You’re offline. Downloaded books and recitations still work.
আল কাফিরুন (সত্য প্রত্যাখ্যানকারী গণ)
Chapter 109, 6 verses
সমকালীন বাংলা
About this chapter
1920 কিছু কাফির রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট একটি আপোস প্রস্তাব উত্থাপন করিয়াছিল এই মর্মে যে, আমরা আপনার মা’বূদ-এর ‘ইবাদত করি এবং আপনি আমাদের দেবতার ‘ইবাদত করুন । এইভাবে একটি মিশ্রিত দীন কায়েম হউক । তাহারই জবাবে এই সূরাটি অবতীর্ণ হয়।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; বলো, হে অস্বীকারকারীরা,
১০৯–২ : আমি ইবাদত করি না, যা তোমরা ইবাদত করো,
এবং তোমরাও ইবাদতকারী নও যা আমি ইবাদত করি,
এবং আমি ইবাদতকারী নই, যা তোমরা ইবাদত করেছ,
এবং তোমরাও ইবাদতকারী নও যা আমি ইবাদত করি,
তোমাদের জন্য তোমাদের ধর্ম, এবং আমার জন্য আমার ধর্ম।