Kitab

আল গাশিয়াহ (আচ্ছন্নকারী)

Chapter 88, 26 verses

  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
  • মুহিউদ্দীন খান
  • আবদুস শহীদ নাসিম
সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তোমার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ পৌঁছেছে?

Note

আচ্ছন্নকারী (ঘটনা)-র সংবাদ

বাংলা উচ্চারণ

হাল্ আতা-কা হাদীছুল্ গ-শিয়াহ্।

মুহিউদ্দীন খান

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

আবদুস শহীদ নাসিম

তোমার কাছে কি আচ্ছন্নকারী (কিয়ামত) দিবসের খবর পৌঁছেছে?

সমকালীন বাংলা

সেদিন কিছু চেহারা অবনত থাকবে,

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম উজু হুঁই ইয়াওমায়িযিন্ খ-শি'আতুন্।

মুহিউদ্দীন খান

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

আবদুস শহীদ নাসিম

সেদিন অনেক চেহারা হবে ভীত - নত অপমানিত,

সমকালীন বাংলা

শ্রমে নিয়োজিত, ক্লান্ত,

বাংলা উচ্চারণ

'আ-মিলাতুন্ না-ছিবাতুন্।

মুহিউদ্দীন খান

ক্লিষ্ট, ক্লান্ত।

আবদুস শহীদ নাসিম

শ্রম - ক্লান্ত।

সমকালীন বাংলা

তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে,

বাংলা উচ্চারণ

তাছ্লা-না-রন্ হা-মিয়াতান্।

মুহিউদ্দীন খান

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

আবদুস শহীদ নাসিম

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।

সমকালীন বাংলা

তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পান করানো হবে,

বাংলা উচ্চারণ

তুস্ক্বা-মিন্ 'আইনিন্ আ-নিয়াহ্।

মুহিউদ্দীন খান

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

আবদুস শহীদ নাসিম

তাদের পান করানো হবে তাপ - দাহে ফুটন্ত ঝর্ণার পানি।

সমকালীন বাংলা

তাদের জন্য খাদ্য থাকবে না; কেবল কাঁটাযুক্ত শুকনো গাছপালা,

বাংলা উচ্চারণ

লাইসা লাহুম্ ত্বোয়া'আ-মুন্ ইল্লা-মিন্ দ্বোয়ারীই'

মুহিউদ্দীন খান

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

আবদুস শহীদ নাসিম

তাদের জন্যে সেখানে বিষাক্ত কাঁটাদার শুকনো ঘাস - গুল্ম ছাড়া থাকবেনা আর কোনো খাদ্য,

সমকালীন বাংলা

যা পুষ্টি দেয় না এবং ক্ষুধা নিবারণ করে না;

বাংলা উচ্চারণ

ল্লা-ইয়ুস্মিনু অলা-ইয়ুগ্নী মিন্ জু'ইন্।

মুহিউদ্দীন খান

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

আবদুস শহীদ নাসিম

যা তাদের পুষ্টিও যোগাবেনা, ক্ষুধাও মেটাবেনা।

সমকালীন বাংলা

সেদিন কিছু চেহারা প্রফুল্ল থাকবে,

বাংলা উচ্চারণ

উজু হুই ইয়াওমায়িযিন্ না-'ইমাতুল্।

মুহিউদ্দীন খান

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

আবদুস শহীদ নাসিম

(অপরপক্ষে) সেদিন অনেকের মুখমন্ডল হবে আনন্দে উজ্জ্বল।

সমকালীন বাংলা

তাদের কর্ম-প্রচেষ্টায় পরিতৃপ্ত,

বাংলা উচ্চারণ

লিসা'য়িহা-র-দ্বিয়াতুন্।

মুহিউদ্দীন খান

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

আবদুস শহীদ নাসিম

সেদিন তারা খুশি হবে তাদের (দুনিয়ার জীবনের) প্রচেষ্টার জন্যে।

সমকালীন বাংলা

উঁচু বেহেশতে থাকবে,

বাংলা উচ্চারণ

ফী জ্বান্নাতিন্ 'আ-লিয়াতি।

মুহিউদ্দীন খান

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

আবদুস শহীদ নাসিম

তারা থাকবে অতি উন্নত জান্নাতে।

সমকালীন বাংলা

সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনবে না,

বাংলা উচ্চারণ

লা-তাস্মা'উ ফীহা-লা-গিয়াহ্।

মুহিউদ্দীন খান

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

আবদুস শহীদ নাসিম

সেখানে তারা শুনবেনা কোনো ক্ষতিকর ও বাজে কথা।

সমকালীন বাংলা

সেখানে প্রবাহিত ঝর্ণা রয়েছে,

বাংলা উচ্চারণ

ফীহা-'আইনুন্ জ্বা-রিয়াহ্।

মুহিউদ্দীন খান

তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

আবদুস শহীদ নাসিম

সেখানে থাকবে ঝর্ণা বহমান,

সমকালীন বাংলা

সেখানে মর্যাদাসম্পন্ন আসনসমূহ রয়েছে,

বাংলা উচ্চারণ

ফীহা-ছুরুরুম্ র্মাফূ 'আতুও।

মুহিউদ্দীন খান

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

আবদুস শহীদ নাসিম

থাকবে অতি উন্নত শয্যা,

সমকালীন বাংলা

এবং সাজানো পেয়ালা,

বাংলা উচ্চারণ

অ আক্ওয়া-বুম্ মাওদু'আতুঁও।

মুহিউদ্দীন খান

এবং সংরক্ষিত পানপাত্র

আবদুস শহীদ নাসিম

হাতের কাছেই রাখা হবে পানপাত্র সমূহ,

সমকালীন বাংলা

এবং সারিবদ্ধ বালিশ,

বাংলা উচ্চারণ

অনামা-রিকু মাছ্ ফূফাতুঁও।

মুহিউদ্দীন খান

এবং সারি সারি গালিচা

আবদুস শহীদ নাসিম

সাজানো থাকবে সারি সারি (নরম) বিছানা,

সমকালীন বাংলা

এবং বিছানো কার্পেট।

বাংলা উচ্চারণ

অযারা বিয়্যু মাব্ছূছাহ্।

মুহিউদ্দীন খান

এবং বিস্তৃত বিছানো কার্পেট।

আবদুস শহীদ নাসিম

(সর্বত্র) বিছানো থাকবে উন্নত গালিচা।

সমকালীন বাংলা

তারা কি উটের দিকে তাকায় না—কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

বাংলা উচ্চারণ

আফালা- ইয়ান্জুরূনা ইলাল্ ইবিলি কাইফা খুলিক্বত্

মুহিউদ্দীন খান

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

আবদুস শহীদ নাসিম

তারা কি নজর করে দেখতে পারছেনা উটের দিকে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তাকে?

সমকালীন বাংলা

এবং আকাশের দিকে—কীভাবে তা উত্তোলিত হয়েছে?

বাংলা উচ্চারণ

অইলাস্ সামা-য়ি কাইফা রুফি'আত্।

মুহিউদ্দীন খান

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

আবদুস শহীদ নাসিম

এবং আসমানের দিকে, কিভাবে উপরে উঠিয়ে রাখা হয়েছে তাকে?

সমকালীন বাংলা

এবং পাহাড়ের দিকে—কীভাবে তা স্থাপন করা হয়েছে?

বাংলা উচ্চারণ

অইলাল্ জ্বিবা-লি কাইফা নুছিবাত্।

মুহিউদ্দীন খান

এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

আবদুস শহীদ নাসিম

আর পর্বতমালার দিকে, কিভাবে গেড়ে রাখা হয়েছে তাকে?

সমকালীন বাংলা

এবং পৃথিবীর দিকে—কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?

বাংলা উচ্চারণ

অইলাল্ র্আদ্বি কাইফা সুত্বিহাত্

মুহিউদ্দীন খান

এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

আবদুস শহীদ নাসিম

এবং পৃথিবীর দিকে, কিভাবে বিছিয়ে দেয়া হয়েছে তাকে?

সমকালীন বাংলা

অতএব তুমি উপদেশ দাও; তুমি তো কেবল একজন উপদেশদাতা,

বাংলা উচ্চারণ

ফা যার্ক্কি ইন্নামা য় আন্তা মুযার্ক্কি।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

আবদুস শহীদ নাসিম

অতএব, তুমি তাদের উপদেশ দিয়ে যাও। কারণ, তুমি তো কেবল একজন উপদেশদাতাই।

সমকালীন বাংলা

তুমি তাদের ওপর কর্তৃত্বকারী নও;

বাংলা উচ্চারণ

লাস্তা 'আলাইহিম্ বিমুসাইত্বিরিন্।

মুহিউদ্দীন খান

আপনি তাদের শাসক নন,

আবদুস শহীদ নাসিম

তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।

সমকালীন বাংলা

তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং অবিশ্বাস করে,

Note

কুফরী করে বা কাফের হয় 

বাংলা উচ্চারণ

ইল্লা-মান্ তাওয়াল্লা-অকাফার।

মুহিউদ্দীন খান

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও হয়ে যায়,

আবদুস শহীদ নাসিম

তবে যে (তোমার উপদেশ মেনে নেয়ার পরিবর্তে) মুখ ফিরিয়ে নেবে এবং অবলম্বন করবে কুফুরির পথ,

সমকালীন বাংলা

তাকে কঠোর শাস্তি দেবেন,

বাংলা উচ্চারণ

ফাইয়ু'আয্যিবুহুল্ লা-হুল্ 'আযা-বাল্ আর্ক্বা।

মুহিউদ্দীন খান

তাকে মহা আযাব দেবেন।

আবদুস শহীদ নাসিম

তাকে আযাব দেবেন, গুরুতর আযাব।

সমকালীন বাংলা

নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমাদের কাছেই,

বাংলা উচ্চারণ

ইন্না ইলাইনা য় ইইয়া-বাহুম্

মুহিউদ্দীন খান

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

আবদুস শহীদ নাসিম

আমার কাছেই হবে তাদের প্রত্যাবর্তন।

সমকালীন বাংলা

অতঃপরনিশ্চয়তাদের হিসাব নেওয়া আমাদের দায়িত্ব।

বাংলা উচ্চারণ

ছুম্মা ইন্না 'আলাইনা- হিসা-বাহুম্

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের হিসাব - নিকাশ আমারই দায়িত্ব।

আবদুস শহীদ নাসিম

তারপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আমারই।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme