Kitab

আল ফালাক্ব (সকাল)

Chapter 113, 5 verses

  • সমকালীন বাংলা
  • আবদুস শহীদ নাসিম
  • Arabic
About this chapter

সর্বমহান আল্লাহ এই সূরা দিয়ে জানিয়ে দিলেন যে মুহাম্মদ (সা:) রাতের গভীর অন্ধকারে অনিষ্টকারী হিংসুকদের (জাদু) দ্বারা ক্ষতিগ্রস্থ (অসুস্থ) হয়েছেন, যখন এই সূরা ফালাক পড়লেন এবং এর পরবর্তী সূরা নাস পড়লেন তখন তিনি সর্বমহান আল্লাহের কৃপায় সুস্থ হয়ে উঠলেন।

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; বলো, আমি আশ্রয় প্রার্থনা করি ভোরের প্রতিপালকের নিকট,

আবদুস শহীদ নাসিম

(হে নবী!) বলো : আমি আশ্রয় চাই ভোরের প্রভুর কাছে

Arabic

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق

সমকালীন বাংলা

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

আবদুস শহীদ নাসিম

সেইসবের অনিষ্ট থেকে, যা তিনি সৃষ্টি করেছেন,

Arabic

من شر ما خلق

সমকালীন বাংলা

এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

আবদুস শহীদ নাসিম

আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তার অন্ধকার ছেয়ে যায়।

Arabic

ومن شر غاسق إذا وقب

সমকালীন বাংলা

এবং গিঁঠে ফুঁ দেয় এমনদের অনিষ্ট থেকে,

আবদুস শহীদ নাসিম

আর সেই সব নারী (বা) পুরুষদের অনিষ্ট থেকে, যারা গিরায় ফুঁ দেয়।

Arabic

ومن شر النفاثات في العقد

সমকালীন বাংলা

 এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

আবদুস শহীদ নাসিম

আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।

Arabic

ومن شر حاسد إذا حسد

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme