আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন সূর্য আবৃত হয়ে যাবে,
আল তাকওয়ীর (গুটিয়ে নিয়ে আলোহীন করা)
Chapter 81, 29 verses
এবং যখন নক্ষত্রগুলো ম্লান হয়ে পড়বে,
এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে,
এবং যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে,
এবং যখন বন্য প্রাণীদের একত্র করা হবে,
এবং যখন সমুদ্রসমূহ করা হবে,
এবং যখন প্রাণসমূহকে যুক্ত করা হবে,
Note
এবং যখন প্রাণসমূহকে (দেহের সাথে) যুক্ত হবে,
এবং যখন জীবন্ত কবরস্থ কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে,
কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
এবং যখন আমলনামাসমূহ খোলা হবে,
এবং যখন আকাশ সরিয়ে নেওয়া হবে,
এবং যখন জাহিম প্রজ্জ্বলিত করা হবে,
এবং যখন বেহেশত নিকটবর্তী করা হবে,
তখন প্রত্যেক প্রাণ জানতে পারবে, সে কী নিয়ে এসেছে,
অতএব আমি শপথ করছি সরে যাওয়া নক্ষত্রগুলোর,
যেগুলো চলমান ও হয়,
এবং রাতের, যখন তা বিদায় নেয়,
এবং সকালের, যখন তা শ্বাস নেয়,
নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী,
শক্তির অধিকারী, আরশের অধিপতির নিকট মর্যাদাসম্পন্ন,
সেখানে আনুগত্যপ্রাপ্ত ও বিশ্বস্ত,
আর তোমাদের সাথী উন্মাদ নয়,
আর নিশ্চয়ই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
এবং সে বিষয় নিয়ে কৃপণ নয়,
এবং এটি বিতাড়িত শয়তানের বাণী নয়,
৮১–২৬ : অতঃপর তোমরা কোথায় যাচ্ছো?
এটি বিশ্বজগতের জন্য উপদেশ ছাড়া কিছু নয়,
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য,
আর তোমরা ইচ্ছা করবে না, যদি না —বিশ্বজগতের প্রতিপালক—ইচ্ছা করেন।