আল ফীল (হাতী)
Chapter 105, 5 verses
-
সমকালীন বাংলা
-
আবদুস শহীদ নাসিম
-
বাংলা উচ্চারণ
-
ইসলামিক ফাউন্ডেশন
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতির মালিকদের সঙ্গে কী করেছেন?
আবদুস শহীদ নাসিম
তুমি কি দেখোনি (হে মুহাম্মদ!) তোমার প্রভু হাতীওয়ালা বাহিনীর সাথে কী আচরণ করেছেন?
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলাম্ তার কাইফা ফা'আলা রব্বুকা বিআছ্হা-বিল্ ফীল্।
ইসলামিক ফাউন্ডেশন
তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন?
সমকালীন বাংলা
তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি?
আবদুস শহীদ নাসিম
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
বাংলা উচ্চারণ
আলাম্ ইয়াজ'আল্ কাইদাহুম্ ফী তাদ্ব্লীলিঁও
ইসলামিক ফাউন্ডেশন
তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই?
সমকালীন বাংলা
এবং তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন,
আবদুস শহীদ নাসিম
তিনি তাদের উপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
বাংলা উচ্চারণ
অ র্আসালা 'আলাইহিম্ ত্বোয়াইরন্ আবা-বীলা-
ইসলামিক ফাউন্ডেশন
উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন,
সমকালীন বাংলা
যারা তাদের ওপর পোড়া কাদামাটির পাথর নিক্ষেপ করেছিল,
আবদুস শহীদ নাসিম
তারা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ করেছিল।
বাংলা উচ্চারণ
তারমীহিম্ বিহিজ্বা-রতিম্ মিন্ সিজ্জ্বীলিন্
ইসলামিক ফাউন্ডেশন
যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে।
সমকালীন বাংলা
ফলে তিনি তাদেরকে চিবানো খড়ের মতো করে দেন।
আবদুস শহীদ নাসিম
এভাবে তিনি তাদের করে দিয়েছিলেন চিবানো ভূষির মতো।
বাংলা উচ্চারণ
ফাজ্বা'আলাহুম্ কা'আছ্ফিম্ মাকূল্।
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।