Kitab

আল মুনাফিকুন (ভন্ড বা প্রতারকগণ)

Chapter 63, 11 verses

  • সমকালীন বাংলা
  • আবদুস শহীদ নাসিম
  • বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, “আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল।” আর জানেন যে আপনি অবশ্যই তাঁর রাসূল। আর সাক্ষ্য দেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।

আবদুস শহীদ নাসিম

মুনাফিকরা যখন তোমার কাছে আসে, তারা বলে: আমরা সাক্ষ্য দিচ্ছি, ‘আপনি অবশ্যি আল্লাহর রসূল’। তুমি যে আল্লাহর রসূল তা জানেন। তবে সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা অবশ্যি মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযা-জ্বা-য়াকাল্ মুনা-ফিকুনা ক্ব-লূ নাশ্হাদু ইন্নাকা লারাসূ লুল্লা-হ্। অল্লা-হু ইয়া'লামু ইন্নাকা লারসূলুহ্ অল্লা-হু ইয়াশ্হাদু ইন্নাল্ মুনা-ফিক্বীনা লাকা-যিবূন্।

সমকালীন বাংলা

তারা তাদের শপথকে ঢাল হিসেবে গ্রহণ করেছে, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। নিশ্চয়ই তারা যা করে, তা কতই না নিকৃষ্ট!

আবদুস শহীদ নাসিম

তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথে (আসতে মানুষকে) বাধা দেয়। তাদের কর্মকান্ড কতো যে নিকৃষ্ট!

বাংলা উচ্চারণ

ইত্তাখাযূ য় আইমা-নাহুম্ জুন্নাতান্ ফাছোয়াদ্দূ 'আন্ সাবীলিল লা-হ্ ইন্নাহুম্ সা-য়া মা-কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

তা এজন্য যে, তারা ঈমান এনেছিল, তারপর অবিশ্বাস করল। ফলে তাদের অন্তরের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। তাই তারা বুঝতে পারে না।

আবদুস শহীদ নাসিম

এর কারণ, তারা ঈমান এনেছিল, তারপর করেছে কুফুরি। ফলে তাদের অন্তরে মেরে দেয়া হয়েছে সীলমোহর, সুতরাং তারা বুঝেনা।

বাংলা উচ্চারণ

যা-লিকা বিআন্নাহুম্ আ-মানূ ছুম্মা কাফারূ ফাতুবি'আ 'আলা- কুলূবিহিম্ ফাহুম্ লা-ইয়াফ্ক্বাহূন্।

সমকালীন বাংলা

আর যখন তুমি তাদের দেখো, তাদের অবয়ব তোমাকে মুগ্ধ করে। আর যদি তারা কথা বলে, তুমি তাদের কথা শোনো। তারা যেন ঠেস দিয়ে রাখা কাঠের গুঁড়ি। তারা সকল উচ্চ শব্দকে নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু; অতএব তাদের থেকে সতর্ক থাকো। তাদের ধ্বংস করুন! তারা কতই না বিপথগামী!

আবদুস শহীদ নাসিম

তুমি যখন তাদের দেখো, তাদের দেহ - আকৃতি তোমাকে মুগ্ধ করে, আর তারা কথা বললে তুমি সাগ্রহে তাদের কথা শুনো, যদিও তারা মূলত দেয়ালে ঠেকানো (শুকনো) কাঠের কুঁদার মতো। তারা প্রতিটি শব্দ তাদের বিরুদ্ধে মনে করে। এরা তোমাদের শত্রু। এদের ব্যাপারে সতর্ক থাকো। তাদের ধ্বংস করুন। বিভ্রান্ত হয়ে তারা কোথায় যাচ্ছে?

বাংলা উচ্চারণ

অইযা-রায়াইতাহুম্ তু'জ্বিবুকা আজসা-মুহুম্ অইঁ ইয়াকুলূ তাস্মা-লিক্বওলিহিম্ কায়ান্নাহুম্ খুশুবুম্ মুসান্নাদাহ্ ইয়াহ্সাবূনা কুল্লা ছোয়াইহাতিন্ 'আলাইহিম্ হুমুল্ আ'দুওয়ু ফার্হ্যাহুম্ক্ব-তালাহুমুল্লা-হু আন্না- ইয়ুফাকূন্।

সমকালীন বাংলা

আর যখন তাদের বলা হয়, “এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন,” তখন তারা তাদের মাথা ঘুরিয়ে নেয়, আর তুমি তাদেরকে অহংকারভরে মুখ ফিরিয়ে নিতে দেখো।

আবদুস শহীদ নাসিম

তাদের যখন বলা হয়: ‘এসো আল্লাহর রসূল তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবেন,’ তখন তারা মুখ ফিরিয়ে নেয়। তুমি দেখছো, দাম্ভিকতার সাথে তারা ফিরে যায়।

বাংলা উচ্চারণ

অইযা-ক্বীলা লাহুম্ তা'আ-লাও ইয়াস্তার্গ্ফি লাকুম্ রসূলুল্লা-হি লাওঁয়্যাও রুয়ূসাহুম্ অরয়াইতাহুম্ ইয়াসুদ্দূনা অহুম্ মুস্তাক্বিরূন্।

সমকালীন বাংলা

তাদের জন্য সমান—তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, কখনো তাদের ক্ষমা করবেন না। নিশ্চয়ই অবাধ্য জাতিকে পথনির্দেশ করেন না।

আবদুস শহীদ নাসিম

তুমি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো আর নাই করো, দুটোই তাদের জন্যে সমান, কখনো তাদের ক্ষমা করবেন না। ফাসিকদের সঠিক পথে পরিচালিত করেন না।

বাংলা উচ্চারণ

সাওয়া-য়ুন্ 'আলাইহিম্ আস্তার্গ্ফাতা লাহুম্ আম্ লাম্ তাস্তার্গ্ফি লাহুম্ লাইঁ ইয়াগ্ফিরল্লা-হু লাহুম্ ইন্নাল্লা-হা লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।

সমকালীন বাংলা

তারাই বলে, “তোমরা আল্লাহর রাসূলের কাছে যারা আছে তাদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা ছত্রভঙ্গ হয়ে যায়।”, অথচ আকাশসমূহ ও পৃথিবীর ধনভাণ্ডার আল্লাহরই। কিন্তু মুনাফিকরা বোঝে না।

আবদুস শহীদ নাসিম

তারা বলে: ‘আল্লাহর রসূলের কাছে যারা আছে তোমরা তাদের জন্যে ব্যয় করোনা, যাতে করে তারা তার কাছ থেকে সরে পড়ে।’ অথচ মহাকাশ এবং পৃথিবীর ভান্ডারের মালিক তো । তবে, মুনাফিকরা বুঝেনা।

বাংলা উচ্চারণ

হুমুল্লাযীনা ইয়াকুলূনা লা-তুন্ফিকু 'আলা-মান্ 'ইন্দা রাসূলিল্লা-হি হাত্তা ইয়ান্ফাদ্বদু অলিল্লা-হি খাযা-য়িনুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অলা-কিন্নাল্ মুনা-ফিক্বীনা লা-ইয়াফ্ক্বাহূন্।

সমকালীন বাংলা

তারা বলে, “আমরা যদি মাদীনায় ফিরে যাই, তবে অবশ্যই সম্মানিতরা সেখান থেকে অপমানিতদের বের করে দেবে।” অথচ সম্মান তো আল্লাহর, তাঁর রাসূলের এবং মুমিনদের। কিন্তু মুনাফিকরা জানে না।

আবদুস শহীদ নাসিম

তারা বলে: ‘এবার আমরা মদিনায় ফিরে গেলে সেখান থেকে ইযযতওয়ালারা (সম্মানিতরা) নিচুদের বের করে দেবে।’ অথচ সমস্ত ইযযত তো আল্লাহর, তাঁর রসূলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা জানেনা।

বাংলা উচ্চারণ

ইয়াকু লূনা লার্য়ি রাজ্বা'না য় ইলাল্ মাদীনাতি লাইয়ুখ্রিজ্বান্নাল্ আ'আয্যু মিন্হাল্ আযাল্ অলিল্লা-হিল্ ই'য্যাতু অলিরসূলিহী অলিল্মু”মিনীনা অলা-কিন্নাল্ মুনা-ফিক্বীনা লা- ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

হে যারা ঈমান এনেছো, তোমাদের সম্পদ ও সন্তানেরা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা তা করবে, তারাই ক্ষতিগ্রস্ত।

আবদুস শহীদ নাসিম

হে লোকেরা! তোমাদের ধনমাল এবং সন্তান - সন্ততি যেনো তোমাদেরকে আল্লাহর যিকির থেকে উদাসীন না করে। যারা সে রকম হবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ু হাল্লাযীনা আ-মানূ লা-তুল্হিকুম্। আমওয়া-লুকুম্ অলা য় আওলা-দুকুম্ 'আন্ যিক্রিল্লা-হি অমাঁই ইয়াফ্'আল্ যা-লিকা ফাউলা-ইকা হুমুল্ খ-সিরূন্।

সমকালীন বাংলা

আর আমি তোমাদেরকে যা জীবিকা দিয়েছি, তা থেকে ব্যয় করো, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে। তখন সে বলবে, “হে আমার পালনকর্তা, যদি আপনি আমাকে আরেকটু সময় দিতেন, তবে আমি দান করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।”

আবদুস শহীদ নাসিম

তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমাদেরকে আমরা যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করো (আল্লাহর পথে)। তা না হলে মৃত্যু এলে বলবে: ‘আমার প্রভু! আমাকে আরো কিছুকাল অবকাশ দাও, যাতে আমি দান করতে পারি এবং পুণ্যবান লোকদের অন্তরভুক্ত হতে পারি।’

বাংলা উচ্চারণ

অআন্ফিকু মিম্মা-রযাকনা-কুম্ মিন্ ক্বব্লি আইঁ ইয়া”তিয়া আহাদাকুমুল্ মাওতু ফাইয়াকুলা রব্বি লাওলা য় আর্খ্খাতানী য় ইলা য় আজ্বালিন্ ক্বরীবিন ফাআছ্ছোয়াদ্দাক্ব অআকুম্ মিনাছ্ ছোয়া-লিহীন্।

সমকালীন বাংলা

আর যখন কারো নির্ধারিত সময় এসে যায়, তখন তাকে কখনো বিলম্ব করেন না। আর তোমরা যা করো, সে সম্পর্কে সর্বজ্ঞ।

আবদুস শহীদ নাসিম

কখনো দেরি করেন না, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যায়। তোমরা যা করো, সে সম্পর্কে খবর রাখেন।

বাংলা উচ্চারণ

অলাইঁ ইয়ুয়াখ্খিরল্লা-হু নাফ্সান্ ইযা-জ্বা-য়া আজ্বালুহা- অল্লা-হু খবীরুম্ বিমা-তা'মালূন্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme