Kitab

আত্ তাগাবুন (লাভ ক্ষতি)

Chapter 64, 18 verses

  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আকাশসমূহে এবং পৃথিবীতে যা আছে, সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তাঁরই, এবং প্রকৃত প্রশংসাও তাঁরই। আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইয়ুসাব্বিহু লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি লাহুল্ মুল্কু অলাহুল্ হাম্দু অহুওয়া 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

জহুরুল হক

‌রই জপতপ করছে যা - কিছু আছে মহাকাশমন্ডলে ও যা - কিছু আছে পৃথিবীতে, তাঁরই হচ্ছে সার্বভৌমত্ব ও তাঁরই সকল প্রশংসা, আর তিনি সব - কিছুর উপরে সর্বশক্তিমান।

সমকালীন বাংলা

তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ অস্বীকারকারী, আর কেউ । আর তোমরা যা করো, তা দেখছেন।

বাংলা উচ্চারণ

হুওয়াল্ লাযী খলাক্বকুম্ ফামিন্কুম্ কা-ফিরুঁও অমিন্কুম্ মু”মিন্ অল্লা-হু বিমা-তা'মালূনা বার্ছী।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের কেউ - কেউ অবিশ্বাসী ও তোমাদের কেউ - কেউ । আর তোমরা যা কর তার সম্যক দ্রষ্টা।

সমকালীন বাংলা

তিনি আকাশসমূহ ও পৃথিবীকে সত্যসহ সৃষ্টি করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি সুন্দর করেছেন। আর তাঁর কাছেই প্রত্যাবর্তন।

বাংলা উচ্চারণ

খলাক্বস্ সামা- ওয়া- তি অল্ র্আদ্বোয়া বিল্হাকক্বি অছোয়াওয়্যারকুম্ ফাআহ্সানা ছুঅরকুম্ অইলাইহিল্ মার্ছী।

জহুরুল হক

তিনি মহাকাশমন্ডল ও পৃথিবীকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, আর তিনি তোমাদের আকৃতি দিয়েছেন, তারপর তোমাদের আকৃতিকে কত সুন্দর করেছেন! আর তাঁরই কাছে শেষ - প্রত্যাবর্তন।

সমকালীন বাংলা

তিনি জানেন আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে। আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো, তাও তিনি জানেন। আর অন্তরসমূহে যা আছে, সে সম্পর্কে সব জানেন।

বাংলা উচ্চারণ

ইয়া'লামু মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অ ইয়া'লামূ মা-তুর্সিরূনা অমা-তু'লিনূন্ অল্লা-হু 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

জহুরুল হক

মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে যা - কিছু আছে তা তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা লুকোও ও যা তোমরা প্রকাশ কর। আর অন্তরের ভেতরে যা আছে সে - সন্বন্ধেও তিনি সর্বজ্ঞাতা।

সমকালীন বাংলা

তোমাদের কাছে কি তাদের সংবাদ পৌঁছেনি, যারা পূর্বে অবিশ্বাস করেছিল? অতঃপর তারা তাদের কাজের পরিণতি আস্বাদন করেছিল, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়াতিকুম্ নাবায়ুল্লাযীনা কাফারূ মিন্ ক্বব্লু ফাযা-কু অবা-লা আম্রিহিম্ অলাহুম্ 'আযা-বুন্ আলীম্।

জহুরুল হক

তোমাদের কাছে কি তাদের সংবাদ পেছেনি যাঁরা ইতিপূর্বে অবিশ্বাস পোষণ করেছিল, তারপর তাদের কাজের শাস্তি আস্বাদন করেছিল? আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

সমকালীন বাংলা

তা এজন্য যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসত, কিন্তু তারা বলত, “মানুষই কি আমাদের পথনির্দেশ করবে?” অতঃপর তারা অবিশ্বাস করল এবং মুখ ফিরিয়ে নিল। আর অমুখাপেক্ষী। আর অভাবমুক্ত, সর্বপ্রশংসিত।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহূ কা-নাত্ তাতীহিম্ রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফাক্ব-লূ য় আবাশারুঁই ইয়াহ্দূনানা- ফাকাফারূ অতাওয়াল্লাওঁ অস্তাগ্নাল্লা-হ্ অল্লা-হু গনিইয়ুন্ হামীদ্।

জহুরুল হক

এটি এইজন্য যে তাদের কাছে তাদের রসুলগণ আসতেছিলেন সুস্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্ত তারা বলত - - ''মানুষই বুঝি আমাদের পথ দেখাবে?’’ সুতরাং তারা অবিশ্বাস করল ও ফিরে গেল, অথচ বেপরোয়া রয়েছেন। আর স্বয়ংসমৃদ্ধ প্রশংসার্হ।

সমকালীন বাংলা

যারা অবিশ্বাস করেছে, তারা দাবি করে যে তাদের কখনো পুনরুত্থিত করা হবে না। বলো, “অবশ্যই হবে, আমার পালনকর্তার শপথ! তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমরা যা করেছ, সে সম্পর্কে অবশ্যই তোমাদের অবহিত করা হবে। আর এটি আল্লাহর জন্য সহজ।”

বাংলা উচ্চারণ

যা'আমাল্লাযীনা কাফারূ য় আল্লাইঁ ইয়ুব্'আছূ কুল্ বালা- অরব্বী লাতুব্'আছুন্না ছুম্মা লাতুনাব্বায়ুন্না বিমা-'আমিল্তুম্ অযা-লিকা 'আলাল্লা-হি ইয়ার্সী।

জহুরুল হক

যারা অবিশ্বাস পোষণ করে তারা ধরে নিয়েছে যে তাদের কখনো তোলা হবে না। বলো - - ''হাঁ, আমার প্রভুর কসম, অতি - অবশ্য তোমাদের তোলা হবে, তারপর তোমাদের অবশ্যই জানানো হবে যা তোমরা করেছিলে।’’ আর এইটি ‌র পক্ষে সহজ।

সমকালীন বাংলা

অতএব আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সেই নূরের প্রতি ঈমান আনো, যা আমরা অবতীর্ণ করেছি। আর তোমরা যা করো, সে সম্পর্কে সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

ফাআ-মিনূ বিল্লা-হি অরসূলিহী অন্নূ রিল্লাযী য় আন্যাল্না- অল্লা-হু বিমা-তা'মালূনা খর্বী।

জহুরুল হক

অতএব তোমরা ‌তে বিশ্বাস করো, আর তাঁর রসূলে ও সেই আলোকে যা আমরা অবতারণ করেছি। আর তোমরা যা করছ সে - সম্পর্কে পূর্ণ - ওয়াকিফহাল।

সমকালীন বাংলা

যেদিন তিনি তোমাদেরকে সমবেত হওয়ার দিনে একত্র করবেন—সেদিনই হবে পারস্পরিক লাভ-ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে এবং সৎকর্ম করে, তিনি তার মন্দ কাজগুলো তার থেকে মুছে দেবেন এবং তাকে এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়; সেখানে তারা অনন্তকাল থাকবে। এটাই মহাসাফল্য।

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াজমা'ঊকুম্ লিইয়াওমিল্ জ্বাম্'ই যা-লিকা ইয়াওমুত্তাগ-বুন্ অমাইঁ ইয়ুমিম্ বিল্লা-হি অইয়া'মাল্ ছোয়া-লিহাইঁ ইয়ুকার্ফ্ফি 'আন্হু সাইয়িয়া-তিহী অ ইয়ুদ্খিল্হু জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু খা- লিদীনা ফীহা য় আবাদা- যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।

জহুরুল হক

সেইদিন তিনি তোমাদের সমবেত করবেন জমায়েৎ করার দিনের জন্যে - - এইটিই মোহ - অপসারণের দিন। আর যে কেউ ‌তে বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে, তিনি তার থেকে তার সব পাপ মোচন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন স্বর্গোউদ্যানসমূহে যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, সেখানে তারা অবস্থান করবে চিরকাল। এইটি এক বিরাট সাফল্য।

সমকালীন বাংলা

আর যারা অবিশ্বাস করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তারাই আগুনের অধিবাসী। সেখানে তারা অনন্তকাল থাকবে। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্য!

বাংলা উচ্চারণ

অল্লাযীনা কাফারূ অকায্যাবূ বিআ-ইয়া-তিনা য় উলা-য়িকা আছ্হা-বুন্ না-রি খ-লিদীনা ফীহা- অবিসাল্ মার্ছী।

জহুরুল হক

আর যারা অবিশ্বাস পোষণ করে এবং আমাদের নির্দেশাবলী প্রত্যাখ্যান করে, তারাই হচ্ছে আগুনের বাসিন্দা - - তারা সেখানেই অবস্থান করবে। আর কত মন্দ সেই গন্তব্যস্থান!

সমকালীন বাংলা

আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে, তিনি তার অন্তরকে পথনির্দেশ করেন। আর সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

মা য় আছোয়া-বা মিম্ মুছীবাতিন্ ইল্লা-বিইয্নিল্লা-হ্ অমাইঁ ইয়ুমিম্ বিল্লা-হি ইয়াহ্দি ক্বল্বাহ্ অল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।

জহুরুল হক

কোনো বিপদ আপতিত হয় না ‌র অনুমতি ব্যতীত। আর যে কেউ ‌তে বিশ্বাস করে তিনি তার হৃদয়কে সুপথে চালিত করেন। আর সব - কিছু সন্বন্ধে সর্বজ্ঞাতা।

সমকালীন বাংলা

আর আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমাদের রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

বাংলা উচ্চারণ

অআত্বী 'ঊল্লা-হা অআত্বী 'র্উ রসূলা ফাইন্ তাওয়াল্লাইতুম্ ফাইন্নামা-'আলা-রসূলিনাল্ বালাগুল্ মুবীন্।

জহুরুল হক

আর ‌র আজ্ঞাপালন করো ও রসূলকে মেনে চলো; কিন্ত যদি তোমরা ফিরে যাও তাহলে আমাদের রসূলের উপরে কেবল সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

সমকালীন বাংলা

, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব মুমিনরা যেনো আল্লাহর উপরই নির্ভর করে।

বাংলা উচ্চারণ

আল্লাহু লা য় ইলা-হা ইল্লা-হূ অ 'আলাল্লা-হি ফাল্ ইয়াতাওয়াক্কালিল্ মু'মিনূন্।

জহুরুল হক

- - তিনি ব্যতীত অন্য উপাস্য নেই। সুতরাং ‌র উপরেই তবে মুমিনরা নির্ভর করুক।

সমকালীন বাংলা

হে যারা ঈমান এনেছো, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের এবং সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু; অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করে দাও, তবে নিশ্চয়ই পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

Note
আল্লাহ স্ত্রীদের ও সন্তানদের মধ্যেও অনেককে শত্রু করেছেন, কিন্তু আমাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তাদের ব্যাপারে সতর্ক থাকতে, তাদেরকে উপেক্ষা করতে এবং ক্ষমা করতে।
বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহা ল্লাযীনা আ-মানূ য় ইন্না মিন্ আয্ওয়া-জ্বিকুম্ অআওলা-দিকুম্ 'আদুওয়্যাল্লাকুম্ ফাহ্যারূ হুম্ অইন্ তা'ফূ অতাছ্ফাহূ অতাগ্ফিরূ ফাইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! নিশ্চয় তোমাদের কোনো - কোনো স্ত্রীরা ও তোমাদের ছেলেমেয়েরা তোমাদের শত্রু, অতএর তাদের ক্ষেত্রে হুশিয়াঁর হও। কিন্ত যদি তোমরা মাফ করে দাও ও উপেক্ষা কর ও উদ্ধার কর, তাহলে পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।

সমকালীন বাংলা

নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তানেরা একটি পরীক্ষা। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপ্রতিদান।

বাংলা উচ্চারণ

ইন্নামা য় আম্ওয়া লুকুম্ অআওলা-দুকুম্ ফিত্নাহ্ অল্লা-হু 'ইন্দাহূ য় আজরুন্ 'আজীম্।

জহুরুল হক

নিঃসন্দেহ তোমাদের ধনদৌলত ও তোমাদের সন্তানসন্ততি তো এক পরীক্ষা। আর ‌, তাঁরই কাছে রয়েছে বিরাট প্রতিদান।

সমকালীন বাংলা

অতএব তোমরা যতটুকু সক্ষম, আল্লাহকে ভয় করো, এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো; এটি তোমাদের নিজেদের জন্যই উত্তম। আর যারা নিজেদের মনের কৃপণতা থেকে রক্ষা পায়, তারাই ।

বাংলা উচ্চারণ

ফাত্তাকুল্লা-হা মাস্তাত্বোয়া'তুম্ অস্মাঊ' অআত্বী'ঊ অআন্ফিকু খইরল্ লিআন্ফুসিকুম্ অ মাইঁ ইয়ূক্ব শুহ্হা নাফ্সিহী ফাউলা-য়িকা হুমুল্ মুফলিহূন্।

জহুরুল হক

অতএব ‌কে ভয়ভক্তি করো যতটা তোমরা সক্ষম হও, আর শোনো, আর আজ্ঞাপালন করো, আর ব্যয় করো, - - এ তোমাদের নিজেদের জন্য কল্যাণময়। আর যে কেউ তার অন্তরের লোভ - লালসা থেকে সংযত রাখে তারাই তবে খোদ হয়।

সমকালীন বাংলা

যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণ বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর গুণগ্রাহী, পরম সহনশীল।

বাংলা উচ্চারণ

ইন্ তুকরিদু ল্লা-হা র্ক্বাদ্বোয়ান্ হাসানাইঁ ইয়ুদ্বোয়া-ই'ফ্হু লাকুম্ অ ইয়ার্গ্ফি লাকুম্ অল্লা-হু শাকূরুন্ হালীম্।

জহুরুল হক

যদি তোমরা ‌কে কর্জ দাও এক উত্তম কর্জ, তিনি সেটি তোমাদের জন্য বহু - গুণিত করে দেবেন, আর তিনি তোমাদের পরিত্রাণ করবেন। আর গুণগ্রাহী, অতি অমায়িক।

সমকালীন বাংলা

তিনি ও দৃশ্যমানের জ্ঞানী, মহাশক্তিশালী, মহাপ্রজ্ঞাবান।

বাংলা উচ্চারণ

আ'লিমুল্ গইবি অশ্শাহা- দাতিল্ 'আযীযুল্ হাকীম্।

জহুরুল হক

তিনি ও দৃশ্যের পরিজ্ঞাতা, মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme