আল শামস (সূর্য) , choose another chapter
আল শামস (সূর্য)
Chapter 91, 15 verses
সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান
জহুরুল হক
Arabic, with marks
Yusuf Ali
Add book
List
Grid
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
মুহিউদ্দীন খান
১ শপথ সূর্যের ও তার কিরণের,
জহুরুল হক
১ ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
Yusuf Ali
1 By the Sun and his (glorious) splendour;
সমকালীন বাংলা
২ এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
মুহিউদ্দীন খান
২ শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
জহুরুল হক
২ আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
Arabic, with marks
٢ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
Yusuf Ali
2 By the Moon as she follows him;
সমকালীন বাংলা
৩ এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
মুহিউদ্দীন খান
৩ শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
জহুরুল হক
৩ আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
Arabic, with marks
٣ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
Yusuf Ali
3 By the Day as it shows up (the Sun's) glory;
সমকালীন বাংলা
৪ এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
মুহিউদ্দীন খান
৪ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
জহুরুল হক
৪ আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
Arabic, with marks
٤ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
Yusuf Ali
4 By the Night as it conceals it;
সমকালীন বাংলা
৫ এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
মুহিউদ্দীন খান
৫ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
জহুরুল হক
৫ ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
Arabic, with marks
٥ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
Yusuf Ali
5 By the Firmament and its (wonderful) structure;
সমকালীন বাংলা
৬ এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
মুহিউদ্দীন খান
৬ শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
জহুরুল হক
৬ আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
Arabic, with marks
٦ وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
Yusuf Ali
6 By the Earth and its (wide) expanse:
সমকালীন বাংলা
৭ এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
মুহিউদ্দীন খান
৭ শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
জহুরুল হক
৭ আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
Arabic, with marks
٧ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
Yusuf Ali
7 By the Soul, and the proportion and order given to it;
সমকালীন বাংলা
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
মুহিউদ্দীন খান
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
জহুরুল হক
৮ তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
Arabic, with marks
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
Yusuf Ali
8 And its enlightenment as to its wrong and its right; -
সমকালীন বাংলা
৯ নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
মুহিউদ্দীন খান
৯ যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
জহুরুল হক
৯ সে - ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
Arabic, with marks
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
Yusuf Ali
9 Truly he succeeds that purifies it,
সমকালীন বাংলা
১০ এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
মুহিউদ্দীন খান
১০ এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
জহুরুল হক
১০ আর সে - ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
Arabic, with marks
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
Yusuf Ali
10 And he fails that corrupts it!
সমকালীন বাংলা
১১ সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
মুহিউদ্দীন খান
১১ সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
জহুরুল হক
১১ ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
Arabic, with marks
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
Yusuf Ali
11 The Thamud (people) rejected (their prophet) through their inordinate wrong - doing,
সমকালীন বাংলা
১২ যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
মুহিউদ্দীন খান
১২ যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
জহুরুল হক
১২ যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, - -
Arabic, with marks
١٢ إِذِ انبَعَثَ أَشْقَاهَا
Yusuf Ali
12 Behold, the most wicked man among them was deputed (for impiety).
সমকালীন বাংলা
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
মুহিউদ্দীন খান
১৩ অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
জহুরুল হক
১৩ তখন আল্লাহ্ র রসূল তাদের বলেছিলেন - - ''আল্লাহ্ র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
Arabic, with marks
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
Yusuf Ali
13 But the Messenger of Allah said to them: "It is a She - camel of Allah! And (bar her not from) having her drink!"
সমকালীন বাংলা
১৪ কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
মুহিউদ্দীন খান
১৪ অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
জহুরুল হক
১৪ কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
Arabic, with marks
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
Yusuf Ali
14 Then they rejected him (as a false prophet), and they hamstrung her. So their Lord, on account of their crime, obliterated their traces and made them equal (in destruction, high and low)!
সমকালীন বাংলা
১৫ এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।
মুহিউদ্দীন খান
১৫ আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
জহুরুল হক
১৫ আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
Arabic, with marks
١٥ وَلَا يَخَافُ عُقْبَاهَا
Yusuf Ali
15 And for Him is no fear of its consequences.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report