আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; বলো, আমি আশ্রয় প্রার্থনা করি ভোরের প্রতিপালকের নিকট,
বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
Chapter 113, 5 verses
সর্বমহান আল্লাহ এই সূরা দিয়ে জানিয়ে দিলেন যে মুহাম্মদ (সা:) রাতের গভীর অন্ধকারে অনিষ্টকারী হিংসুকদের (জাদু) দ্বারা ক্ষতিগ্রস্থ (অসুস্থ) হয়েছেন, যখন এই সূরা ফালাক পড়লেন এবং এর পরবর্তী সূরা নাস পড়লেন তখন তিনি সর্বমহান আল্লাহের কৃপায় সুস্থ হয়ে উঠলেন।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; বলো, আমি আশ্রয় প্রার্থনা করি ভোরের প্রতিপালকের নিকট,
বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
এবং গিঁঠে ফুঁ দেয় এমনদের অনিষ্ট থেকে,
আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।