Kitab

আল মুরসালাত (প্রেরিত)

Chapter 77, 50 verses

  • সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ কল্যাণস্বরূপ প্রেরিতদের,

অতঃপর প্রবলভাবে প্রবাহমানদের,

এবং ব্যাপকভাবে বিস্তারকারীদের,

অতঃপর সুস্পষ্টভাবে পৃথককারীদের,

এবং স্মরণীয় বাণী পৌঁছে দেয় যারা,

অজুহাত দূরীকরণ অথবা সতর্কবার্তারূপে

নিশ্চয়ই তোমাদের যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই ঘটবে।

অতঃপর যখন নক্ষত্রসমূহ নিভে যাবে,

এবং যখন আকাশ ছিন্নবিচ্ছিন্ন করা হবে,

এবং যখন পাহাড়গুলোকে চূর্ণবিচূর্ণ করা হবে,

এবং যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে

কোন দিনের জন্য এগুলো স্থগিত রাখা হয়েছে?

বিচারের দিনের জন্য।

Note

ফয়সালার দিনের জন্য

আর তুমি কীভাবে জানবে বিচারের দিন কী?

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

Note

অস্বীকারকারীদের/ কাফিরদের/ সত্য প্রত্তাক্ষাণকারীদের/ মিথ্যা আরোপকারীদের 

আমরা কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি?

অতঃপর তাদের অনুসরণে পরবর্তীদের আনব।

এভাবেই আমরা অপরাধীদের সাথে আচরণ করি।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আমরা কি তোমাদের তুচ্ছ তরল থেকে সৃষ্টি করিনি?

অতঃপর তা স্থাপন করেছি সুরক্ষিত আশ্রয়ে,

এক নির্ধারিত সময় পর্যন্ত।

অতঃপর আমরা পরিমিত ব্যবস্থা করেছি; আর কত উত্তম ব্যবস্থাকারী আমরা!

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আমরা কি পৃথিবীকে ধারণকারী করিনি,

জীবিত ও মৃতদের জন্য?

এবং তাতে সুউচ্চ সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

চলো সেই দিকে, যা তোমরা অস্বীকার করতে,

চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে,

যা না শীতল ছায়া দেবে, না অগ্নিশিখা থেকে রক্ষা করবে।

নিশ্চয়ই তা নিক্ষেপ করবে প্রাসাদসম স্ফুলিঙ্গ,

যেন তা হলুদ উটসমূহ।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

এ সেই দিন, যেদিন তারা কথা বলবে না,

এবং তাদের অনুমতি দেওয়া হবে না, ফলে তারা অজুহাত পেশ করতে পারবে না।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

এটাই বিচারের দিন; আমরা তোমাদের ও পূর্ববর্তীদের সমবেত করেছি।

অতএব যদি তোমাদের কোনো কৌশল থাকে, তবে আমার বিরুদ্ধে তা প্রয়োগ করো।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহের মধ্যে,

এবং তাদের ইচ্ছেমতন ফলমূলের মধ্যে।

“তোমাদের কাজের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।“

নিশ্চয়ই এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিই।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য

তোমরা আহার করো ও কিছু সময় ভোগ করে নাও; নিশ্চয়ই তোমরা অপরাধী।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

আর যখন তাদের বলা হয়, “নত হও,” তখন তারা নত হয় না।

Note

“রুকূ করো,” তখন তারা রুকূ করে না


“নত হও,” তখন তারা নত হয় না।

সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।

অতএব এর পরে তারা আর কোন বাণীতে ঈমান আনবে?

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme