আন নাজম (আকাশের তারা) , choose another chapter
আন নাজম (আকাশের তারা)
Chapter 53, 62 verses
সমকালীন বাংলা
ইসলামিক ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান
Arabic, with marks
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত,
মুহিউদ্দীন খান
১ নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالنَّجْمِ إِذَا هَوَىٰ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অন্নাজমি ইযা-হাওয়া-।
সমকালীন বাংলা
২ তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
ইসলামিক ফাউন্ডেশন
২ তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
মুহিউদ্দীন খান
২ তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
Arabic, with marks
٢ مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
বাংলা উচ্চারণ
২ মা-দ্বোয়াল্লা-ছোয়া-হিবুকুম্ অমা-গাওয়া-।
সমকালীন বাংলা
৩ আর সে খেয়ালখুশি মতন কথা বলে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩ এবং সে মনগড়া কথাও বলে না।
মুহিউদ্দীন খান
৩ এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
Arabic, with marks
٣ وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ
বাংলা উচ্চারণ
৩ অমা-ইয়ান্ত্বিকু 'আনিল্ হাওয়া-।
সমকালীন বাংলা
৪ এটি তো কেবল ওহি, যা তার প্রতি ওহি করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন
৪ ইহা তো ওহী, যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়,
মুহিউদ্দীন খান
৪ কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
Arabic, with marks
٤ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
বাংলা উচ্চারণ
৪ ইন্ হুওয়া ইল্লা-ওয়াহ্ইয়ুইঁ ইয়ূহা-।
সমকালীন বাংলা
৫ তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তির অধিকারী।
ইসলামিক ফাউন্ডেশন
৫ তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী,
মুহিউদ্দীন খান
৫ তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
Arabic, with marks
٥ عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
বাংলা উচ্চারণ
৫ 'আল্লামাহূ শাদীদুল্ কুওয়া-।
সমকালীন বাংলা
৬ শক্তির অধিকারী, অতঃপর সে স্থির হয়ে দাঁড়িয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৬ প্রজ্ঞাসম্পন্ন, সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল,
মুহিউদ্দীন খান
৬ সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
Arabic, with marks
٦ ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
বাংলা উচ্চারণ
৬ যূ-র্মিরাহ্ ফাস্তাওয়া-।
সমকালীন বাংলা
৭ আর সে ছিল সর্বোচ্চ দিগন্তে।
ইসলামিক ফাউন্ডেশন
৭ তখন সে ঊর্ধ্বদিগন্তে,
মুহিউদ্দীন খান
৭ উর্ধ্ব দিগন্তে,
Arabic, with marks
٧ وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
বাংলা উচ্চারণ
৭ অহুওয়া বিল্উফুক্বিল্ 'আলা-।
সমকালীন বাংলা
৮ এরপর সে কাছে এলো এবং আরো কাছে।
ইসলামিক ফাউন্ডেশন
৮ অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী,
মুহিউদ্দীন খান
৮ অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
Arabic, with marks
٨ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
বাংলা উচ্চারণ
৮ ছুম্মা দানা-ফাতাদাল্লা-।
সমকালীন বাংলা
৯ এরপর দুই ধনুকের মতো দূরত্বে, অথবা আরো কম।
ইসলামিক ফাউন্ডেশন
৯ ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল অথবা উহারও কম।
মুহিউদ্দীন খান
৯ তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
Arabic, with marks
٩ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
বাংলা উচ্চারণ
৯ ফাকা-না ক্ব-বা ক্বাওসাইনি আও আদ্না-।
সমকালীন বাংলা
১০ অতঃপর তিনি তাঁর দাসের প্রতি যা ওহি করার, তা ওহি করলেন।
Noteএখানে أَوْحَىٰ এসেছে وحي (ওহি) থেকে। এর মূল অর্থ হলো গোপনে/বিশেষভাবে বার্তা জানানো, প্রকাশ করা, ওহি করা।
ইসলামিক ফাউন্ডেশন
১০ তখন আল্লাহ্ তাঁহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন।
মুহিউদ্দীন খান
১০ তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
Arabic, with marks
١٠ فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
বাংলা উচ্চারণ
১০ ফাআওহা য় ইলা-'আব্দিহী মা য় আওহা-।
সমকালীন বাংলা
১১ সে যা দেখেছে, তার হৃদয় ভুল করেনি।
ইসলামিক ফাউন্ডেশন
১১ যাহা সে দেখিয়াছে, তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই;
মুহিউদ্দীন খান
১১ রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
Arabic, with marks
١١ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
বাংলা উচ্চারণ
১১ মা-কাযাবাল্ ফুয়া-দু মা-রায়া-
সমকালীন বাংলা
১২ তোমরা কি তার সঙ্গে সে যা দেখে, সে বিষয়ে বিতর্ক করছো?
ইসলামিক ফাউন্ডেশন
১২ সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে?
মুহিউদ্দীন খান
১২ তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
Arabic, with marks
١٢ أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
বাংলা উচ্চারণ
১২ আফাতুমা-রূনাহূ 'আলা-মা-ইয়ারা-।
সমকালীন বাংলা
১৩ আর অবশ্যই সে তাঁকে আরেকবার দেখেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল
মুহিউদ্দীন খান
১৩ নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
Arabic, with marks
١٣ وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
১৩ অলাক্বদ্ রায়া-হু নায্লাতান্ উখ্রা-।
সমকালীন বাংলা
১৪ সিদরাতুল মুনতাহার কাছে,
Noteسِدْرَةُ الْمُنتَهَىٰ অর্থ “চূড়ান্ত সীমার সিদরাত গাছ”। সিদরাত শব্দটি আরবি سِدْر থেকে এসেছে, যা এক ধরনের কূল বা বরই জাতীয় গাছ। মুনতাহা অর্থ শেষ সীমা বা চূড়ান্ত সীমা।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট,
মুহিউদ্দীন খান
১৪ সিদরাতুলমুন্তাহার নিকটে,
Arabic, with marks
١٤ عِندَ سِدْرَةِ الْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ
১৪ 'ইন্দা সিদ্রতিল্ মুন্তাহা-।
সমকালীন বাংলা
১৫ তার কাছে মাওয়া বেহেশত।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যাহার নিকট অবস্থিত বাসোদ্যান।
মুহিউদ্দীন খান
১৫ যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
Arabic, with marks
١٥ عِندَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
বাংলা উচ্চারণ
১৫ 'ইন্দাহা-জ্বান্নাতুল্ মাওয়া-।
সমকালীন বাংলা
১৬ যখন সিদরাতকে যা ঢেকে দেওয়ার, তা ঢেকে দিচ্ছিল।
Noteসিদরাত শব্দটি আরবি سِدْر থেকে এসেছে, যা এক ধরনের কূল বা বরই জাতীয় গাছ।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ যখন বৃক্ষটি, যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত,
মুহিউদ্দীন খান
১৬ যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
Arabic, with marks
١٦ إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ
বাংলা উচ্চারণ
১৬ ইয্ ইয়াগ্শাস্ সিদ্রতা মা-ইয়াগ্শা-।
সমকালীন বাংলা
১৭ দৃষ্টি বিচ্যুত হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ তাহার দৃষ্টিবিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই।
মুহিউদ্দীন খান
১৭ তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
Arabic, with marks
١٧ مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَىٰ
বাংলা উচ্চারণ
১৭ মা-যা-গল্ বাছোয়ারু অমা-ত্বোয়াগা-।
সমকালীন বাংলা
১৮ নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনসমূহের কিছু দেখেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছিল;
মুহিউদ্দীন খান
১৮ নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
Arabic, with marks
١٨ لَقَدْ رَأَىٰ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَىٰ
বাংলা উচ্চারণ
১৮ লাক্বদ্ রয়া-মিন্ আ-ইয়া-তি রব্বিহিল্ কুব্র-।
সমকালীন বাংলা
১৯ তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে?
ইসলামিক ফাউন্ডেশন
১৯ তোমরা কি ভাবিয়া দেখিয়াছ ‘লাত’ ও ‘উয্যা’ সম্বন্ধে
মুহিউদ্দীন খান
১৯ তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
Arabic, with marks
١٩ أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
বাংলা উচ্চারণ
১৯ আফারয়াইতুমুল্ লা-তা অল্ উ'য্যা-।
সমকালীন বাংলা
২০ এবং মানাত, তৃতীয় আর একটি?
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
মুহিউদ্দীন খান
২০ এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
Arabic, with marks
٢٠ وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
বাংলা উচ্চারণ
২০ অ মানা-তাছ্ ছা-লিছাতাল্ উখ্র-।
সমকালীন বাংলা
২১ তোমাদের জন্য কি পুত্রসন্তান, আর তার জন্য কন্যাসন্তান?
ইসলামিক ফাউন্ডেশন
২১ তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহ্ র জন্য কন্যা সন্তান ?
মুহিউদ্দীন খান
২১ পুত্র - সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা - সন্তান আল্লাহর জন্য?
Arabic, with marks
٢١ أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
২১ আলাকুমুয্ যাকারু অলাহুল্ উন্ছা-।
সমকালীন বাংলা
২২ এটি তো এক অন্যায় বণ্টন!
ইসলামিক ফাউন্ডেশন
২২ এই প্রকার বণ্টন তো অসংগত।
মুহিউদ্দীন খান
২২ এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
Arabic, with marks
٢٢ تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
বাংলা উচ্চারণ
২২ তিল্কা ইযান্ ক্বিস্মাতুন্ দ্বীযা-।
সমকালীন বাংলা
২৩ এগুলো তো কেবল নাম, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা নাম দিয়েছো। আল্লাহ এগুলোর কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের খেয়ালখুশির অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথনির্দেশ এসেছে।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ, যাহার সমর্থনে আল্লাহ্ কোন দলীল প্রেরণ করেন নাই। তাহারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথনির্দেশ আসিয়াছে।
মুহিউদ্দীন খান
২৩ এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব - পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
Arabic, with marks
٢٣ إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ ۖ وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ
বাংলা উচ্চারণ
২৩ ইন্ হিয়া ইল্লা য় আস্মা-য়ুন্ সাম্মাইতুমূ হা য় আন্তুম্ অআ-বা-য়ুকুম্ মা য় আন্ যালা ল্লা-হু বিহা-মিন্ সুল্ত্বোয়া-ন্ ইঁ ইয়াত্তাবিঊ'না ইল্লাজ্জোয়ান্না অমা-তাহ্ওয়াল্ আন্ফুসু অলাক্বদ্ জ্বা-য়াহুম্ র্মি রব্বিহিমুল্ হুদা-।
সমকালীন বাংলা
২৪ মানুষ কি যা ইচ্ছে করে তাই পায়?
ইসলামিক ফাউন্ডেশন
২৪ মানুষ যাহা চায় তাহাই কি সে পায়?
মুহিউদ্দীন খান
২৪ মানুষ যা চায়, তাই কি পায়?
Arabic, with marks
٢٤ أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ
বাংলা উচ্চারণ
২৪ আম্ লিল্ ইন্সা-নি মা- তামান্না-।
সমকালীন বাংলা
২৫ অতঃপর শেষ ও প্রথম আল্লাহরই।
Noteশেষ = পরকাল, প্রথম = দুনিয়ার জীবন
ইসলামিক ফাউন্ডেশন
২৫ বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহ্ রই।
মুহিউদ্দীন খান
২৫ অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
Arabic, with marks
٢٥ فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ
বাংলা উচ্চারণ
২৫ ফালিল্লা-হিল্ আ-খিরতু অল্ ঊলা-।
সমকালীন বাংলা
২৬ আর আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো কাজে আসবে না, যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট, তার জন্য অনুমতি দেন।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ আকাশে কত ফিরিশ্তা রহিয়াছে ; উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহ্ র অনুমতির পর ; যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট।
মুহিউদ্দীন খান
২৬ আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
Arabic, with marks
٢٦ ۞ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِن بَعْدِ أَن يَأْذَنَ اللَّهُ لِمَن يَشَاءُ وَيَرْضَىٰ
বাংলা উচ্চারণ
২৬ অকাম্ মিম্ মালাকিন্ ফিস্ সামা-ওয়া-তি লা-তুগ্নী শাফা- 'আতুহুম্ শাইয়ান্ ইল্লা-মিম্ বা'দ্বি আইঁ ইয়া' যানা ল্লা-হু লিমাইঁইয়াশা-য়ু অইর্য়াদ্বোয়া-।
সমকালীন বাংলা
২৭ নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, তারা ফেরেশতাদের নারীবাচক নাম দেয়।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিশ্তাদেরকে;
মুহিউদ্দীন খান
২৭ যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
Arabic, with marks
٢٧ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
২৭ ইন্নাল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি লাইয়ুসাম্মূ নাল্ মালা-য়িকাতা স্মিয়াতাল্ উন্ছা -।
সমকালীন বাংলা
২৮ আর তাদের কোনো জ্ঞান নেই এ বিষয়ে। তারা কেবল অনুমানের অনুসরণ করে। আর নিশ্চয়ই অনুমান সত্যের কোনো কাজে আসে না।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ অথচ এই বিষয়ে উহাদের কোন জ্ঞান নাই, উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে; কিন্তু সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নাই।
মুহিউদ্দীন খান
২৮ অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
Arabic, with marks
٢٨ وَمَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ ۖ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا
বাংলা উচ্চারণ
২৮ অমা-লাহুম্ বিহী মিন্ ই'ল্ম্ ইঁইয়াত্তাবি'ঊনা ইল্লাজ্ জোয়ান্না অইন্নাজ্ জোয়ান্না লা-ইয়ুগ্নী
সমকালীন বাংলা
২৯ অতএব তুমি তাকে উপেক্ষা করো যে আমাদের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া কিছু চায় না।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ অতএব যে আমার স্মরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চল; সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে।
মুহিউদ্দীন খান
২৯ অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
Arabic, with marks
٢٩ فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا
বাংলা উচ্চারণ
২৯ ফাআ'রিদ্ব 'আম্মান্ তাওয়াল্লা-আন্ যিক্রিনা-অলাম্ ইয়ুরিদ্ ইল্লাল্ হা ইয়া-তাদ্ দুন্ইয়া-।
সমকালীন বাংলা
৩০ এটাই তাদের জ্ঞানের সীমা। নিশ্চয়ই তোমার পালনকর্তাই ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সঠিক পথে রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ উহাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভাল জানেন কে তাঁহার পথ হইতে বিচ্যুত, তিনিই ভাল জানেন কে সৎপথপ্রাপ্ত।
মুহিউদ্দীন খান
৩০ তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
Arabic, with marks
٣٠ ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَىٰ
বাংলা উচ্চারণ
৩০ যা-লিকা মাব্লাগুহুম্ মিনাল্ ই'ল্ম্ ইন্না রব্বাকা হুওয়া আ'লামু বিমান্ দ্বোয়াল্লা 'আন্ সাবীলিহী অহুওয়া আ'লামু বিমানিহ্ তাদা-।
সমকালীন বাংলা
৩১ আর আল্লাহরই যা কিছু আকাশসমূহ ও পৃথিবীতে আছে। যারা মন্দ কাজ করেছে, তাদের সেই অনুযায়ী প্রতিদান দেন এবং যারা ভালো কাজ করেছে, তাদের উত্তম প্রতিদান দেন।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহ্ রই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার।
মুহিউদ্দীন খান
৩১ নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
Arabic, with marks
٣١ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
বাংলা উচ্চারণ
৩১ অলিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি লিয়াজযিইয়াল্ লাযীনা আসা-য়ূ বিমা-'আমিলূ অইয়াজযিইয়াল্লাযীনা আহ্সানূ বিল্হুস্না-।
সমকালীন বাংলা
৩২ যারা বড় বড় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ছোটখাটো ত্রুটি ছাড়া; নিশ্চয়ই তোমার পালনকর্তার ক্ষমা অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, যখন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ ছিলে। অতএব নিজেদের পবিত্র দাবি করো না। কে তাকওয়া অবলম্বন করেছে, তিনি তা ভালো জানেন।
Note
ইসলামিক ফাউন্ডেশন
৩২ উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাট অপরাধ করিলেও। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম ; আল্লাহ্ তোমাদের সম্পর্কে সম্যক অবগত - যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রণরূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।
মুহিউদ্দীন খান
৩২ যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
Arabic, with marks
٣٢ الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ
বাংলা উচ্চারণ
৩২ আল্লাযীনা ইয়াজতানিবূনা কাবা-য়িরল্ ইছ্মি অল্ ফাওয়া-হিশা ইল্লাল্ লামাম্ ইন্না রব্বাকা ওয়া-সিউ'ল্ মাগ্ফিরাহ্ হুওয়া আ'লামু বিকুম্ ইয্ আন্শায়াকুম্ মিনাল্ র্আদ্বি অইয্ আন্তুম্ আজ্বিন্নাতুন্ ফী বুতুনি উম্মাহা- তিকুম্ ফালা-তুযাক্কূ য় আন্ফুসাকুম্ হুওয়া 'আলামু বিমা নিত্তাক্ব-।
সমকালীন বাংলা
৩৩ তুমি কি তাকে দেখেছো, যে মুখ ফিরিয়ে নিয়েছে?
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয়;
মুহিউদ্দীন খান
৩৩ আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
Arabic, with marks
٣٣ أَفَرَأَيْتَ الَّذِي تَوَلَّىٰ
বাংলা উচ্চারণ
৩৩ আফারয়াইতাল্ লাযী তাওয়াল্লা-।
সমকালীন বাংলা
৩৪ আর সামান্য দান করেছে এবং বন্ধ করে দিয়েছে?
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়?
মুহিউদ্দীন খান
৩৪ এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
Arabic, with marks
٣٤ وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰ
বাংলা উচ্চারণ
৩৪ অআ'ত্বোয়া-ক্বালীলাঁও অআক্দা-।
সমকালীন বাংলা
৩৫ তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, ফলে সে দেখতে পায়?
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?
মুহিউদ্দীন খান
৩৫ তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
Arabic, with marks
٣٥ أَعِندَهُ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرَىٰ
বাংলা উচ্চারণ
৩৫ আ'ইন্দাহূ 'ইল্মুল্ গইবি ফাহুওয়া ইয়ার-।
সমকালীন বাংলা
৩৬ তাকে কি জানানো হয়নি যা মূসার পত্রসমূহে রয়েছে?
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ তাহাকে কি অবগত করা হয় নাই যাহা আছে মূসার কিতাবে,
মুহিউদ্দীন খান
৩৬ তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
Arabic, with marks
٣٦ أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ
বাংলা উচ্চারণ
৩৬ আম্ লাম্ ইয়ুনাব্বা বিমা-ফী ছুহুফি মূসা-।
সমকালীন বাংলা
৩৭ এবং ইবরাহীম, যে তার দায়িত্ব পূর্ণ করেছিল?
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ এবং ইব্রাহীমের কিতাবে, যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব?
মুহিউদ্দীন খান
৩৭ এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
Arabic, with marks
٣٧ وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّىٰ
বাংলা উচ্চারণ
৩৭ অ ইব্র-হীমাল্ লাযী অফ্ফা য় ।
সমকালীন বাংলা
৩৮ কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ উহা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না,
মুহিউদ্দীন খান
৩৮ কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
Arabic, with marks
٣٨ أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
বাংলা উচ্চারণ
৩৮ আল্লা-তাযিরু ওয়া- যিরাতুঁও ওয়িয্রা উখ্রা-।
সমকালীন বাংলা
৩৯ আর মানুষের জন্য নেই এছাড়া, যার জন্য সে চেষ্টা করেছে।
NoteAnother easy translation could be "আর মানুষের জন্য তা-ই রয়েছে, যার জন্য সে চেষ্টা করেছে।"
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ আর এই যে, মানুষ তাহাই পায় যাহা সে করে,
মুহিউদ্দীন খান
৩৯ এবং মানুষ তাই পায়, যা সে করে,
Arabic, with marks
٣٩ وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ
বাংলা উচ্চারণ
৩৯ অআল্লাইসা লিল্ইন্সা-নি ইল্লা-মাসা'আ-।
সমকালীন বাংলা
৪০ আর নিশ্চয়ই তার চেষ্টা শীঘ্রই দেখা হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪০ আর এই যে, তাহার কর্ম অচিরেই দেখান হইবে -
মুহিউদ্দীন খান
৪০ তার কর্ম শীঘ্রই দেখা হবে।
Arabic, with marks
٤٠ وَأَنَّ سَعْيَهُ سَوْفَ يُرَىٰ
বাংলা উচ্চারণ
৪০ অআন্না সা'ইয়াহূ সাওফা ইয়ুরা-।
সমকালীন বাংলা
৪১ অতঃপর তাকে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪১ অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান,
মুহিউদ্দীন খান
৪১ অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
Arabic, with marks
٤١ ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ
বাংলা উচ্চারণ
৪১ ছুম্মা ইয়ুজযা-হুল্ জ্বাযা-য়াল্ আওফা-।
সমকালীন বাংলা
৪২ আর নিশ্চয়ই তোমার পালনকর্তার কাছেই শেষ গন্তব্য।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ আর এই যে, সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট,
মুহিউদ্দীন খান
৪২ তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
Arabic, with marks
٤٢ وَأَنَّ إِلَىٰ رَبِّكَ الْمُنتَهَىٰ
বাংলা উচ্চারণ
৪২ অআন্না ইলা-রব্বিকাল্ মুন্তাহা-।
সমকালীন বাংলা
৪৩ আর নিশ্চয়ই তিনিই হাসান এবং কাঁদান।
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান,
মুহিউদ্দীন খান
৪৩ এবং তিনিই হাসান ও কাঁদান
Arabic, with marks
٤٣ وَأَنَّهُ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
বাংলা উচ্চারণ
৪৩ অআন্নাহূ হুওয়া আদ্ব্হাকা অআব্ক-।
সমকালীন বাংলা
৪৪ আর নিশ্চয়ই তিনিই মৃত্যু দেন এবং জীবন দেন।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,
মুহিউদ্দীন খান
৪৪ এবং তিনিই মারেন ও বাঁচান,
Arabic, with marks
٤٤ وَأَنَّهُ هُوَ أَمَاتَ وَأَحْيَا
বাংলা উচ্চারণ
৪৪ অআন্নাহূ হুওয়া আমা-তা অ আহ্ইয়া-।
সমকালীন বাংলা
৪৫ আর নিশ্চয়ই তিনিই সৃষ্টি করেছেন জোড়া, পুরুষ ও নারীকে।
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল - পুরুষ ও নারী
মুহিউদ্দীন খান
৪৫ এবং তিনিই সৃষ্টি করেন যুগল - পুরুষ ও নারী।
Arabic, with marks
٤٥ وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
বাংলা উচ্চারণ
৪৫ অ আন্নাহূ খলাক্বায্ যাওজ্বাইনিয্ যাকারা অল্উন্ছা-
সমকালীন বাংলা
৪৬ এক ফোঁটা বীর্য থেকে, যখন তা নিক্ষিপ্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ শুক্রবিন্দু হইতে, যখন উহা স্খলিত হয়,
মুহিউদ্দীন খান
৪৬ একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
Arabic, with marks
٤٦ مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
বাংলা উচ্চারণ
৪৬ মিন্ নুত্ব ফাতিন্ ইযা-তুম্না-।
সমকালীন বাংলা
৪৭ আর নিশ্চয়ই তাঁরই দায়িত্ব পুনরায় সৃষ্টি করা।
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ আর এই যে, পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাঁহারই,
মুহিউদ্দীন খান
৪৭ পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
Arabic, with marks
٤٧ وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
বাংলা উচ্চারণ
৪৭ অআন্না 'আলাইহিন্ নাশ্য়াতাল্ উখ্র-।
সমকালীন বাংলা
৪৮ আর নিশ্চয়ই তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন,
মুহিউদ্দীন খান
৪৮ এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
Arabic, with marks
٤٨ وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
বাংলা উচ্চারণ
৪৮ অআন্নাহূ হুওয়া আগ্না-অআক্ব না-।
সমকালীন বাংলা
৪৯ আর নিশ্চয়ই তিনিই শি‘রার পালনকর্তা।
NoteSirius বা লুব্ধক একটি নক্ষত্র বা তারা এর নাম
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ আর এই যে, তিনি শি‘রা নক্ষত্রের মালিক।
মুহিউদ্দীন খান
৪৯ তিনি শিরা নক্ষত্রের মালিক।
Arabic, with marks
٤٩ وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
বাংলা উচ্চারণ
৪৯ অআন্নাহূ হুওয়া রব্বুশ্ শি'রা-।
সমকালীন বাংলা
৫০ আর নিশ্চয়ই তিনিই প্রথম ‘আদকে ধ্বংস করেছিলেন।
Noteالأولى = প্রথম, প্রাচীন عادا = আদ একটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায়
ইসলামিক ফাউন্ডেশন
৫০ আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন
মুহিউদ্দীন খান
৫০ তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
Arabic, with marks
٥٠ وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ
বাংলা উচ্চারণ
৫০ অআন্নাহূ য় আহ্লাকা 'আ-দা-নিল্ ঊলা-।
সমকালীন বাংলা
৫১ আর সামূদকেও, অতঃপর অবশিষ্ট রাখেননি।
Noteসামূদ = একটি জাতি, গোষ্ঠী, সম্প্রদায় // ধ্বংসের পর তাদের একজনও অবশিষ্ট ছিলো না
ইসলামিক ফাউন্ডেশন
৫১ এবং সামূদ সম্প্রদায়কেও; কাহাকেও তিনি বাকি রাখেন নাই
মুহিউদ্দীন খান
৫১ এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
Arabic, with marks
٥١ وَثَمُودَ فَمَا أَبْقَىٰ
বাংলা উচ্চারণ
৫১ অছামূদা ফামা য় আব্ক্বা-।
সমকালীন বাংলা
৫২ আর এর আগে নূহের জাতিকে। নিশ্চয়ই তারা ছিল আরও অত্যাচারী ও আরও অবাধ্য।
ইসলামিক ফাউন্ডেশন
৫২ আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য।
মুহিউদ্দীন খান
৫২ এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
Arabic, with marks
٥٢ وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
বাংলা উচ্চারণ
৫২ অক্বওমা নূহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ কা-নূ হুম্ আজ্লামা অআত্ব গ-।
সমকালীন বাংলা
৫৩ আর জনপদগুলোকে উল্টে দিয়েছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন
৫৩ উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন,
মুহিউদ্দীন খান
৫৩ তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
Arabic, with marks
٥٣ وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
বাংলা উচ্চারণ
৫৩ অল্ মুতাফিকাতা আহ্ওয়া-।
সমকালীন বাংলা
৫৪ অতঃপর সেগুলোকে ঢেকে দেওয়া হলো, যা ঢেকে দিয়েছিল।
ইসলামিক ফাউন্ডেশন
৫৪ উহাকে আচ্ছন্ন করিল কী সর্বগ্রাসী শাস্তি!
মুহিউদ্দীন খান
৫৪ অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
Arabic, with marks
٥٤ فَغَشَّاهَا مَا غَشَّىٰ
বাংলা উচ্চারণ
৫৪ ফাগাশ্শা-হা-মা-গাশ্শা-।
সমকালীন বাংলা
৫৫ অতএব তোমার পালনকর্তার কোন কোন অনুগ্রহ সম্পর্কে তুমি সন্দেহ করবে?
ইসলামিক ফাউন্ডেশন
৫৫ তবে তুমি তোমার প্রতিপালকের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে?
মুহিউদ্দীন খান
৫৫ অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
Arabic, with marks
٥٥ فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ
বাংলা উচ্চারণ
৫৫ ফাবিআইয়্যি আ-লা-য়ি রব্বিকা তাতামা-রা-।
সমকালীন বাংলা
৫৬ এ তো আগের সতর্ককারীদের মতোই একজন সতর্ককারী।
ইসলামিক ফাউন্ডেশন
৫৬ অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী।
মুহিউদ্দীন খান
৫৬ অতীতের সতর্ককারীদের মধ্যে সে - ও একজন সতর্ককারী।
Arabic, with marks
٥٦ هَٰذَا نَذِيرٌ مِّنَ النُّذُرِ الْأُولَىٰ
বাংলা উচ্চারণ
৫৬ হা-যা-নাযীরুম্ মিনান্ নুযুরিল্ ঊলা-।
সমকালীন বাংলা
৫৭ আসন্ন বিষয়টি নিকটবর্তী।
Noteএখানে সম্ভবত নিকটবর্তী কিয়ামতের বা বিচার দিনের কথা বুঝানো করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন
৫৭ কিয়ামত আসন্ন,
মুহিউদ্দীন খান
৫৭ কেয়ামত নিকটে এসে গেছে।
Arabic, with marks
٥٧ أَزِفَتِ الْآزِفَةُ
বাংলা উচ্চারণ
৫৭ আযিফাতিল্ আ-যিফাহ্।
সমকালীন বাংলা
৫৮ আল্লাহ ছাড়া কেউ তা প্রকাশ করতে পারে না।
ইসলামিক ফাউন্ডেশন
৫৮ আল্লাহ্ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়।
মুহিউদ্দীন খান
৫৮ আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
Arabic, with marks
٥٨ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ
বাংলা উচ্চারণ
৫৮ লাইসা লাহা-মিন্ দূনিল্লা-হি কা-শিফাহ্
সমকালীন বাংলা
৫৯ তবে কি তোমরা এই বাণীতে অবাক হচ্ছো?
ইসলামিক ফাউন্ডেশন
৫৯ তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ!
মুহিউদ্দীন খান
৫৯ তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
Arabic, with marks
٥٩ أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
বাংলা উচ্চারণ
৫৯ আফা মিন্ হা-যাল্ হাদীছি তা'জ্বাবূনা।
সমকালীন বাংলা
৬০ আর তোমরা হাসছো, এবং কাঁদছো না!
ইসলামিক ফাউন্ডেশন
৬০ এবং হাসিঠাট্টা করিতেছ! ক্রন্দন করিতেছ না?
মুহিউদ্দীন খান
৬০ এবং হাসছ - ক্রন্দন করছ না?
Arabic, with marks
٦٠ وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
বাংলা উচ্চারণ
৬০ অতাদ্ব্হাকূনা অলা তাব্কূনা।
সমকালীন বাংলা
৬১ আর তোমরা উদাসীন রয়েছো!
ইসলামিক ফাউন্ডেশন
৬১ তোমরা তো উদাসীন,
মুহিউদ্দীন খান
৬১ তোমরা ক্রীড়া - কৌতুক করছ,
Arabic, with marks
٦١ وَأَنتُمْ سَامِدُونَ
বাংলা উচ্চারণ
৬১ অআন্তুম্ সা-মিদূন্।
সমকালীন বাংলা
৬২ অতএব আল্লাহকে সিজদা করো এবং ইবাদত করো।
ইসলামিক ফাউন্ডেশন
৬২ অতএব আল্লাহ্ কে সিজ্দা কর এবং তাঁহারই ‘ইবাদত কর।
মুহিউদ্দীন খান
৬২ অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
Arabic, with marks
٦٢ فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩
বাংলা উচ্চারণ
৬২ ফাস্জুদূ লিল্লা-হি ওয়া'বূদূ-
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report