রূ।

আবদুস শহীদ নাসিম

হে মানুষ! তোমরা ভয় করো তোমাদের প্রভুকে। আরো ভয় করো সেই দিনটিকে, যেদিন বাপ সন্তানের কোনো উপকারে আসবেনা, আর সন্তানও কোনো উপকারে আসবেনা তার বাপের। আল্লাহর ওয়াদা অবশ্যি সত্য। সুতরাং দুনিয়ার হায়াত যেনো তোমাদের প্রতারিত না করে এবং তোমাদেরকে কিছুতেই যেনো আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে মহাপ্রতারক (শয়তান)।

সমকালীন বাংলা

কিয়ামতের জ্ঞান কেবল নিকট রহিয়াছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে। কেহ জানে না আগামীকল্য সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কােন দশেে সে মৃত্যুবরণ করব। র্সবজ্ঞ, র্সববিষয়ে সম্যক জ্ঞাত।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা 'ইন্দাহূ 'ইল্মুস্ সা-'আতি অইয়ুনায্যিলুল্ গইছা অ ইয়া'লামূ মা-ফিল্ র্আহা-ম্ অমা-তাদ্রী নাফ্সুম্ মা-যা তাক্সিবু গদাহ্ অমা-তাদ্রী নাফ্সুম্ বিআইয়ি র্আদ্বিন্ তামূত্ ইন্নাল্লা-হা 'আলীমুন্ খর্বী।

আবদুস শহীদ নাসিম

অবশ্যি কিয়ামতের জ্ঞান রয়েছে কেবল আল্লাহর কাছে। তিনিই নাযিল করেন বৃষ্টি। তিনিই জানেন মাতৃগর্ভে কী (ধরনের সন্তান) আছে? কোনো ব্যক্তিই জানেনা আগামীকাল সে কী অর্জন করবে এবং কোনো ব্যক্তি জানেনা কোন্ স্থানে হবে তার মরণ। নিশ্চয়ই জ্ঞানী এবং সব বিষয়ে অবহিত।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme