আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; দুর্ভোগ প্রত্যেকের জন্য, যে মানুষকে বিদ্রুপ করে ও নিন্দা করে,
ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অইলুল্লি কুল্লি হুমাযা-তি ল্লুমাযাতি।
Chapter 104, 9 verses

যে সম্পদ জমা করে এবং তা গুনে রাখে,
যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে,
নিল্লাযী জ্বামা'আ মা-লাওঁ অ'আদ্দাদাহূ।
সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে,
সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।
ইয়াহ্সাবু আন্না মা- লাহূ য় আখ্লাদাহ্।
কখনোই না; অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে হুতামায়,
কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।
কাল্লা-লাইয়ুম্বাযান্না ফিল্ হুত্বোয়ামাহ্।
আর তুমি কি জানো হুতামা কী?
আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি?
অমা-আদ্রা-কা মাল্ হুত্বোয়ামাহ্
এটি আল্লাহর আগুন,
তা র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে - -
না-রুল্লা-হিল্ মূক্বদাতু
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়,
যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।
আল্লাতী তাত্ত্বোয়ালিউ''আলাল্ আফ্য়িদাহ্।
নিশ্চয়ই তারা আবদ্ধ থাকবে,
নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া - -
ইন্নাহা- 'আলাইহিম্ মু'ছোয়াদাতুন্
লম্বা খুঁটিসমূহের ভেতরে।
সারিসারি খুটিরঁ ভেতরে।
ফী 'আমাদিম্ মুমাদ্দাহ্