আল মু’মিনূন (বিশ্বাসীগণ) , choose another chapter
আল মু’মিনূন (বিশ্বাসীগণ)
Chapter 23, 118 verses
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান
Yusuf Ali
Arabic, with marks
Add book
List
Grid
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; অবশ্যই সফলকাম হইয়াছে মু’মিনগণ,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ক্বাদ্ আফ্লাহাল্ মুমিনূন্।
মুহিউদ্দীন খান
১ মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
Yusuf Ali
1 The believers must (eventually) win through, -
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
সমকালীন বাংলা
২ যাহারা বিনয় - নম্র নিজেদের সালাতে,
বাংলা উচ্চারণ
২ আল্লাযীনা হুম্ ফী ছলা-তিহিম্ খা-শি'ঊন্।
মুহিউদ্দীন খান
২ যারা নিজেদের নামাযে বিনয় - নম্র;
Yusuf Ali
2 Those who humble themselves in their prayers;
Arabic, with marks
٢ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
সমকালীন বাংলা
৩ যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে,
বাংলা উচ্চারণ
৩ অল্লাযীনা হুম্ 'আনিল্লাগ্ওয়ি মু'রিদ্বূন্।
মুহিউদ্দীন খান
৩ যারা অনর্থক কথা - বার্তায় নির্লিপ্ত,
Yusuf Ali
3 Who avoid vain talk;
Arabic, with marks
٣ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
সমকালীন বাংলা
৪ যাহারা যাকাতদানে সক্রিয়,
বাংলা উচ্চারণ
৪ অল্লাযীনা হুম্ লিয্যাকা-তি ফা-'ইলূন্।
মুহিউদ্দীন খান
৪ যারা যাকাত দান করে থাকে
Yusuf Ali
4 Who are active in deeds of charity;
Arabic, with marks
٤ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
সমকালীন বাংলা
৫ যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে,
বাংলা উচ্চারণ
৫ অল্লাযীনা হুম্ লিফুরূজ্বিহিম্ হা-ফিজূন্।
মুহিউদ্দীন খান
৫ এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
Yusuf Ali
5 Who abstain from sex,
Arabic, with marks
٥ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
সমকালীন বাংলা
৬ নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসিগণ ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না,
বাংলা উচ্চারণ
৬ ইল্লা 'আলায় আয্ওয়া-জ্বিহিম্ আও মা- মালাকাত্ আইমা-নু হুম্ ফাইন্নাহুম্ গইরু মালূমীন্।
মুহিউদ্দীন খান
৬ তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
Yusuf Ali
6 Except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess, - for (in their case) they are free from blame,
Arabic, with marks
٦ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
সমকালীন বাংলা
৭ এবং কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমালংঘনকারী,
বাংলা উচ্চারণ
৭ ফামানিব্তাগ- অর-য়া যা-লিকা ফাউলা-য়িকা হুমুল্ আ'দূন্।
মুহিউদ্দীন খান
৭ অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
Yusuf Ali
7 But those whose desires exceed those limits are transgressors; -
Arabic, with marks
٧ فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ
সমকালীন বাংলা
৮ এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
বাংলা উচ্চারণ
৮ অল্লাযীনা হুম্ লিআমা-না-তি হিম্ অ'আহ্দিহিম্ র-'ঊন্।
মুহিউদ্দীন খান
৮ এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
Yusuf Ali
8 Those who faithfully observe their trusts and their covenants;
Arabic, with marks
٨ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
সমকালীন বাংলা
৯ এবং যাহারা নিজেদের সালাতসমূহে যত্নবান থাকে,
বাংলা উচ্চারণ
৯ অল্লাযীনা হুম্ 'আলা-ছলাওয়া-তিহিম্ ইয়ুহা-ফিজূন্।
মুহিউদ্দীন খান
৯ এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
Yusuf Ali
9 And who (strictly) guard their prayers; -
Arabic, with marks
٩ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
সমকালীন বাংলা
১০ তাহারাই হইবে অধিকারী -
বাংলা উচ্চারণ
১০ উলা-য়িকা হুমুল্ ওয়া-রিছূন্।
মুহিউদ্দীন খান
১০ তারাই উত্তরাধিকার লাভ করবে।
Yusuf Ali
10 These will be the heirs,
Arabic, with marks
١٠ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ
সমকালীন বাংলা
১১ অধিকারী হইবে ফিরদাওসের যাহাতে উহারা স্থায়ী হইবে।
বাংলা উচ্চারণ
১১ আল্লাযীনা ইয়ারিছূনাল্ র্ফিদাউস্ হুম্ ফীহা-খ-লিদূন্।
মুহিউদ্দীন খান
১১ তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে।
Yusuf Ali
11 Who will inherit Paradise: they will dwell therein (for ever).
Arabic, with marks
١١ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
সমকালীন বাংলা
১২ আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে,
বাংলা উচ্চারণ
১২ অলাক্বদ্ খলাক্বনাল্ ইন্সা-না মিন্ সুলা-লাতিম্ মিন্ ত্বীন্।
মুহিউদ্দীন খান
১২ আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
Yusuf Ali
12 Man We did create from a quintessence (of clay);
Arabic, with marks
١٢ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
সমকালীন বাংলা
১৩ অতঃপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে;
বাংলা উচ্চারণ
১৩ ছুম্মা জ্বা'আল্না- হু নুত্ব্ ফাতান্ ফী ক্বর-রিম্ মাকীন্।
মুহিউদ্দীন খান
১৩ অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
Yusuf Ali
13 Then We placed him as (a drop of) sperm in a place of rest, firmly fixed;
Arabic, with marks
١٣ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ
সমকালীন বাংলা
১৪ পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাক - এ, অতঃপর আলাক্কে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি - পঞ্জরে ; অতঃপর অস্থি - পঞ্জরকে ঢাকিয়া দেই গোশত্ দ্বারা; অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্ কত মহান!
বাংলা উচ্চারণ
১৪ ছুম্মা খলাক্বনান্ নুত্বফাতা 'আলাক্বতান্ ফাখলাক্বনাল্ 'আলাক্বতা মুদ্ব্গতান্ ফাখলাক্বনাল্ মুদ্ব্গতা 'ইজোয়া- মান্ ফাকাসাওনাল্ 'ইজোয়া-মা লাহ্মান্ ছুম্মা আন্শানা-হু খল্ক্বন্ আ-র্খ ফাতাবা-রকাল্লা-হু আহ্সানুল্ খ-লিক্বীন্।
মুহিউদ্দীন খান
১৪ এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
Yusuf Ali
14 Then We made the sperm into a clot of congealed blood; then of that clot We made a (foetus) lump; then we made out of that lump bones and clothed the bones with flesh; then we developed out of it another creature. So blessed be Allah, the best to create!
Arabic, with marks
١٤ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
সমকালীন বাংলা
১৫ ইহার পর তোমরা অবশ্যই মরিবে,
বাংলা উচ্চারণ
১৫ ছুম্মা ইন্নাকুম্ বা'দা যা-লিকা লামাইয়্যিতূন্।
মুহিউদ্দীন খান
১৫ এরপর তোমরা মৃত্যুবরণ করবে
Yusuf Ali
15 After that, at length ye will die
Arabic, with marks
١٥ ثُمَّ إِنَّكُم بَعْدَ ذَٰلِكَ لَمَيِّتُونَ
সমকালীন বাংলা
১৬ অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে উত্থিত করা হইবে।
বাংলা উচ্চারণ
১৬ ছুম্মা ইন্নাকুম্ ইয়াওমাল্ ক্বিয়া-মাতি তুব্'আছূ ন্।
মুহিউদ্দীন খান
১৬ অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
Yusuf Ali
16 Again, on the Day of Judgment, will ye be raised up.
Arabic, with marks
١٦ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ
সমকালীন বাংলা
১৭ আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্তস্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই,
বাংলা উচ্চারণ
১৭ অ লাক্বদ্ খলাক্বনা-ফাওক্বকুম্ সাব্'আ ত্বোয়া-রইকা-অমা-কুন্না- 'আনিল্ খল্ক্বি গফিলীন্।
মুহিউদ্দীন খান
১৭ আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই।
Yusuf Ali
17 And We have made, above you, seven tracts; and We are never unmindful of (our) Creation.
Arabic, with marks
١٧ وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ
সমকালীন বাংলা
১৮ এবং আমি আকাশ হইতে বারি বর্ষণ করি পরিমিতভাবে; অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষণ করি; আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম।
বাংলা উচ্চারণ
১৮ অ আন্যালনা- মিনাস্ সামা-য়ি মা-য়াম্ বিক্বদারিন্ ফাআস্কান্না-হু ফিল্ র্আদ্বি অইন্না-আলা যাহা- বিম্ বিহী লাক্ব-দিরূন্।
মুহিউদ্দীন খান
১৮ আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।
Yusuf Ali
18 And We send down water from the sky according to (due) measure, and We cause it to soak in the soil; and We certainly are able to drain it off (with ease).
Arabic, with marks
١٨ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ ۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ
সমকালীন বাংলা
১৯ অতঃপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খর্জুর ও আংগুরের বাগান সৃষ্টি করি; ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল; আর উহা হইতে তোমরা আহার করিয়া থাক;
বাংলা উচ্চারণ
১৯ ফাআন্শানা লাকুম্ বিহী জ্বান্না-তিম্ মিন্ নাখীলিওঁ অ আ'নাব্। লাকুম্ ফীহা-ফাওয়া-কিহু কাছীরাতুওঁ অমিন্হা-তাকুলূন্।
মুহিউদ্দীন খান
১৯ অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক।
Yusuf Ali
19 With it We grow for you gardens of date - palms and vines: in them have ye abundant fruits: and of them ye eat (and have enjoyment), -
Arabic, with marks
١٩ فَأَنشَأْنَا لَكُم بِهِ جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ لَّكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
সমকালীন বাংলা
২০ এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে, ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন।
বাংলা উচ্চারণ
২০ অ শাজ্বারাতান্ তাখ্রুজু মিন্ তুরি সাইনা-য়া তাম্বুতু বিদ্দুহ্নি অ ছিব্গিল্লিল্ আ-কিলীন্।
মুহিউদ্দীন খান
২০ এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে।
Yusuf Ali
20 Also a tree springing out of Mount Sinai, which produces oil, and relish for those who use it for food.
Arabic, with marks
٢٠ وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَاءَ تَنبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْآكِلِينَ
সমকালীন বাংলা
২১ এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আন‘আম - এ; তোমাদেরকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা; তোমরা উহা হইতে আহার কর,
বাংলা উচ্চারণ
২১ অ ইন্না লাকুম্ ফিল্ আন্'আ-মি লা'ইব্রহ্ নুস্ক্বীকুম্ মিম্মা-ফী বুতুনিহা-অলাকুম্ ফীহা-মানা-ফি'উ কাছীরাতুঁও অ মিন্হা- তাকুলূন্।
মুহিউদ্দীন খান
২১ এবং তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ কর।
Yusuf Ali
21 And in cattle (too) ye have an instructive example: from within their bodies We produce (milk) for you to drink; there are, in them, (besides), numerous (other) benefits for you; and of their (meat) ye eat;
Arabic, with marks
٢١ وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً ۖ نُّسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ
সমকালীন বাংলা
২২ এবং তোমরা উহাতে ও নৌযানে আরোহণও করিয়া থাক।
বাংলা উচ্চারণ
২২ অ 'আলাইহা-অ'আলাল্ ফুল্কি তুহ্মালূন্।
মুহিউদ্দীন খান
২২ তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।
Yusuf Ali
22 And on them, as well as in ships, ye ride.
Arabic, with marks
٢٢ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ
সমকালীন বাংলা
২৩ আমি তো নূহ্কে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট। সে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ ‘ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই, তবুও কি তোমরা সাবধান হইবে না?’
বাংলা উচ্চারণ
২৩ অ লাক্বদ্ র্আসাল্না- নূহান্ ইলা-ক্বওমিহী ফাক্ব-লা ইয়া-ক্বওমি' বুদু ল্লা-হা মা-লাকুম্ মিন্ ইলা-হিন্ গইরুহ্ আফালা-তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
২৩ আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের কোন মাবুদ নেই। তোমরা কি ভয় কর না।
Yusuf Ali
23 (Further, We sent a long line of prophets for your instruction). We sent Noah to his people: He said, "O my people! worship Allah! Ye have no other god but Him. Will ye not fear (Him)?"
Arabic, with marks
٢٣ وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ أَفَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
২৪ তাহার সম্প্রদায়ের প্রধানরা, যাহারা কুফরী করিয়াছিল, তাহারা বলিল, ‘এ তো তোমাদের মত একজন মানুষই, তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাহিতেছে, আল্লাহ ইচ্ছা করিলে ফিরিশ্তাই পাঠাইতেন; আমরা তো আমাদের পূর্বপুরুষগণের কালে এইরূপ ঘটিয়াছে, একথা শুনি নাই।
বাংলা উচ্চারণ
২৪ ফাক্বা-লাল্ মালায়ুল্লাযীনা কাফারূ মিন্ ক্বাওমিহী মা-হাযা য় ইল্লা-বাশারুম্ মিছ্লুকুম্ ইয়ুরীদু আইঁ ইয়াতাফাদ্দোয়ালা 'আলাইকুম্ অলাও শা-য়াল্লা-হু লাআন্যালা মালা-য়িকাতাম্ মা- সামি'না বিহা-যা-ফী য় আ-বা-য়িনাল্ আউয়ালীন্।
মুহিউদ্দীন খান
২৪ তখন তার সম্প্রদায়ের কাফের - প্রধানরা বলেছিলঃ এ তো তোমাদের মতই একজন মানুষ বৈ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাযিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি।
Yusuf Ali
24 The chiefs of the Unbelievers among his people said: "He is no more than a man like yourselves: his wish is to assert his superiority over you: if Allah had wished (to send messengers), He could have sent down angels; never did we hear such a thing (as he says), among our ancestors of old."
Arabic, with marks
٢٤ فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِن قَوْمِهِ مَا هَٰذَا إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَنزَلَ مَلَائِكَةً مَّا سَمِعْنَا بِهَٰذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
২৫ ‘এ তো এমন লোক যাহাকে উন্মত্ততা পাইয়া বসিয়াছে; সুতরাং তোমরা ইহার সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর।’
বাংলা উচ্চারণ
২৫ ইন্ হুঅ ইল্লা-রাজুলুম্ বিহী জিন্নাতুন্ ফাতারব্বাছূ বিহী হাত্তা-হীন্।
মুহিউদ্দীন খান
২৫ সে তো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা কর।
Yusuf Ali
25 (And some said): "He is only a man possessed: wait (and have patience) with him for a time."
Arabic, with marks
٢٥ إِنْ هُوَ إِلَّا رَجُلٌ بِهِ جِنَّةٌ فَتَرَبَّصُوا بِهِ حَتَّىٰ حِينٍ
সমকালীন বাংলা
২৬ নূহ্ বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে।’
বাংলা উচ্চারণ
২৬ ক্ব-লা রব্বিন্ র্ছুনী বিমা-কায্যাবূন্।
মুহিউদ্দীন খান
২৬ নূহ বলেছিলঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর; কেননা, তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
Yusuf Ali
26 (Noah) said: "O my Lord! help me: for that they accuse me of falsehood!"
Arabic, with marks
٢٦ قَالَ رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ
সমকালীন বাংলা
২৭ অতঃপর আমি তাহার নিকট ওহী পাঠাইলাম, ‘তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ কর, অতঃপর যখন আমার আদেশ আসিবে ও উনুন উথলিয়া উঠিবে তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার - পরিজনকে, তাহাদেরকে ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে। আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে। তাহারা তো নিমজ্জিত হইবে।
বাংলা উচ্চারণ
২৭ ফাআওহাইনা য় ইলাইহি আনিছ্ না'ঈল্ ফুল্কা বি-আ'ইয়ুনিনা-অ ওয়াহ্য়িয়েনা- ফাইযা-জ্বা-য়া আম্রুনা-অফা-রত্তান্ নূরু ফাস্লুক্ ফীহা-মিন্ কুল্লিন্ যাওজ্বাইনিছ্ নাইনি অ আহ্লাকা ইল্লা-মান্ সাবাক্ব 'আলাইহিল্ ক্বওলু মিন্হুম্ অলা-তুখা-ত্বিব্নী ফিল্লাযীনা জোয়ালামূ ইন্নাহুম্ মুগ্রাকুন্।
মুহিউদ্দীন খান
২৭ অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরী কর। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লী প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও, প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জত হবে।
Yusuf Ali
27 So We inspired him (with this message): "Construct the Ark within Our sight and under Our guidance: then when comes Our Command, and the fountains of the earth gush forth, take thou on board pairs of every species, male and female, and thy family - except those of them against whom the Word has already gone forth: And address Me not in favour of the wrong - doers; for they shall be drowned (in the Flood).
Arabic, with marks
٢٧ فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنِ اصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ ۙ فَاسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ ۖ وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا ۖ إِنَّهُم مُّغْرَقُونَ
সমকালীন বাংলা
২৮ যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করিবে তখন বলিও, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্বার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে।
বাংলা উচ্চারণ
২৮ ফাইযাস্ তাওয়াইতা আন্তা অমাম্ মা'আকা 'আলাল্ ফুল্কি ফাকুলিল্ হাম্দু লিল্লা-হিল্লাযী নাজ্জ্বানা-মিনাল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন্।
মুহিউদ্দীন খান
২৮ যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলঃ আল্লাহর শোকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।
Yusuf Ali
28 And when thou hast embarked on the Ark - thou and those with thee, - say: "Praise be to Allah, Who has saved us from the people who do wrong."
Arabic, with marks
٢٨ فَإِذَا اسْتَوَيْتَ أَنتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
সমকালীন বাংলা
২৯ আরও বলিও, ‘হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতরণ করাও যাহা হইবে কল্যাণকর; আর তুমিই শ্রেষ্ঠ অবতরণকারী।’
বাংলা উচ্চারণ
২৯ অক্বর রব্বি আন্যিল্নী মুন্যালাম্ মুবা-রকাঁও অআন্তা খইরুল মুন্যিলীন্।
মুহিউদ্দীন খান
২৯ আরও বলঃ পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী।
Yusuf Ali
29 And say: "O my Lord! enable me to disembark with thy blessing: for Thou art the Best to enable (us) to disembark."
Arabic, with marks
٢٩ وَقُل رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ
সমকালীন বাংলা
৩০ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। আর আমি তো উহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম।
বাংলা উচ্চারণ
৩০ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়া-তিঁও অইন্ কুন্না-। লামুব্তালীন্।
মুহিউদ্দীন খান
৩০ এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী।
Yusuf Ali
30 Verily in this there are Signs (for men to understand); (thus) do We try (men).
Arabic, with marks
٣٠ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ وَإِن كُنَّا لَمُبْتَلِينَ
সমকালীন বাংলা
৩১ অতঃপর তাহাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম;
বাংলা উচ্চারণ
৩১ ছুম্মা আন্শানা-মিম্ বা'দিহিম র্ক্বনান্ আ-খরীন্।
মুহিউদ্দীন খান
৩১ অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম।
Yusuf Ali
31 Then We raised after them another generation.
Arabic, with marks
٣١ ثُمَّ أَنشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ
সমকালীন বাংলা
৩২ এবং উহাদেরই একজনকে উহাদের নিকট রাসূল করিয়া পাঠাইয়াছিলাম! সে বলিয়াছিল, ‘তোমরা আল্লাহ ‘ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্ নাই, তবুও কি তোমরা সাবধান হইবে না?’
বাংলা উচ্চারণ
৩২ ফার্আসাল্না-ফীহিম্ রাসূ লাম্ মিন্হুম্ আনি' বুদু ল্লা-হা মা-লাকুম্ মিন্ ইলা-হিন্ গইরুহ্ আফালা- তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
৩২ এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসূলরূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না?
Yusuf Ali
32 And We sent to them a messenger from among themselves, (saying), "Worship Allah! ye have no other god but Him. Will ye not fear (Him)?"
Arabic, with marks
٣٢ فَأَرْسَلْنَا فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ أَنِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ أَفَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
৩৩ তাহার সম্প্রদায়ের প্রধানগণ, যাহারা কুফরী করিয়াছিল ও আখিরাতের সাক্ষাতকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদেরকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগসম্ভার, তাহারা বলিয়াছিল, ‘এ তো তোমাদের মতই একজন মানুষ; তোমরা যাহা আহার কর, সে তাহাই আহার করে এবং তোমরা যাহা পান কর, সেও তাহাই পান করে;
বাংলা উচ্চারণ
৩৩ অক্ব-লাল্ মালায়ূ মিন্ ক্বওমিহিল্ লাযীনা কাফারূ অ কায্যাবূ বিলিক্ব-য়িল্ আ-খিরতি অ আত্রফ্না-হুম্ ফীল্ হা-ইয়া-তি দ্দুন্ইয়া-মা-হা-যা য় ইল্লা-বাশারুম্ মিছ্লুকুম্ ইয়াকুলু মিম্মা-তাকুলূনা মিন্হু অইয়াশ্রাবু মিম্মা-তাশ্রাবূন্।
মুহিউদ্দীন খান
৩৩ তাঁর সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ - স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ এতো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে।
Yusuf Ali
33 And the chiefs of his people, who disbelieved and denied the Meeting in the Hereafter, and on whom We had bestowed the good things of this life, said: "He is no more than a man like yourselves: he eats of that of which ye eat, and drinks of what ye drink.
Arabic, with marks
٣٣ وَقَالَ الْمَلَأُ مِن قَوْمِهِ الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِلِقَاءِ الْآخِرَةِ وَأَتْرَفْنَاهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا مَا هَٰذَا إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يَأْكُلُ مِمَّا تَأْكُلُونَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُونَ
সমকালীন বাংলা
৩৪ ‘যদি তোমরা তোমাদেরই মত একজন মানুষের আনুগত্য কর তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে;
বাংলা উচ্চারণ
৩৪ অলায়িন্ আত্বোয়া'তুম্ বাশারম্ মিছ্লাকুম্ ইন্নাকুম্ ইযা ল্লাখা-সিরূন্।
মুহিউদ্দীন খান
৩৪ যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে।
Yusuf Ali
34 "If ye obey a man like yourselves, behold, it is certain ye will be lost.
Arabic, with marks
٣٤ وَلَئِنْ أَطَعْتُم بَشَرًا مِّثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَّخَاسِرُونَ
সমকালীন বাংলা
৩৫ ‘সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতিই দেয় যে, তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও তোমাদেরকে উত্থিত করা হইবে?
বাংলা উচ্চারণ
৩৫ আ ইয়া'ঈদুকুম্ আন্নাকুম্ ইযা- মিত্তুম্ অকুন্তুম্ তুর-বাঁও অঈ'জোয়া-মান্ আন্নাকুম্ মুখ্রজ্বুন্।
মুহিউদ্দীন খান
৩৫ সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে?
Yusuf Ali
35 "Does he promise that when ye die and become dust and bones, ye shall be brought forth (again)?
Arabic, with marks
٣٥ أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُم مُّخْرَجُونَ
সমকালীন বাংলা
৩৬ ‘অসম্ভব, তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব।
বাংলা উচ্চারণ
৩৬ হাইহা-তা হাইহা-তা লিমা-তূ'আদূন্।
মুহিউদ্দীন খান
৩৬ তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা কোথায় হতে পারে?
Yusuf Ali
36 "Far, very far is that which ye are promised!
Arabic, with marks
٣٦ ۞ هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوعَدُونَ
সমকালীন বাংলা
৩৭ ‘একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি বাঁচি এইখানেই এবং আমরা উত্থিত হইব না।
বাংলা উচ্চারণ
৩৭ ইন্ হিয়া ইল্লা-হাইয়া-তুনাদ্ দুন্ইয়া-নামূতু অ নাহ্ইয়া-অমা-নাহ্নু বিমাব্'ঊছীন্।
মুহিউদ্দীন খান
৩৭ আমাদের পার্থিবজীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমারা পুনরুত্থিত হবো না।
Yusuf Ali
37 "There is nothing but our life in this world! We shall die and we live! But we shall never be raised up again!
Arabic, with marks
٣٧ إِنْ هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
সমকালীন বাংলা
৩৮ ‘সে তো এমন ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নই।’
বাংলা উচ্চারণ
৩৮ ইন্ হুওয়া ইল্লারাজুলু নিফ্তারা-'আলাল্ল-হি কাযিবাঁও অমা-নাহ্নু লাহূ বিমু'মিনীন্।
মুহিউদ্দীন খান
৩৮ সে তো এমন ব্যক্তি বৈ নয়, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না।
Yusuf Ali
38 "He is only a man who invents a lie against Allah, but we are not the ones to believe in him!"
Arabic, with marks
٣٨ إِنْ هُوَ إِلَّا رَجُلٌ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا وَمَا نَحْنُ لَهُ بِمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
৩৯ সে বলিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর; কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে।’
বাংলা উচ্চারণ
৩৯ ক্ব-লা রব্বিন্ র্ছুনী বিমা-কায্যাবূন্।
মুহিউদ্দীন খান
৩৯ তিনি বললেনঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
Yusuf Ali
39 (The prophet) said: "O my Lord! help me: for that they accuse me of falsehood."
Arabic, with marks
٣٩ قَالَ رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ
সমকালীন বাংলা
৪০ আল্লাহ্ বলিলেন, অচিরে উহারা তো অনুতপ্ত হইবে।
বাংলা উচ্চারণ
৪০ ক্ব-লা 'আম্মা -ক্বলীলিল্ লাইয়ুছ্বিহুন্না না-দিমীন্।
মুহিউদ্দীন খান
৪০ আল্লাহ বললেনঃ কিছু দিনের মধ্যে তারা সকাল বেলা অনুতপ্ত হবে।
Yusuf Ali
40 (Allah) said: "In but a little while, they are sure to be sorry!"
Arabic, with marks
٤٠ قَالَ عَمَّا قَلِيلٍ لَّيُصْبِحُنَّ نَادِمِينَ
সমকালীন বাংলা
৪১ অতঃপর সত্য সত্যই এক বিকট আওয়াজ উহাদেরকে আঘাত করিল এবং আমি উহাদেরকে তরঙ্গ - তাড়িত আবর্জনাসদৃশ করিয়া দিলাম। সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায়।
বাংলা উচ্চারণ
৪১ ফাআখযাত্ হুমুছ্ ছোয়াইহাতু বিল্হাক্বক্বি ফাজ্বা'আল্না-হুম্ গুছা-য়ান্ ফাবু'দাল্লিল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন্।
মুহিউদ্দীন খান
৪১ অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা - তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
Yusuf Ali
41 Then the Blast overtook them with justice, and We made them as rubbish of dead leaves (floating on the stream of Time)! So away with the people who do wrong!
Arabic, with marks
٤١ فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنَاهُمْ غُثَاءً ۚ فَبُعْدًا لِّلْقَوْمِ الظَّالِمِينَ
সমকালীন বাংলা
৪২ অতঃপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি।
বাংলা উচ্চারণ
৪২ ছুম্মা আন্শানা-মিম্ বা'দিহিম্ কুরূনান্ আ-খরীন্।
মুহিউদ্দীন খান
৪২ এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি।
Yusuf Ali
42 Then We raised after them other generations.
Arabic, with marks
٤٢ ثُمَّ أَنشَأْنَا مِن بَعْدِهِمْ قُرُونًا آخَرِينَ
সমকালীন বাংলা
৪৩ কোন জাতিই তাহার নির্ধারিত কালকে ত্বরান্নিত করিতে পারে না, বিলম্বিতও করিতে পারে না।
বাংলা উচ্চারণ
৪৩ মা-তাস্বিকু মিন্ উম্মাতিন্ আজ্বালাহা-অমা-ইয়াস্ তাখিরূন্।
মুহিউদ্দীন খান
৪৩ কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না। এবং পশ্চাতেও থকাতে পারে না।
Yusuf Ali
43 No people can hasten their term, nor can they delay (it).
Arabic, with marks
٤٣ مَا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُونَ
সমকালীন বাংলা
৪৪ অতঃপর আমি একের পর এক আমার রাসূল প্রেরণ করিয়াছি। যখনই কোন জাতির নিকট তাহার রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে। অতঃপর আমি উহাদের একের পর এককে ধ্বংস করিলাম। আমি উহাদেরকে কাহিনীর বিষয় করিয়াছি। সুতরাং ধ্বংস হউক অবিশ্বাসীরা!
বাংলা উচ্চারণ
৪৪ ছুম্মা র্আসাল্না-রুসুলানা-তাত্র- কুল্লামা- জ্বা-য়া উম্মার্তা রসূলুহা-কায্যাবূহু ফাআত্বা'না-বা'দ্বোয়াহুম্ বা'দ্বোয়াঁও অজ্বা'আল্না-হুম্ আহা-দীছা ফাবু'দাল্ লিক্বাওমিল্লা-ইয়ুমিনূন্।
মুহিউদ্দীন খান
৪৪ এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।
Yusuf Ali
44 Then sent We our messengers in succession: every time there came to a people their messenger, they accused him of falsehood: so We made them follow each other (in punishment): We made them as a tale (that is told): So away with a people that will not believe!
Arabic, with marks
٤٤ ثُمَّ أَرْسَلْنَا رُسُلَنَا تَتْرَىٰ ۖ كُلَّ مَا جَاءَ أُمَّةً رَّسُولُهَا كَذَّبُوهُ ۚ فَأَتْبَعْنَا بَعْضَهُم بَعْضًا وَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ ۚ فَبُعْدًا لِّقَوْمٍ لَّا يُؤْمِنُونَ
সমকালীন বাংলা
৪৫ অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ মূসা ও তাহার ভ্রাতা হারূনকে পাঠাইলাম,
বাংলা উচ্চারণ
৪৫ ছুম্মা র্আসাল্না-মূসা-অআখ-হু হা-রূনা বিআ-ইয়া-তিনা-অসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।
মুহিউদ্দীন খান
৪৫ অতঃপর আমি মূসা ও হারুণকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদসহ,
Yusuf Ali
45 Then We sent Moses and his brother Aaron, with Our Signs and authority manifest,
Arabic, with marks
٤٥ ثُمَّ أَرْسَلْنَا مُوسَىٰ وَأَخَاهُ هَارُونَ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُّبِينٍ
সমকালীন বাংলা
৪৬ ফির‘আওন ও তাহার পারিষদবর্গের নিকট। কিন্তু উহারা অহংকার করিল; উহারা ছিল উদ্ধত সম্প্রদায়।
বাংলা উচ্চারণ
৪৬ ইলা-র্ফি'আওনা অমালায়িহী ফাস্তাক্বারূ অকা-নূ ক্বওমান্ 'আ-লীন্।
মুহিউদ্দীন খান
৪৬ ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।
Yusuf Ali
46 To Pharaoh and his Chiefs: But these behaved insolently: they were an arrogant people.
Arabic, with marks
٤٦ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَئِهِ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا عَالِينَ
সমকালীন বাংলা
৪৭ উহারা বলিল, ‘আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদেরই মত এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে?’
বাংলা উচ্চারণ
৪৭ ফাক্ব-লূ য় আনুমিনু লিবাশারইনি মিছ্লিনা-অক্বও মুহুমা-লানা 'আ-বিদূন্।
মুহিউদ্দীন খান
৪৭ তারা বললঃ আমরা কি আমাদের মতই এ দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব; অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?
Yusuf Ali
47 They said: "Shall we believe in two men like ourselves? And their people are subject to us!"
Arabic, with marks
٤٧ فَقَالُوا أَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَنَا عَابِدُونَ
সমকালীন বাংলা
৪৮ অতঃপর উহারা তাহাদেরকে অস্বীকার করিল, ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল।
বাংলা উচ্চারণ
৪৮ ফাকায্ যাবূ হুমা-ফাকা-নূ মিনাল্ মুহ্লাকীন্।
মুহিউদ্দীন খান
৪৮ অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংস প্রাপ্ত হল।
Yusuf Ali
48 So they accused them of falsehood, and they became of those who were destroyed.
Arabic, with marks
٤٨ فَكَذَّبُوهُمَا فَكَانُوا مِنَ الْمُهْلَكِينَ
সমকালীন বাংলা
৪৯ আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম যাহাতে উহারা সৎপথ পায়।
বাংলা উচ্চারণ
৪৯ অলাক্বদ্ আ-তাইনা-মূসাল্ কিতা-বা লা'আল্লাহুম্ ইয়াহ্তাদূন্।
মুহিউদ্দীন খান
৪৯ আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়।
Yusuf Ali
49 And We gave Moses the Book, in order that they might receive guidance.
Arabic, with marks
٤٩ وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
সমকালীন বাংলা
৫০ এবং আমি মার্ইয়াম - তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন, তাহাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণবিশিষ্ট উচ্চ ভূমিতে।
বাংলা উচ্চারণ
৫০ অ জ্বা'আল্নাব্না র্মাইয়ামা অ উম্মাহূ য় আ-ইয়াতাঁও অ আ-অইনা-হুমা য় ইলা-রবওয়াতিন্ যা-তি ক্বর-রিঁও অ মা'ঈন্।
মুহিউদ্দীন খান
৫০ এবং আমি মরিয়ম তনয় ও তাঁর মাতাকে এক নিদর্শন দান করেছিলাম। এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম।
Yusuf Ali
50 And We made the son of Mary and his mother as a Sign: We gave them both shelter on high ground, affording rest and security and furnished with springs.
Arabic, with marks
٥٠ وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَاهُمَا إِلَىٰ رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ
সমকালীন বাংলা
৫১ ‘হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হইতে আহার কর ও সৎকর্ম কর; তোমরা যাহা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।
বাংলা উচ্চারণ
৫১ ইয়া য় আইয়ুর্হা রুসুলু কুলূ মিনাত্ব ত্বোয়াইয়্যিবা-তি ওয়া'মালূ ছোয়া-লিহা- ইন্নী বিমা-তা'মালূনা 'আলীম্।
মুহিউদ্দীন খান
৫১ হে রসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত।
Yusuf Ali
51 O ye messengers! enjoy (all) things good and pure, and work righteousness: for I am well - acquainted with (all) that ye do.
Arabic, with marks
٥١ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
সমকালীন বাংলা
৫২ ‘এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক; অতএব আমাকে ভয় কর।’
বাংলা উচ্চারণ
৫২ অ ইন্না হা-যিহী য় উম্মাতুকুম্ উম্মাতাঁও ওয়া-হিদাতাঁও অআনা রব্বুকুম্ ফাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
৫২ আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন।
Yusuf Ali
52 And verily this Brotherhood of yours is a single Brotherhood, and I am your Lord and Cherisher: therefore fear Me (and no other).
Arabic, with marks
٥٢ وَإِنَّ هَٰذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ
সমকালীন বাংলা
৫৩ কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীনকে বহুধা বিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত।
বাংলা উচ্চারণ
৫৩ ফাতাক্ব্ত্ত্বোয়াঊ'য় আম্রহুম্ বাইনাহুম্ যুবুর- কুল্লু হিয্বিম্ বিমা-লাদাইহিম্ ফারিহূন্।
মুহিউদ্দীন খান
৫৩ অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
Yusuf Ali
53 But people have cut off their affair (of unity), between them, into sects: each party rejoices in that which is with itself.
Arabic, with marks
٥٣ فَتَقَطَّعُوا أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
সমকালীন বাংলা
৫৪ সুতরাং কিছুকালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও।
বাংলা উচ্চারণ
৫৪ ফার্যাহুম্ ফী গম্রতিহিম্ হাত্তা- হীন্।
মুহিউদ্দীন খান
৫৪ অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন।
Yusuf Ali
54 But leave them in their confused ignorance for a time.
Arabic, with marks
٥٤ فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
সমকালীন বাংলা
৫৫ উহারা কি মনে করে যে, আমি উহাদেরকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান - সন্ততি দান করি, তদ্দারা
বাংলা উচ্চারণ
৫৫ আইয়াহ্সাবূনা আন্নামা-নুমিদ্দুহুম্ বিহী মিম্ মা-লিওঁ অবানীন্।
মুহিউদ্দীন খান
৫৫ তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন - সম্পদ ও সন্তান - সন্ততি দিয়ে যাচ্ছি।
Yusuf Ali
55 Do they think that because We have granted them abundance of wealth and sons,
Arabic, with marks
٥٥ أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِ مِن مَّالٍ وَبَنِينَ
সমকালীন বাংলা
৫৬ উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্নিত করিতেছি? না, উহারা বুঝে না।
বাংলা উচ্চারণ
৫৬ নুসা-রিউ' লাহুম্ ফিল্ খইর-ত্ বাল্ লা-ইয়াশ্'ঊরূন্।
মুহিউদ্দীন খান
৫৬ তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না।
Yusuf Ali
56 We would hasten them on in every good? Nay, they do not understand.
Arabic, with marks
٥٦ نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ ۚ بَل لَّا يَشْعُرُونَ
সমকালীন বাংলা
৫৭ নিশ্চয় যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত,
বাংলা উচ্চারণ
৫৭ ইন্নাল্লাযীনা হুম্ মিন্ খশ্ইয়াতি রব্বিহিম্ মুশ্ফিকুন্।
মুহিউদ্দীন খান
৫৭ নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত,
Yusuf Ali
57 Verily those who live in awe for fear of their Lord;
Arabic, with marks
٥٧ إِنَّ الَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ
সমকালীন বাংলা
৫৮ যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীতে ঈমান আনে,
বাংলা উচ্চারণ
৫৮ অল্লাযীনা হুম্ বিআ-ইয়া-তি রব্বিহিম্ ইয়ুমিনূন্।
মুহিউদ্দীন খান
৫৮ যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে,
Yusuf Ali
58 Those who believe in the Signs of their Lord;
Arabic, with marks
٥٨ وَالَّذِينَ هُم بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ
সমকালীন বাংলা
৫৯ যাহারা তাহাদের প্রতিপালকের সঙ্গে শরীক করে না,
বাংলা উচ্চারণ
৫৯ অল্লাযীনা হুম্ বিরব্বিহিম্ লা- ইয়ুশ্রিকূন্।
মুহিউদ্দীন খান
৫৯ যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না
Yusuf Ali
59 Those who join not (in worship) partners with their Lord;
Arabic, with marks
٥٩ وَالَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ
সমকালীন বাংলা
৬০ এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীত - কম্পিত হৃদয়ে,
বাংলা উচ্চারণ
৬০ অল্লাযীনা ইয়ুতূনা মা য় আ-তাও অকুলূবুহুম্ অজ্বিলাতুন্ আন্নাহুম্ ইলা-রব্বিহিম্ রা-জ্বি'ঊন্।
মুহিউদ্দীন খান
৬০ এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে,
Yusuf Ali
60 And those who dispense their charity with their hearts full of fear, because they will return to their Lord; -
Arabic, with marks
٦٠ وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَاجِعُونَ
সমকালীন বাংলা
৬১ তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তাহারা উহাতে অগ্রগামী হয়।
বাংলা উচ্চারণ
৬১ উলা-য়িকা ইয়ুসা-রি'ঊনা ফীল্ খইর-তি অহুম্ লাহা-সা-বিকুন্।
মুহিউদ্দীন খান
৬১ তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী।
Yusuf Ali
61 It is these who hasten in every good work, and these who are foremost in them.
Arabic, with marks
٦١ أُولَٰئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
সমকালীন বাংলা
৬২ আমি কাহাকেও তাহার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না।
বাংলা উচ্চারণ
৬২ অলা-নুকাল্লিফু নাফ্সান্ ইল্লা-উস্'আহা-অ লাদাইনা-কিতা-বুঁই ইয়ান্ত্বিকু বিল্হাক্বক্বি অহুম্ লা-ইয়ুজ্লামূন্।
মুহিউদ্দীন খান
৬২ আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পন করি না। আমার এক কিতাব আছে, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না।
Yusuf Ali
62 On no soul do We place a burden greater than it can bear: before Us is a record which clearly shows the truth: they will never be wronged.
Arabic, with marks
٦٢ وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۖ وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ
সমকালীন বাংলা
৬৩ বরং এই বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন, এতদ্ব্যতীত তাহাদের আরও কাজ আছে যাহা উহারা করিয়া থাকে।
বাংলা উচ্চারণ
৬৩ বাল্ কুলূবুহুম্ ফী গম্রতিম্ মিন্ হা-যা-অলাহুম্ আ'মালুম্ মিন্ দূনি যা-লিকা হুম্ লাহা-'আ-মিলূন্।
মুহিউদ্দীন খান
৬৩ না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করছে।
Yusuf Ali
63 But their hearts are in confused ignorance of this; and there are, besides that, deeds of theirs, which they will (continue) to do, -
Arabic, with marks
٦٣ بَلْ قُلُوبُهُمْ فِي غَمْرَةٍ مِّنْ هَٰذَا وَلَهُمْ أَعْمَالٌ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَامِلُونَ
সমকালীন বাংলা
৬৪ আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদেরকে শাস্তিদ্বারা ধৃত করি তখনই উহারা আর্তনাদ করিয়া উঠে।
বাংলা উচ্চারণ
৬৪ হাত্তা য় ইযায় আখয্না-মুত্রফীহিম্ বিল্'আযা-বি ইযা-হুম্ ইয়াজ্ব ্য়ারূন্।
মুহিউদ্দীন খান
৬৪ এমনকি, যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চীৎকার জুড়ে দেবে।
Yusuf Ali
64 Until, when We seize in Punishment those of them who received the good things of this world, behold, they will groan in supplication!
Arabic, with marks
٦٤ حَتَّىٰ إِذَا أَخَذْنَا مُتْرَفِيهِم بِالْعَذَابِ إِذَا هُمْ يَجْأَرُونَ
সমকালীন বাংলা
৬৫ তাহাদেরকে বলা হইবে, ‘আজ আর্তনাদ করিও না, তোমরা আমার সাহায্য পাইবে না।’
বাংলা উচ্চারণ
৬৫ লা- তাজ্ব য়ারুল্ ইয়াওমা ইন্নাকুম্ মিন্না-লা-তুন্ছোয়ারূন্।
মুহিউদ্দীন খান
৬৫ অদ্য চীৎকার করো না। তোমরা আমার কাছ থেকে নিস্কৃতি পাবে না।
Yusuf Ali
65 (It will be said): "Groan not in supplication this day: for ye shall certainly not be helped by Us.
Arabic, with marks
٦٥ لَا تَجْأَرُوا الْيَوْمَ ۖ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ
সমকালীন বাংলা
৬৬ আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হইত, কিন্তু তোমরা পিছনে ফিরিয়া সরিয়া পড়িতে -
বাংলা উচ্চারণ
৬৬ ক্বদ্ কা-নাত্ আ-ইয়া-তী তুত্লা-'আলাইকুম্ ফাকুন্তুম্ 'আলা য় আ'ক্ব-বিকুম্ তান্কিছূন্।
মুহিউদ্দীন খান
৬৬ তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে।
Yusuf Ali
66 "My Signs used to be rehearsed to you, but ye used to turn back on your heels -
Arabic, with marks
٦٦ قَدْ كَانَتْ آيَاتِي تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ تَنكِصُونَ
সমকালীন বাংলা
৬৭ দম্ভভরে, এই বিষয়ে অর্থহীন গল্প - গুজব করিতে করিতে।
বাংলা উচ্চারণ
৬৭ মুস্তাক্বিরীনা বিহী সা-মিরান্ তাহ্জুরূন্।
মুহিউদ্দীন খান
৬৭ অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প - গুজব করে যেতে।
Yusuf Ali
67 "In arrogance: talking nonsense about the (Qur'an), like one telling fables by night."
Arabic, with marks
٦٧ مُسْتَكْبِرِينَ بِهِ سَامِرًا تَهْجُرُونَ
সমকালীন বাংলা
৬৮ তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না? অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যাহা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই?
বাংলা উচ্চারণ
৬৮ আফালাম্ ইয়াদ্দাব্বারুল্ ক্বওলা আম্ জ্বা-য়াহুম্ মা-লাম্ ইয়াতি আ-বা-য়াহুমুল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
৬৮ অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা - ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি?
Yusuf Ali
68 Do they not ponder over the Word (of Allah), or has anything (new) come to them that did not come to their fathers of old?
Arabic, with marks
٦٨ أَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ أَمْ جَاءَهُم مَّا لَمْ يَأْتِ آبَاءَهُمُ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
৬৯ অথবা উহারা কি উহাদের রাসূলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে?
বাংলা উচ্চারণ
৬৯ আম্ লাম্ ইয়া'রিফূ রসূলাহুম্ ফাহুম্ লাহূ মুন্কিরূন্।
মুহিউদ্দীন খান
৬৯ না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে?
Yusuf Ali
69 Or do they not recognise their Messenger, that they deny him?
Arabic, with marks
٦٩ أَمْ لَمْ يَعْرِفُوا رَسُولَهُمْ فَهُمْ لَهُ مُنكِرُونَ
সমকালীন বাংলা
৭০ অথবা উহারা কি বলে যে, সে উন্মাদনাগ্রস্ত, বস্তুত সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপসন্দ করে।
বাংলা উচ্চারণ
৭০ আম্ ইয়াকুলূনা বিহী জ্বিন্নাহ্ বাল্ জ্বা-য়া হুম্ বিল্হাকুকি অআক্ছারুহুম্ লিল্হাক্বক্বি কা-রিহূন্।
মুহিউদ্দীন খান
৭০ না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
Yusuf Ali
70 Or do they say, "He is possessed"? Nay, he has brought them the Truth, but most of them hate the Truth.
Arabic, with marks
٧٠ أَمْ يَقُولُونَ بِهِ جِنَّةٌ ۚ بَلْ جَاءَهُم بِالْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَارِهُونَ
সমকালীন বাংলা
৭১ সত্য যদি উহাদের কামনা - বাসনার অনুগামী হইত তবে বিশৃংখল হইয়া পড়িত আকাশমণ্ডলী, পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই। পক্ষান্তরে আমি উহাদেরকে দিয়াছি উপদেশ, কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া নেয়।
বাংলা উচ্চারণ
৭১ অলা ওয়িত্তাবা'আল্ হাককু আহ্ওয়া-য়াহুম্ লাফাসাদাতিস্ সামাওয়া-তু অল্ র্আদু অমান্ ফীহিন্ বাল্ আতাইনা-হুম্ বিযিক্রি হিম্ ফাহুম্ 'আন্ যিক্রি হিম্ মু'রিদ্বুন্।
মুহিউদ্দীন খান
৭১ সত্য যদি তাদের কাছে কামনা - বাসনার অনুসারী হত, তবে নভোমন্ডল ও ভূমন্ডল এবং এগুলোর মধ্যবর্তী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না।
Yusuf Ali
71 If the Truth had been in accord with their desires, truly the heavens and the earth, and all beings therein would have been in confusion and corruption! Nay, We have sent them their admonition, but they turn away from their admonition.
Arabic, with marks
٧١ وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ بَلْ أَتَيْنَاهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ
সমকালীন বাংলা
৭২ অথবা তুমি কি উহাদের নিকট কোন প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ রিযিকদাতা।
বাংলা উচ্চারণ
৭২ আম্ তাস্য়ালুহুম্ র্খাজ্বান্ ফাখর-জু রব্বিকা খাইরুঁও অ হুঅ খাইর্রু র-যিক্বীন্।
মুহিউদ্দীন খান
৭২ না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা।
Yusuf Ali
72 Or is it that thou askest them for some recompense? But the recompense of thy Lord is best: He is the Best of those who give sustenance.
Arabic, with marks
٧٢ أَمْ تَسْأَلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
সমকালীন বাংলা
৭৩ তুমি তো উহাদেরকে সরল পথে আহ্বান করিতেছ।
বাংলা উচ্চারণ
৭৩ অ ইন্নাকা লাতাদ্'ঊহুম্ ইলা-সির-ত্বিম্ মুস্তাক্বীম্।
মুহিউদ্দীন খান
৭৩ আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন;
Yusuf Ali
73 But verily thou callest them to the Straight Way;
Arabic, with marks
٧٣ وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
সমকালীন বাংলা
৭৪ যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা তো সরল পথ হইতে বিচ্যুত,
বাংলা উচ্চারণ
৭৪ অ ইন্নাল্ লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি 'আনিছ্ ছির-ত্বি লানাকিবূন্।
মুহিউদ্দীন খান
৭৪ আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
Yusuf Ali
74 And verily those who believe not in the Hereafter are deviating from that Way.
Arabic, with marks
٧٤ وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ
সমকালীন বাংলা
৭৫ আমি উহাদেরকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ - দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে।
বাংলা উচ্চারণ
৭৫ অলাও রহিম্না-হুম্ অ কাশাফ্না-মা-বিহিম্ মিন্ দ্বররিল্লালাজ্জু ফী তুগইয়া-নিহিম্ ইয়া'মাহূন্।
মুহিউদ্দীন খান
৭৫ যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে।
Yusuf Ali
75 If We had mercy on them and removed the distress which is on them, they would obstinately persist in their transgression, wandering in distraction to and fro.
Arabic, with marks
٧٥ ۞ وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّ لَّلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
সমকালীন বাংলা
৭৬ আমি তো উহাদেরকে শাস্তিদ্বারা ধৃত করিলাম, কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না।
বাংলা উচ্চারণ
৭৬ অলাক্বদ্ আখয্না-হুম্ বিল্'আযা-বি ফামাস্ তাকা-নূ লিববিহিম্ অমা-ইয়াতাদ্বোর্য়ারা'ঊ।
মুহিউদ্দীন খান
৭৬ আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং কাকুতি - মিনুতিও করল না।
Yusuf Ali
76 We inflicted Punishment on them, but they humbled not themselves to their Lord, nor do they submissively entreat (Him)! -
Arabic, with marks
٧٦ وَلَقَدْ أَخَذْنَاهُم بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ
সমকালীন বাংলা
৭৭ অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইহাতে হতাশ হইয়া পড়ে।
বাংলা উচ্চারণ
৭৭ হাত্তা য় ইযা- ফাতাহ্না-'আলাইহিম্ বা-বান্ যা-'আযা-বিন্ শাদীদিন্ ইযা-হুম্ ফীহি মুব্লিসূন্।
মুহিউদ্দীন খান
৭৭ অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে।
Yusuf Ali
77 Until We open on them a gate leading to a severe Punishment: then Lo! they will be plunged in despair therein!
Arabic, with marks
٧٧ حَتَّىٰ إِذَا فَتَحْنَا عَلَيْهِم بَابًا ذَا عَذَابٍ شَدِيدٍ إِذَا هُمْ فِيهِ مُبْلِسُونَ
সমকালীন বাংলা
৭৮ তিনিই তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করিয়াছেন; তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাক।
বাংলা উচ্চারণ
৭৮ অ হুওয়াল্লাযী আন্শায়ালাকুমুস্ সাম'আ অল্ আব্ছোয়া-রা অল্ আফ্য়িদাহ্ ক্বলীলাম্ মা-তাশ্কুরূন্।
মুহিউদ্দীন খান
৭৮ তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাক।
Yusuf Ali
78 It is He Who has created for you (the faculties of) hearing, sight, feeling and understanding: little thanks it is ye give!
Arabic, with marks
٧٨ وَهُوَ الَّذِي أَنشَأَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
সমকালীন বাংলা
৭৯ তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদেরকে তাঁহারই নিকট একত্র করা হইবে।
বাংলা উচ্চারণ
৭৯ অ হুওয়াল্লাযী যারায়াকুম্ ফিল্ র্আদ্বি অ ইলাইহি তুহ্শারূন্।
মুহিউদ্দীন খান
৭৯ তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে।
Yusuf Ali
79 And He has multiplied you through the earth, and to Him shall ye be gathered back.
Arabic, with marks
٧٩ وَهُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ
সমকালীন বাংলা
৮০ তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন। তবুও কি তোমরা বুঝিবে না?
বাংলা উচ্চারণ
৮০ অহুওয়াল্লাযী ইয়ুহয়ী অইয়ুমীতু অলাহুখ্তিলা-ফুল্ লাইলি অন্নাহার্- আফালা-তা'ক্বিলূন্।
মুহিউদ্দীন খান
৮০ তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবা - রাত্রির বিবর্তন তাঁরই কাজ, তবু ও কি তোমরা বুঝবে না?
Yusuf Ali
80 It is He Who gives life and death, and to Him (is due) the alternation of Night and Day: will ye not then understand?
Arabic, with marks
٨٠ وَهُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَلَهُ اخْتِلَافُ اللَّيْلِ وَالنَّهَارِ ۚ أَفَلَا تَعْقِلُونَ
সমকালীন বাংলা
৮১ এতদসত্ত্বেও উহারা বলে, যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা।
বাংলা উচ্চারণ
৮১ বাল্ ক্ব-লূ মিছ্লা মা-ক্ব-লাল্ আউওয়ালূন্।
মুহিউদ্দীন খান
৮১ বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত।
Yusuf Ali
81 On the contrary they say things similar to what the ancients said.
Arabic, with marks
٨١ بَلْ قَالُوا مِثْلَ مَا قَالَ الْأَوَّلُونَ
সমকালীন বাংলা
৮২ উহারা বলে, ‘আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব?
বাংলা উচ্চারণ
৮২ ক্ব-লূ-আইযা-মিত্না-অকুন্না-তুর-বাঁও অ 'ইজোয়া-মান্ আইন্না-লামাব্'ঊছূন্।
মুহিউদ্দীন খান
৮২ তারা বলেঃ যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব ?
Yusuf Ali
82 They say: "What! when we die and become dust and bones, could we really be raised up again?
Arabic, with marks
٨٢ قَالُوا أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
সমকালীন বাংলা
৮৩ ‘আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও। ইহা তো সে কালের উপকথা ব্যতীত আর কিছুই নয়।’
বাংলা উচ্চারণ
৮৩ লাক্বদ্ উ'ইদ্না-নাহ্নু অ আ-বা-য়ুনা-হা-যা-মিন্ ক্বব্লু ইন্ হা-যা য় ইল্লা য় আসা-ত্বীরুল্ আউওয়ালীন্।
মুহিউদ্দীন খান
৮৩ অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববতীদের কল্প - কথা বৈ কিছুই নয়।
Yusuf Ali
83 "Such things have been promised to us and to our fathers before! they are nothing but tales of the ancients!"
Arabic, with marks
٨٣ لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَآبَاؤُنَا هَٰذَا مِن قَبْلُ إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
৮৪ জিজ্ঞাসা কর, ‘এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার, যদি তোমরা জান?’
বাংলা উচ্চারণ
৮৪ কুল্ লিমানিল্ র্আদু অমান্ ফীহা য় ইন্ কুন্তুম্ তা'লামূন্।
মুহিউদ্দীন খান
৮৪ বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বল।
Yusuf Ali
84 Say: "To whom belong the earth and all beings therein? (say) if ye know!"
Arabic, with marks
٨٤ قُل لِّمَنِ الْأَرْضُ وَمَن فِيهَا إِن كُنتُمْ تَعْلَمُونَ
সমকালীন বাংলা
৮৫ উহারা বলিবে, আল্লাহর। বল, ’তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না?’
বাংলা উচ্চারণ
৮৫ সাইয়াকুলূ না লিল্লা-হ্ কুল্ আফালা-তাযাক্কারূন্।
মুহিউদ্দীন খান
৮৫ এখন তারা বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা কর না?
Yusuf Ali
85 They will say, "To Allah!" say: "Yet will ye not receive admonition?"
Arabic, with marks
٨٥ سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ
সমকালীন বাংলা
৮৬ জিজ্ঞাসা কর, ‘কে সপ্ত আকাশ এবং মহা‘আরশেরঅধিপতি?’
বাংলা উচ্চারণ
৮৬ কুল্ র্মা রব্বুস্ সামা-ওয়া-তিস্ সাব্'ঈ অ রব্বুল্ 'র্আশিল্ 'আজ্বীম্।
মুহিউদ্দীন খান
৮৬ বলুনঃ সপ্তাকাশ ও মহা - আরশের মালিক কে?
Yusuf Ali
86 Say: "Who is the Lord of the seven heavens, and the Lord of the Throne (of Glory) Supreme?"
Arabic, with marks
٨٦ قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৮৭ এখন তারা বলবঃ আল্লাহ । বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?
বাংলা উচ্চারণ
৮৭ সাইয়াকুলূনা লিল্লা-হ্ কুল্ আফালা তাত্তাকুন্।
মুহিউদ্দীন খান
৮৭ এখন তারা বলবেঃ আল্লাহ । বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?
Yusuf Ali
87 They will say, "(They belong) to Allah." Say: "Will ye not then be filled with awe?"
Arabic, with marks
٨٧ سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ أَفَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
৮৮ জিজ্ঞাসা কর, ‘সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যাঁহার উপর আশ্রয়দাতা নাই, যদি তোমরা জান?’
বাংলা উচ্চারণ
৮৮ কুল্ মাম্ বিইয়াদিহী মালাকূতু কুল্লি শাইয়িঁও অহুঅ ইয়ুজ্বীরু অলা-ইয়ুজ্বা-রু 'আলাইহি ইন্ কুন্তুম্ তা'লামূন্।
মুহিউদ্দীন খান
৮৮ বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কর্তৃত্ব যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ?
Yusuf Ali
88 Say: "Who is it in whose hands is the governance of all things, - who protects (all), but is not protected (of any)? (say) if ye know."
Arabic, with marks
٨٨ قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ
সমকালীন বাংলা
৮৯ উহারা বলিবে, আল্লাহর। বল, ’তবুও কি তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ?’
বাংলা উচ্চারণ
৮৯ সাইয়াকুলূনা লিল্লা-হ্ কুল্ ফাআন্না-তুস্হারূন্।
মুহিউদ্দীন খান
৮৯ এখন তারা বলবেঃ আল্লাহর। বলুনঃ তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে?
Yusuf Ali
89 They will say, "(It belongs) to Allah." Say: "Then how are ye deluded?"
Arabic, with marks
٨٩ سَيَقُولُونَ لِلَّهِ ۚ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ
সমকালীন বাংলা
৯০ বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি; কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী।
বাংলা উচ্চারণ
৯০ বাল্ আতাইনা-হুম্ বিল্হাক্বক্বি অইন্নাহুম্ লাকা-যিবূন্।
মুহিউদ্দীন খান
৯০ কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী।
Yusuf Ali
90 We have sent them the Truth: but they indeed practise falsehood!
Arabic, with marks
٩٠ بَلْ أَتَيْنَاهُم بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
সমকালীন বাংলা
৯১ আল্লাহ্ কোন সন্তান গ্রহণ করেন নাই এবং তাঁহার সঙ্গে অপর কোন ইলাহ্ নাই; যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ্ স্বীয় সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করিত। উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ্ কত পবিত্র!
বাংলা উচ্চারণ
৯১ মাত্ তাখযাল্লা-হু মিওঁ অলাদিঁও অমা-কা-না মা'আহূ মিন্ ইলা-হিন্ ইযাল্লা যাহাবা কুল্লু ইলা-হিম্ বিমা-খলাক্ব অ লা'আলা-বা'দুহুম্ 'আলা-বা'দ্ব্ সুব্হা-না ল্লা-হি 'আম্মা-ইয়াছিফূন্।
মুহিউদ্দীন খান
৯১ আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোন মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র।
Yusuf Ali
91 No son did Allah beget, nor is there any god along with Him: (if there were many gods), behold, each god would have taken away what he had created, and some would have lorded it over others! Glory to Allah! (He is free) from the (sort of) things they attribute to Him!
Arabic, with marks
٩١ مَا اتَّخَذَ اللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
সমকালীন বাংলা
৯২ তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার ঊর্ধ্বে।
বাংলা উচ্চারণ
৯২ 'আলিমিল্ গইবি অশ্শাহা-দাতি ফাতা'আ-লা-'আম্মা-ইয়ুশ্রিকূন্।
মুহিউদ্দীন খান
৯২ তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।
Yusuf Ali
92 He knows what is hidden and what is open: too high is He for the partners they attribute to Him!
Arabic, with marks
٩٢ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ
সমকালীন বাংলা
৯৩ বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাহাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে, তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও,
বাংলা উচ্চারণ
৯৩ ক্বর রব্বি ইম্মা-তুরিয়ান্নী মা-ইয়ূ'আদূ ন্।
মুহিউদ্দীন খান
৯৩ বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,
Yusuf Ali
93 Say: "O my Lord! if Thou wilt show me (in my lifetime) that which they are warned against, -
Arabic, with marks
٩٣ قُل رَّبِّ إِمَّا تُرِيَنِّي مَا يُوعَدُونَ
সমকালীন বাংলা
৯৪ ‘তবে, হে আমার প্রতিপালক! তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না।’
বাংলা উচ্চারণ
৯৪ রব্বি ফালা-তাজ্ব্'আল্নী ফিল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন্।
মুহিউদ্দীন খান
৯৪ হে আমার পালনকর্তা! তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করবেন না।
Yusuf Ali
94 "Then, O my Lord! put me not amongst the people who do wrong!"
Arabic, with marks
٩٤ رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ
সমকালীন বাংলা
৯৫ আমি তাহাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম।
বাংলা উচ্চারণ
৯৫ অইন্না-'আলা য় আন্ নুরিয়াকা মা -না'ঈদুহুম্ লাক্ব-দিরূন্।
মুহিউদ্দীন খান
৯৫ আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম।
Yusuf Ali
95 And We are certainly able to show thee (in fulfilment) that against which they are warned.
Arabic, with marks
٩٥ وَإِنَّا عَلَىٰ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَادِرُونَ
সমকালীন বাংলা
৯৬ মন্দের মুকাবিলা কর যাহা উত্তম তাহা দ্বারা; উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত।
বাংলা উচ্চারণ
৯৬ ইদ্ফা বিল্লাতী হিয়া আহ্সানুস্ সাইয়িয়াহ্ নাহ্নু আ'লামু বিমা-ইয়াছিফূন্।
মুহিউদ্দীন খান
৯৬ মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তম। তারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত।
Yusuf Ali
96 Repel evil with that which is best: We are well acquainted with the things they say.
Arabic, with marks
٩٦ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ السَّيِّئَةَ ۚ نَحْنُ أَعْلَمُ بِمَا يَصِفُونَ
সমকালীন বাংলা
৯৭ বল, ‘হে আমার প্রতি - পালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে,
বাংলা উচ্চারণ
৯৭ অক্বর রব্বি আ'ঊযুবিকা মিন্ হামাযা -তিশ্ শাইয়া-ত্বীন্।
মুহিউদ্দীন খান
৯৭ বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি,
Yusuf Ali
97 And say "O my Lord! I seek refuge with Thee from the suggestions of the Evil Ones.
Arabic, with marks
٩٧ وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
সমকালীন বাংলা
৯৮ ‘হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে।’
বাংলা উচ্চারণ
৯৮ অ আ'ঊ যুবিকা রব্বি আইঁ ইয়াহ্দ্বুরূন্।
মুহিউদ্দীন খান
৯৮ এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
Yusuf Ali
98 "And I seek refuge with Thee O my Lord! lest they should come near me."
Arabic, with marks
٩٨ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
সমকালীন বাংলা
৯৯ যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, ‘হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় প্রেরণ কর,
বাংলা উচ্চারণ
৯৯ হাত্তা য় ইযা-জ্বা-য়া আহাদাহুমুল্ মাওতু ক্ব-লা রর্ব্বি জ্বি'ঊন্।
মুহিউদ্দীন খান
৯৯ যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।
Yusuf Ali
99 (In Falsehood will they be) Until, when death comes to one of them, he says: "O my Lord! send me back (to life), -
Arabic, with marks
٩٩ حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ
সমকালীন বাংলা
১০০ ‘যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই।’ না, ইহা হইবার নয়। ইহা তো উহার একটি উক্তি মাত্র। উহাদের সম্মুখে বারযাখ থাকিবে উত্থান দিবস পর্যন্ত।
বাংলা উচ্চারণ
১০০ লা'আল্লী য় আ'মালু ছোয়া-লিহান্ ফীমা-তারাক্তু কাল্লা-ইন্নাহা-কালিমাতুন্
মুহিউদ্দীন খান
১০০ যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।
Yusuf Ali
100 "In order that I may work righteousness in the things I neglected." - "By no means! It is but a word he says." - Before them is a Partition till the Day they are raised up.
Arabic, with marks
١٠٠ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
সমকালীন বাংলা
১০১ এবং যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না, এবং একে অপরের খোঁজ - খবর লইবে না,
বাংলা উচ্চারণ
১০১ ফাইযা-নুফিখ ফিছ্ ছূরি ফালা য় আন্সা-বা বাইনাহুম্ ইয়াওমায়িযিঁও অলা-ইয়াতাসা-য়ালূন্।
মুহিউদ্দীন খান
১০১ অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না।
Yusuf Ali
101 Then when the Trumpet is blown, there will be no more relationships between them that Day, nor will one ask after another!
Arabic, with marks
١٠١ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ
সমকালীন বাংলা
১০২ যাহাদের পাল্লা ভারী হইবে তারাই হবে সফলকাম ,
বাংলা উচ্চারণ
১০২ ফামান্ ছাকুলাত্ মাওয়া-যীনুহূ ফাউলা-য়িকা হুমুল্ মুফ্লিহূন্।
মুহিউদ্দীন খান
১০২ যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম ,
Yusuf Ali
102 Then those whose balance (of good deeds) is heavy, - they will attain salvation:
Arabic, with marks
١٠٢ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
সমকালীন বাংলা
১০৩ এবং যাহাদের আল্লাহ পাল্লা হাল্কা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে; উহারা জাহান্নামে স্থায়ী হইবে।
বাংলা উচ্চারণ
১০৩ অমান্ খফ্ফাত্ মাওয়াযীনুহূ ফাউলা-য়িকাল্লাযীনা খাসিরূ য় আন্ফুসাহুম্ ফী জ্বাহান্নামা খ-লিদূন্।
মুহিউদ্দীন খান
১০৩ এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে।
Yusuf Ali
103 But those whose balance is light, will be those who have lost their souls, in Hell will they abide.
Arabic, with marks
١٠٣ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ
সমকালীন বাংলা
১০৪ অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা সেখানে থাকিবে বীভৎস চেহারায়;
বাংলা উচ্চারণ
১০৪ তাল্ফাখু উজ্বূ হাহুমুন্না-রু অহুম্ ফীহা-কা-লিহূন।
মুহিউদ্দীন খান
১০৪ আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে।
Yusuf Ali
104 The Fire will burn their faces, and they will therein grin, with their lips displaced.
Arabic, with marks
١٠٤ تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ
সমকালীন বাংলা
১০৫ তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না? অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে।
বাংলা উচ্চারণ
১০৫ আলাম্ তাকুন আ-ইয়া-তী তুত্লা- 'আলাইকুম ফাকুন্তুম্ তুকায্যিবূন্।
মুহিউদ্দীন খান
১০৫ তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হত না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে।
Yusuf Ali
105 "Were not My Signs rehearsed to you, and ye did but treat them as falsehood?"
Arabic, with marks
١٠٥ أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ
সমকালীন বাংলা
১০৬ উহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পাইয়া বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়;
বাংলা উচ্চারণ
১০৬ ক্ব-লূ রব্বানা-গলাবাত্ 'আলাইনা শিক্বওয়াতুনা-অকুন্না- ক্বওমান্ দ্বোয়া-য়ালীন্।
মুহিউদ্দীন খান
১০৬ তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
Yusuf Ali
106 They will say: "our Lord! Our misfortune overwhelmed us, and we became a people astray!
Arabic, with marks
١٠٦ قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَالِّينَ
সমকালীন বাংলা
১০৭ ‘হে আমাদের প্রতিপালক! এই অগ্নি হইতে আমাদেরকে উদ্ধার কর; অতঃপর আমরা যদি পুনরায় কুফরী করি তবে তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হইব।’
বাংলা উচ্চারণ
১০৭ রব্বানা য় আখ্রিজ্ব না-মিন্হা-ফাইন্ 'উদ্না- ফাইন্না-জোয়া-লিমূন্।
মুহিউদ্দীন খান
১০৭ হে আমাদের পালনকর্তা! এ থেকে আমাদেরকে উদ্ধার কর; আমরা যদি পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।
Yusuf Ali
107 "Our Lord! bring us out of this: if ever we return (to Evil), then shall we be wrong - doers indeed!"
Arabic, with marks
١٠٧ رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ
সমকালীন বাংলা
১০৮ আল্লাহ বলিবেন, ‘তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সহিত কোন কথা বলিস না।’
বাংলা উচ্চারণ
১০৮ ক্ব-লাখ্ সায়ূ ফীহা-অলা-তুকাল্লিমূন্।
মুহিউদ্দীন খান
১০৮ আল্লাহ বলবেনঃ তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে কোন কথা বলো না।
Yusuf Ali
108 He will say: "Be ye driven into it (with ignominy)! And speak ye not to Me!
Arabic, with marks
١٠٨ قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ
সমকালীন বাংলা
১০৯ আমার বান্দাগণের মধ্যে একদল ছিল যাহারা বলিত, ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি, তুমি আমাদেরকে ক্ষমা কর ও দয়া কর, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
বাংলা উচ্চারণ
১০৯ ইন্নাহূ কা-না ফারীকুম্ মিন্ ই'বা-দী ইয়াকুলূনা রব্বানা য় আ-মান্না- ফার্গ্ফিলানা-র্অহাম্না-অআন্তা খইর্রু র-হিমীন্।
মুহিউদ্দীন খান
১০৯ আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
Yusuf Ali
109 "A part of My servants there was, who used to pray 'our Lord! we believe; then do Thou forgive us, and have mercy upon us: For Thou art the Best of those who show mercy!"
Arabic, with marks
١٠٩ إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
সমকালীন বাংলা
১১০ ‘কিন্তু তাহাদেরকে লইয়া তোমরা এতো ঠাট্টা - বিদ্রপকরিতে যে, উহা তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল। তোমরা তো তাহাদেরকে লইয়া হাসি - ঠাট্টাই করিতে।’
বাংলা উচ্চারণ
১১০ ফাত্তাখয্তুমূহুম্ সিখ্রিয়্যান্ হাত্তা য় আন্সাওকুম্ যিক্রী অকুন্তুম্ মিন্হুম্ তাদ্ব্হাকূন্।
মুহিউদ্দীন খান
১১০ অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে।
Yusuf Ali
110 "But ye treated them with ridicule, so much so that (ridicule of) them made you forget My Message while ye were laughing at them!
Arabic, with marks
١١٠ فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّىٰ أَنسَوْكُمْ ذِكْرِي وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ
সমকালীন বাংলা
১১১ ‘আমি আজ তাহাদেরকে তাহাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করিলাম যে, তাহারাই হইল সফলকাম
বাংলা উচ্চারণ
১১১ ইন্নী জ্বাযাইতুহুমুল্ ইয়াওমা বিমা-ছবারূ য় আন্নাহুম্ হুমুল্ ফা-য়িযূন্।
মুহিউদ্দীন খান
১১১ আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম ।
Yusuf Ali
111 "I have rewarded them this Day for their patience and constancy: they are indeed the ones that have achieved Bliss..."
Arabic, with marks
١١١ إِنِّي جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوا أَنَّهُمْ هُمُ الْفَائِزُونَ
সমকালীন বাংলা
১১২ আল্লাহ বলবনেঃ তােমরা পৃথবিীতে কতদনি অবস্থান করলে বছররে গণনায়?
বাংলা উচ্চারণ
১১২ ক্ব-লা কাম্ লাবিছ্তুম্ ফীল্ র্আদ্বি 'আদাদা সিনীন্।
মুহিউদ্দীন খান
১১২ আল্লাহ বলবেনঃ তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়?
Yusuf Ali
112 He will say: "What number of years did ye stay on earth?"
Arabic, with marks
١١٢ قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ
সমকালীন বাংলা
১১৩ উহারা বলিবে, ‘আমরা অবস্থান করিয়াছিলাম একদিন অথবা দিনের কিছু অংশ; আপনি না হয়, গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন।’
বাংলা উচ্চারণ
১১৩ ক্ব-লূ লাবিছ্না- ইয়াওমান্ আও বা'দ্বোয়া ইয়াওমিন্ ফাস্য়ালিল্ 'আ-দ্দীন্।
মুহিউদ্দীন খান
১১৩ তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।
Yusuf Ali
113 They will say: "We stayed a day or part of a day: but ask those who keep account."
Arabic, with marks
١١٣ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْأَلِ الْعَادِّينَ
সমকালীন বাংলা
১১৪ তিনি বলিবেন, ‘তোমরা অল্প কালই অবস্থান করিয়াছিলে, যদি তোমরা জানিতে!
বাংলা উচ্চারণ
১১৪ ক্ব-লা ইল্লাবিছ্তুম্ ইল্লা-ক্বলীলা ল্লাওঁ আন্নাকুম্ কুন্তুম্ তা'লামূন্।
মুহিউদ্দীন খান
১১৪ আল্লাহ বলবেনঃ তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে?
Yusuf Ali
114 He will say: "Ye stayed not but a little, - if ye had only known!
Arabic, with marks
١١٤ قَالَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًا ۖ لَّوْ أَنَّكُمْ كُنتُمْ تَعْلَمُونَ
সমকালীন বাংলা
১১৫ ‘তোমরা কি মনে করিয়াছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না?’
বাংলা উচ্চারণ
১১৫ আফাহাসিব্তুম্ আন্নামা-খলাক্বনা-কুম্ 'আবাছাঁও অআন্নাকুম্ ইলাইনা-লা-র্তুজ্বা'ঊন্।
মুহিউদ্দীন খান
১১৫ তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
Yusuf Ali
115 "Did ye then think that We had created you in jest, and that ye would not be brought back to Us (for account)?"
Arabic, with marks
١١٥ أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ
সমকালীন বাংলা
১১৬ মহিমান্নিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; সম্মানিত আরশেরতিনি অধিপতি।
বাংলা উচ্চারণ
১১৬ ফাতা'আ-লাল্লা-হুল্ মালিকুল্ হাককুলা য় ইলা-হা ইল্লা-হু অ রব্বুল্ 'আরশিল্ ক্বরীম্।
মুহিউদ্দীন খান
১১৬ অতএব শীর্ষ মহিমায় আল্লাহ , তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
Yusuf Ali
116 Therefore exalted be Allah, the King, the Reality: there is no god but He, the Lord of the Throne of Honour!
Arabic, with marks
١١٦ فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
সমকালীন বাংলা
১১৭ যে ব্যক্তি আল্লাহ সঙ্গে ডাকে অন্য ইলাহ্কে, এই বিষয়ে তাহার নিকট কোন সনদ নাই; তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে; নিশ্চয়ই কাফিররা সফলকাম হইবে না।
বাংলা উচ্চারণ
১১৭ অ মাইঁ ইয়াদ্'উ মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর লা-র্বুহা-না লাহূ বিহী ফাইন্নামা-হিসা-বু-হূ 'ইন্দা রব্বিহ্' ইন্নাহূ লা-ইয়ুফ্লিহুল্ কা-ফিরূন্।
মুহিউদ্দীন খান
১১৭ যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালণকর্তার কাছে আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না।
Yusuf Ali
117 If anyone invokes, besides Allah, Any other god, he has no authority therefor; and his reckoning will be only with his Lord! and verily the Unbelievers will fail to win through!
Arabic, with marks
١١٧ وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ
সমকালীন বাংলা
১১৮ বল, ‘হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও দয়া কর, তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
বাংলা উচ্চারণ
১১৮ অক্বর রব্বিগ্ র্ফি র্অহাম্ অআন্তা খইর্রু র-হিমীন্।
মুহিউদ্দীন খান
১১৮ বলূনঃ হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী।
Yusuf Ali
118 So say: "O my Lord! grant Thou forgiveness and mercy for Thou art the Best of those who show mercy!"
Arabic, with marks
١١٨ وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report