Kitab

আর রহমান (পরম দানশীল)

Chapter 55, 78 verses

  • সমকালীন বাংলা
  • বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পরম করুণাময়,

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম র্আরহমা-নু

সমকালীন বাংলা

কুরআন শিক্ষা দিয়েছেন,

বাংলা উচ্চারণ

'আল্লামাল্ কুরআ-ন্ ।

সমকালীন বাংলা

মানুষ সৃষ্টি করেছেন

বাংলা উচ্চারণ

খলাক্বল্ ইন্সা-না

সমকালীন বাংলা

তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন,

বাংলা উচ্চারণ

'আল্লামাহুল বাইয়া-ন্।

সমকালীন বাংলা

সূর্য ও চন্দ্র চলে হিসাব অনুসারী।

বাংলা উচ্চারণ

আশ্শামসু অল্ক্বমারু বিহুস্বা-নিঁও।

সমকালীন বাংলা

আর তারকাসমূহ ও গাছপালা উভয়ে সিজদারত।

বাংলা উচ্চারণ

অন্নাজ্ব্ মু অশ্শাজ্বারু ইয়াস্জুদা-ন্ ।

সমকালীন বাংলা

আর আকাশকে তিনি উঁচু করেছেন এবং পরিমাপ স্থাপন করেছেন।

বাংলা উচ্চারণ

অস্সামা-য়া রফা'আহা-অওয়াদ্বোয়া'আল্ মীযা-ন্।

সমকালীন বাংলা

যাতে তোমরা পরিমাপে সীমালঙ্ঘন না করো।

বাংলা উচ্চারণ

আল্লা-তাত্ব গও ফিল্ মীযা-ন্।

সমকালীন বাংলা

আর ন্যায়ের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো এবং পরিমাপে কম করো না।

বাংলা উচ্চারণ

অআক্বীমুল্ অয্না বিল্ক্বিস্ত্বি অলা-তুখ্সিরুল্ মীযা-ন্।

সমকালীন বাংলা

তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য;

বাংলা উচ্চারণ

অল্ র্আদ্বোয়া অদ্বোয়া'আহা-লিল্আনা-ম্।

সমকালীন বাংলা

আর তাতে ফলমূল এবং খেজুর গাছ, যার ফলের আবরণ রয়েছে।

বাংলা উচ্চারণ

ফীহা- ফা-কিহাতুঁও অ-ন্নাখ্লু যা-তুল্ আক্মা-ম্।

সমকালীন বাংলা

আর খোসাযুক্ত শস্য এবং সুগন্ধি উদ্ভিদ রয়েছে।

বাংলা উচ্চারণ

অল্ হাব্বু যুল্'আছফি র্অরইহা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তিনি মানুষকে পোড়ামাটির মতো শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছেন।

বাংলা উচ্চারণ

খলাক্বল্ ইন্সা-না মিন্ ছোয়াল্ছোয়া-লিন্ কাল্ফাখ্খ-রি।

সমকালীন বাংলা

আর জিনকে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন।

বাংলা উচ্চারণ

অখলাক্বল্ জ্বা-ন্না মিম্ মা-রিজ্বিম্ মিন্ নার্-।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

দুই পূর্বের পালনকর্তা এবং দুই পশ্চিমের পালনকর্তা।

বাংলা উচ্চারণ

রব্বুল্ মাশ্রিক্বইনি অরব্বুল্ মাগ্রিবাইন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবান্।

সমকালীন বাংলা

তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা পরস্পর মিলিত হয়।

বাংলা উচ্চারণ

মারজ্বাল্ বাহ্রাইনি ইয়াল্তাক্বিয়া-ন্।

সমকালীন বাংলা

তাদের মধ্যে একটি আড়াল রয়েছে; তারা তা অতিক্রম করে না।

বাংলা উচ্চারণ

বাইনাহুমা-র্বাযাখুল্ লা-ইয়াব্গিয়া-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তাদের উভয় থেকে মুক্তা ও প্রবাল বের হয়।

বাংলা উচ্চারণ

ইয়াখ্রুজু মিন্হুমাল্ লু''লুয়ু অল্ র্মাজ্বা-ন্ ।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

আর পাহাড়ের মতন সাগরে উঁচু উঁচু জাহাজগুলো তাঁরই।

Note

كَالْأَعْلَامِ → “পাহাড়ের মতন” বলতে সম্ভবত সমুদ্রের বড় বড় ঢেউয়ের আকৃতিকে বোঝানো হয়েছে এবং لَهُ → “তাঁরই” — নিয়ন্ত্রণে বা অধিকার বোঝানো হয়েছে।

বাংলা উচ্চারণ

অলাহুল্ জ্বাওয়া-রিল্ মুন্শা য়া-তু ফিল্বাহ্রি কাল্আ'লা-ম্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

এর উপরে যারা আছে সবাই নশ্বর।

Note

নশ্বর = ক্ষয়শীল

বাংলা উচ্চারণ

কুল্লু মান্ 'আলাইহা-ফা-ন্।

সমকালীন বাংলা

আর বাকি থাকবে মহান ও সম্মানিত পালনকর্তার সত্তা।

Note
وَجْهُ (wajhu)-এর সরাসরি অর্থ “মুখমণ্ডল” বা “সত্তা”।
বাংলা উচ্চারণ

অ ইয়াব্ক্বা-অজ্ব হু রব্বিকা যুল্ জ্বালা-লি অল্ইক্র-ম্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা -তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

আকাশসমূহ ও পৃথিবীতে যারা আছে সবাই তাঁর কাছে প্রার্থনা করে। প্রতিদিন তিনি এক কাজে আছেন।

বাংলা উচ্চারণ

ইয়াস্য়ালুহূ মান্ ফিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্ব্ কুল্লা ইয়াওমিন্ হুওয়া ফী শান্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্ ।

সমকালীন বাংলা

শীঘ্রই আমরা মনোযোগ দেবো তোমাদের উভয়ের প্রতি।

Note

এই অনুবাদে মূল الثَّقَلَانِ-এর ক্ষেত্রে “উভয়ের” ব্যবহার করা হলেও কনটেক্সট অনুসারে মানুষ ও জিন জাতিকে বোঝানো হয়েছে বলে মনে করা হয়।

বাংলা উচ্চারণ

সানাফ্রুগু লাকুম্ আইয়ুহাছ্ ছাক্বলা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

হে জিন ও মানুষ সমষ্টি, যদি তোমরা আকাশসমূহ ও পৃথিবীর প্রান্তসীমা অতিক্রম করতে পারো, তবে অতিক্রম করো। তোমরা কর্তৃত্ব ছাড়া অতিক্রম করতে পারবে না।

বাংলা উচ্চারণ

ইয়া মা'শারল্ জ্বিন্নি অল্ ইন্সি ইনিস্ তাত্বোয়া'তুম্ আন্ তান্ফুযূ মিন্ আক্ব ত্বোয়া-রিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি ফান্ফুযূ লা-তান্ফুযূনা ইল্লা-বিসুল্ত্বোয়া-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্

সমকালীন বাংলা

তোমাদের উপর আগুনের শিখা এবং ধোঁয়া পাঠানো হবে, আর তোমরা রক্ষা করতে পারবে না।

Note

نحاس-এর classical Arabic-এ ধোঁয়া অর্থও পাওয়া যায়, আবার গলিত তামা/পিতল অর্থও পাওয়া যায়।

বাংলা উচ্চারণ

ইর্য়ুসালু 'আলাইকুমা-শুওয়া-জুম্ মিন্ না-রিঁও অনুহা-সুন্ ফালা-তান্তাছির-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে এবং তা গোলাপী বর্ণ তেলের মতো হয়ে যাবে।

বাংলা উচ্চারণ

ফাইযান্ শাক্ব ক্বাতিস্ সামা-য়ু ফাকা-নাত্ র্অদাতান্ কাদ্দিহা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

সেদিন কোনো মানুষ বা জিনকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।

বাংলা উচ্চারণ

ফাইয়াওমাইযিল্লা-ইয়ুস্য়ালু 'আন্ যাম্বিহী য় ইন্সুঁও অলা-জ্বা-ন্ ।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

অপরাধীদের তাদের লক্ষণ দ্বারা চেনা যাবে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে ধরা হবে।

বাংলা উচ্চারণ

ইয়ু'রফুল্ মুজ¦ রিমূনা বিসীমা-হুম্ ফাইয়ুখাযু বিন্নাওয়া-ছী অল্ আক্ব্ দা-ম্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত,

বাংলা উচ্চারণ

হা-যিহী জ্বাহান্নামু ল্লাতী ইয়ুকায্যিবু বিহাল্ মুজ্ব রিমূন্।

সমকালীন বাংলা

তারা তার মধ্যে এবং উত্তপ্ত পানির মধ্যে ঘুরতে থাকবে।

বাংলা উচ্চারণ

ইয়াত্ব ূফূনা বাইনাহা-অবাইনা হামীমিন্ আ-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্ ।

সমকালীন বাংলা

আর যে তার প্রতিপালকের সামনে হাজির হবার ভয় করে, তার জন্য রয়েছে দুটি বেহেশত।

বাংলা উচ্চারণ

অ লিমান্ খ-ফা মাক্ব-মা রব্বিহী জ্বান্নাতা-ন্ ।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন।

সমকালীন বাংলা

উভয়ই শাখা-প্রশাখাযুক্ত।

বাংলা উচ্চারণ

যাওয়াতা য় আফ্না-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

উভয়ের মধ্যে দুটি প্রবাহমান ঝরনা রয়েছে।

বাংলা উচ্চারণ

ফীহিমা-'আইনা-নি তাজ্ব রিয়া-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

উভয়ের মধ্যে প্রত্যেক ফলের দুটি জোড়া রয়েছে।

বাংলা উচ্চারণ

ফীহিমা-মিন্ কুল্লি ফা-কিহাতিন্ যাওজ্বা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তারা মোটা রেশমের বিছানায় হেলান দিয়ে থাকবে। আর দুই বেহেশতের ফল নিকটবর্তী থাকবে।

বাংলা উচ্চারণ

মুত্তাকিয়ীনা 'আলা ফুরুশিম্ বাত্বোয়া-য়িনুহা-মিন্ ইস্তাব্রাক্ব অজ্বানাল্ জ্বান্নাতাইনি দা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্ ।

সমকালীন বাংলা

সেখানে থাকবে দৃষ্টি সংযত নারীগণ, যাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি।

বাংলা উচ্চারণ

ফীহিন্না ক্বছিরা-তুত্ব ত্বোর্য়াফি লাম্ ইয়াত্ব মিছ্হুন্না ইন্সুন্ ক্বব্লাহুম্ অলা-জ্বা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তারা যেনো রত্ন ও প্রবাল।

Note

ইয়াকুত iẏākuta অনেক মূল্যবান বিশেষ ধরণের পাথর। চুনি বা রুবি ইত্যাদি।পদ্মরাগ মণি, ruby. 

বাংলা উচ্চারণ

কাআন্নাহুন্নাল্ ইয়া-ক্বুতু অর্ল্মাজ্বা-ন্ ।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে?

বাংলা উচ্চারণ

হাল্ জ্বাযা-য়ুল্ ইহ্সা-নি ইল্লাল্ ইহ্সা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

আর এ দুটির নিচে আরও দুটি বেহেশত রয়েছে।

বাংলা উচ্চারণ

অমিন দূনিহিমা- জ্বান্নাতা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকাযযিবান।

সমকালীন বাংলা

উভয়ই গাঢ় সবুজ।

বাংলা উচ্চারণ

মুদ্হা-ম্মাতা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

উভয়ের মধ্যে দুটি উচ্ছ্বসিত ঝরনা রয়েছে।

বাংলা উচ্চারণ

ফীহিমা-আ'ইনা-নি নাদ্দোয়া-খতা-ন্ ।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

উভয়ের মধ্যে ফলমূল ও খেজুর ও ডালিম রয়েছে।

বাংলা উচ্চারণ

ফীহিমা ফা-কিহাতুঁও অনাখ্লুঁও অরুম্মা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

সেখানে রয়েছে উত্তম স্বভাবের সুন্দরীগণ।

বাংলা উচ্চারণ

ফীহিন্না খইর-তুন্ হিসা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তাঁবুগুলোতে সুরক্ষিতা হুরগণ।

বাংলা উচ্চারণ

হূরুম্ মাক্ব ছূর তুন্ ফিল্ খিয়া-ম্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা- তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তাদের আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি।

বাংলা উচ্চারণ

লাম্ ইয়াত্বমিছ্হুন্না ইন্সুন্ ক্বব্লাহুম্ অলা-জ্বা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবি আইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা-তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

তারা সবুজ গালিচা এবং সুন্দর বিছানার উপর হেলান দিয়ে থাকবে।

বাংলা উচ্চারণ

মুত্তাকিয়ীনা 'আলা-রফ্রফিন্ খুদ্ব্রিঁও অ'আব্ক্বারিয়্যিন্ হিসা-ন্।

সমকালীন বাংলা

অতএব তোমাদের পালনকর্তার কোন অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?

বাংলা উচ্চারণ

ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকুমা তুকায্যিবা-ন্।

সমকালীন বাংলা

মহিমান্বিত ও সম্মানিত তোমার প্রতিপালকের নাম।

বাংলা উচ্চারণ

তাবা-রকাস্মু রব্বিকা যিল্ জ্বালা-লি অল্ইক্রা-ম্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme