You’re offline. Downloaded books and recitations still work.
আল নছর (সাহায্য)
Chapter 110, 3 verses
সমকালীন বাংলা
জহুরুল হক
মুহিউদ্দীন খান
ইসলামিক ফাউন্ডেশন
About this chapter
এই সূরাতে মক্কা বিজয়ের পর বিধর্মীরা যে দলে দলে ইসলাম গ্রহণ করছিলো, তা উল্লেখ করা হয়েছে। ইসলামের এই বিজয়ের ফলে রাসূলুল্লাহ্ (সা)-এর দুনিয়ায় আগমন সফল হলো। তাই বিশিষ্ট সাহাবীগণ এই সূরা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাত বা বিদায় নিকটবর্তী বুঝতে পেরেছিলেন।
এই সূরা মক্কায় বিদায় হজ্জের সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু নবীজির মদিনা হিজরতের পরে এটি অবতীর্ন বিধায় অনেকে এটিকে মাদানী সূরা বলে থাকেন।
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময়, পরম দয়ালু; যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়,
জহুরুল হক
যখন র সাহায্য ও বিজয় আসছে,
মুহিউদ্দীন খান
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
ইসলামিক ফাউন্ডেশন
যখন আসিবে আল্লহর সাহায্য ও বিজয়
সমকালীন বাংলা
এবং তুমি দলে দলে মানুষদের আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,
জহুরুল হক
আর লোকেদের দলে - দলে র ধর্মে প্রবেশ করতে দেখতে পাচ্ছ,
মুহিউদ্দীন খান
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
ইসলামিক ফাউন্ডেশন
এবং তুমি দলে দলে মানুষকে আল্লাহর দ্বীনে প্রবেশ করিতে দেখিবে,
সমকালীন বাংলা
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করবে এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে; নিশ্চয়ই তিনি তাওবা গ্রহণকারী।
জহুরুল হক
তখন তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো ও তাঁর পরিত্রাণ খোঁজো। নিঃসন্দেহ তিনি বারবার প্রত্যাবর্তনকারী।
মুহিউদ্দীন খান
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
ইসলামিক ফাউন্ডেশন
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও, এবং তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী।