আল তাকাসূর (অতিরিক্ত সম্পদ লাভের প্রতিযোগিতা)
Chapter 102, 8 verses
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের ব্যস্ত রেখেছে,
যতক্ষণ না তোমরা কবরগুলোতে পৌঁছাও,
কখনোই না; শীঘ্রই তোমরা জানতে পারবে,
তারপর কখনোই না; শীঘ্রই তোমরা জানতে পারবে,
কখনোই না; যদি তোমরা নিশ্চিত জ্ঞান দিয়ে জানতে,
নিশ্চয়ই তোমরা জাহিম দেখতে পাবে,
তারপর নিশ্চয়ই তোমরা তা স্বচক্ষে দেখবে,
তারপর সেদিন তোমাদের অবশ্যই অনুগ্রহসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।