আল আছর (সময়)
Chapter 103, 3 verses
-
সমকালীন বাংলা
-
মুহিউদ্দীন খান
-
বয়ান ফাউন্ডেশন
-
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; সময়,
মুহিউদ্দীন খান
কসম যুগের (সময়ের),
বয়ান ফাউন্ডেশন
সময়ের কসম,
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্ 'আছ্রি
সমকালীন বাংলা
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে,
মুহিউদ্দীন খান
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
বয়ান ফাউন্ডেশন
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
বাংলা উচ্চারণ
ইন্নাল্ ইন্সা-না লাফী খুস্রিন্
সমকালীন বাংলা
তবে তারা নয়, যারা ঈমান আনে, সৎকাজ করে, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।
মুহিউদ্দীন খান
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
বয়ান ফাউন্ডেশন
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
বাংলা উচ্চারণ
ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া 'আমিলুছ্ ছোয়া -লিহা-তি অতাওয়া- ছোয়াও বিল্ হাককি অ তাওয়া-ছোয়াওবিছ্ ছোয়াব্র্।