Kitab

আল ফাতিহা (সূচনা )

Chapter 1, 7 verses

  • সমকালীন বাংলা
  • Arabic, with marks
  • জহুরুল হক
  • ইসলামিক ফাউন্ডেশন
About this chapter
নাম

বিষয়বস্তুর কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল-ফাতিহা। ফাতিহা হলো সেই বিষয় বা বই বা অন্য কোন জিনিস খুলে দেয়। অন্য কথায়, আল-ফাতিহা হলো এক ধরণের ভূমিকা বা সূচনা।

প্রকাশের সময়কাল

সূরা আল-ফাতিহা মহানবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট অতি প্রাথমিক ওহীগুলির মধ্যে একটি। প্রকৃতপক্ষে, আমরা প্রামাণিক রেওয়ায়েত থেকে জানতে পারি যে এটিই প্রথম পূর্ণাঙ্গ সূরা যা মুহাম্মদ (সা.) এর উপর অবতীর্ণ হয়েছিল। এর আগে, শুধুমাত্র কয়েকটি বিবিধ আয়াত নাযিল হয়েছিল যেগুলো আলাক, মুজ্জাম্মিল, মুদ্দাত্থির ইত্যাদির অংশ।

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু।

Note

এটি পবিত্র কুরআনের প্রথম আয়াত। সূরা তওবা ছাড়া প্রতি সূরার শুরুতে এটি ১১৩ বার এবং সূরা নমলে এটি ২ বার, এভাবে মোট ১১৪ বার এসেছে।


এখানে "পরম করুণাময়" বা "الرحمن" বলতে সম্ভবত বুঝানো হয়েছে যিনি আমাদের ইহজগতে জন্য সর্বাধিক দান করেন আর "পরম দয়ালু" বা "الرحيم" বুঝানো হয়েছে যে তিনি আবার পরকালেও বিচার বা প্রতিদান দিবসে আমাদের জন্য অফুরন্ত দয়া বা ক্ষমা প্রদর্শন করবেন।

Arabic, with marks

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

জহুরুল হক

আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান ( - - পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশতঃ বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন), (যিনি) রহীম ( - - অফুরন্ত ফলদাতা, যাঁর অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ - প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে)।

ইসলামিক ফাউন্ডেশন

দয়াময়, পরম দয়ালু ‌র নামে,

সমকালীন বাংলা

সর্বোচ্চ প্রশংসা জগত সমুহের পালনকর্তা ইলাহের জন্য।

Note

Arabic, with marks

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

জহুরুল হক

সমস্ত প্রশংসা ‌র প্রাপ্য, সমুদয় সৃষ্ট - জগতের রব্ব।

ইসলামিক ফাউন্ডেশন

সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক ‌রই,

সমকালীন বাংলা

পরম করুণাময়, পরম দয়ালু

Arabic, with marks

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

জহুরুল হক

রহমান, রহীম।

ইসলামিক ফাউন্ডেশন

যিনি দয়াময়, পরম দয়ালু,

সমকালীন বাংলা

প্রতিদান দিবসের অধিপতি।

Arabic, with marks

مَالِكِ يَوْمِ الدِّينِ

জহুরুল হক

বিচারকালের মালিক।

ইসলামিক ফাউন্ডেশন

কর্মফল দিবসের মালিক।

সমকালীন বাংলা

একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি।

Arabic, with marks

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

জহুরুল হক

“তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।”

ইসলামিক ফাউন্ডেশন

আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,

সমকালীন বাংলা

সরল পথে পরিচালিত করুন

Note

সরল বা সঠিক পথ: যে পথ আল্লাহর সন্তুষ্টি ও যা পরকালের মুক্তির দিকে নিয়ে যায়।

Arabic, with marks

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

জহুরুল হক

“আমাদের তুমি সহজ - সঠিক পথে পরিচালিত করো, - - ”

ইসলামিক ফাউন্ডেশন

আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,

সমকালীন বাংলা

যাদের অনুগ্রহ করেছেন তাদের পথে, অভিশপ্ত ও পথভ্রষ্টদের নয়।

Arabic, with marks

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

জহুরুল হক

“তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ, তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।”

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ - নিপতিত ও পথভ্রষ্ট।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme