আত্ তারিক্ (আকাশের তারা)
Chapter 86, 17 verses
-
সমকালীন বাংলা
-
মুহিউদ্দীন খান
-
Arabic
-
বাংলা উচ্চারণ
-
জহুরুল হক
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ আকাশের এবং রাতের আগন্তুকের,
মুহিউদ্দীন খান
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
Arabic
بسم الله الرحمن الرحيم والسماء والطارق
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি অত্বত্বোয়া-রিক্বি।
জহুরুল হক
ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!
সমকালীন বাংলা
এবং কী তোমাকে জানাবে রাতের আগন্তুক কী?
মুহিউদ্দীন খান
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
Arabic
وما أدراك ما الطارق
বাংলা উচ্চারণ
অমা য় আদ্র-ক্ব মাত্ত্বোয়া-রিকুন্।
জহুরুল হক
আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?
সমকালীন বাংলা
উজ্জ্বল নক্ষত্র,
মুহিউদ্দীন খান
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
বাংলা উচ্চারণ
নাজমুছ্ ছাক্বিবু
জহুরুল হক
একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।
সমকালীন বাংলা
এমন কোনো প্রাণ নেই, যার ওপর একজন তত্ত্বাবধায়ক নেই।
Note
প্রত্যেক প্রাণের ওপর একজন হিফাযতকারী রয়েছে,
মুহিউদ্দীন খান
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
Arabic
إن كل نفس لما عليها حافظ
বাংলা উচ্চারণ
ইন্ কুল্লু নাফ্সিল্লাম্মা-'আলাইহা- হা-ফিজ্।
জহুরুল হক
প্রত্যেক সার পক্ষেই - - তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
সমকালীন বাংলা
অতএব মানুষ লক্ষ্য করুক তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে,
মুহিউদ্দীন খান
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
Arabic
فلينظر الإنسان مم خلق
বাংলা উচ্চারণ
ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু মিম্মা-খুলিক।
জহুরুল হক
সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
সমকালীন বাংলা
তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত তরল থেকে,
মুহিউদ্দীন খান
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
বাংলা উচ্চারণ
খুলিক্ব মিম্ মা-য়িন্ দা-ফিক্বিঁও
জহুরুল হক
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে - স্খলিত পানি থেকে, - -
সমকালীন বাংলা
যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে,
মুহিউদ্দীন খান
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
Arabic
يخرج من بين الصلب والترائب
বাংলা উচ্চারণ
ইয়াখ্রুজু মিম্ বাইনিছ্ ছুল্বি অত্তার-য়িব্।
জহুরুল হক
যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।
সমকালীন বাংলা
নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম,
মুহিউদ্দীন খান
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
Arabic
إنه على رجعه لقادر
বাংলা উচ্চারণ
ইন্নাহূ 'আলা-রজ 'ইহী লাক্ব -র্দি।
জহুরুল হক
নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।
সমকালীন বাংলা
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে,
মুহিউদ্দীন খান
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
Arabic
يوم تبلى السرائر
বাংলা উচ্চারণ
ইয়াওমা তুব্লাস্ সার-য়িরু।
জহুরুল হক
সেইদিন লুকোনো সব - কিছুকে প্রকাশ করা হবে;
সমকালীন বাংলা
তখন তার কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারীও না,
মুহিউদ্দীন খান
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
Arabic
فما له من قوة ولا ناصر
বাংলা উচ্চারণ
ফামা-লাহূ মিন্ কুওয়াতিঁও অলা-না-র্ছি।
জহুরুল হক
তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।
সমকালীন বাংলা
শপথ পুনরাগমনশীল আকাশের,
মুহিউদ্দীন খান
শপথ চক্রশীল আকাশের
Arabic
والسماء ذات الرجع
বাংলা উচ্চারণ
অস্সামা-য়ি যা-র্তি রাজ্ব্'ই
জহুরুল হক
ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা,
সমকালীন বাংলা
এবং শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয়,
Note
যেমন মাটি বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)
মুহিউদ্দীন খান
এবং বিদারনশীল পৃথিবীর
Arabic
والأرض ذات الصدع
বাংলা উচ্চারণ
অল্ র্আদ্বি যা-তিছ্ ছোয়াদ্ই'।
জহুরুল হক
আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।
সমকালীন বাংলা
নিশ্চয়ই এটি সিদ্ধান্তমূলক বাণী,
মুহিউদ্দীন খান
নিশ্চয় কোরআন সত্য - মিথ্যার ফয়সালা।
বাংলা উচ্চারণ
ইন্নাহূ লাক্বওলুন্ ফাছ্লুঁও।
জহুরুল হক
নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,
সমকালীন বাংলা
এবং এটি অর্থহীন নয়।
মুহিউদ্দীন খান
এবং এটা উপহাস নয়।
বাংলা উচ্চারণ
অমা-হুওয়া বিল্হায্ল্।
জহুরুল হক
আর এটি কোনো তামাশার জিনিস নয়।
সমকালীন বাংলা
নিশ্চয়ই তারা কৌশল করছে,
মুহিউদ্দীন খান
তারা ভীষণ চক্রান্ত করে,
Arabic
إنهم يكيدون كيدا
বাংলা উচ্চারণ
ইন্নাহুম্ ইয়াকীদূনা কাইদাঁও।
জহুরুল হক
নিঃসন্দেহ তারা চাল চালছে,
সমকালীন বাংলা
এবং আমিও কৌশল করছি,
মুহিউদ্দীন খান
আর আমিও কৌশল করি।
বাংলা উচ্চারণ
অআকীদু কাইদা-।
জহুরুল হক
আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।
সমকালীন বাংলা
অতএব অবকাশ দাও অস্বীকারকারীদের; তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
মুহিউদ্দীন খান
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
Arabic
فمهل الكافرين أمهلهم رويدا
বাংলা উচ্চারণ
ফামাহ্হিলিল্ কা-ফিরীনা আম্হিল্হুম্ রুওয়াইদা-।
জহুরুল হক
অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।