আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ প্রভাতের,
আল ফজর (ভোর)
Chapter 89, 30 verses
এবং দশ রাতের,
এবং জোড় ও বেজোড়ের,
এবং রাতের, যখন তা অতিক্রম করে,
এতে কি বুদ্ধিমান ব্যক্তির জন্য কোনো শপথ নেই?
তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কি করেছিলেন ‘আদ’-এর,
Note
'ইরাম' উচ্চ স্তম্ভসমূহের অধিকারী
Note
'ইরাম' একটি গোত্র বা বংশের নাম,
উঁচু উঁচু স্তম্ভ বা উঁচু উঁচু প্রাসাদের স্তম্ভ সমূহ
যার মতো কিছুই কোনো দেশে সৃষ্টি করা হয়নি,
এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল;
এবং ফেরাউন—খুঁটির অধিকারী,
Note
এখানে আল্লাহ সম্ভবত পিরামিডের আকৃতিকে খুঁটির সাথে তুলনা করেছেন। ইংরেজিতে Peg roof বলতে পিরামিড আকৃতির ছাদ বুঝায়।
যারা দেশে দেশে সীমালঙ্ঘন করেছিল,
আর সেখানে অশান্তি বাড়িয়েছিল,
ফলে তোমার প্রতিপালক তাদের ওপর শাস্তির চাবুক বর্ষণ করেছিলেন,
নিশ্চয়ই তোমার প্রতিপালক সতর্ক পর্যবেক্ষণে রয়েছেন,
আর মানুষ—যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মানিত করেন এবং অনুগ্রহ দেন, তখন সে বলে, “আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন,”
আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিযিক সীমিত করেন, তখন সে বলে, “আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন,”
কখনোই না; বরং তোমরা এতিমকে সম্মান করো না,
এবং তোমরা অভাবগ্রস্তকে আহার করাতে পরস্পরকে উৎসাহ দাও না,
এবং তোমরা উত্তরাধিকারীদের সম্পত্তি গ্রাস কর সম্পূর্ণভাবে,
এবং তোমরা ধনসম্পদ অতিরিক্ত ভালোবাসো,
কখনোই না; যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ করা হবে,
এবং তোমার প্রতিপালক আসবেন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে,
এবং সেদিন জাহান্নামকে আনা হবে; সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?
সে বলবে, ‘হায়! যদি আমি আমার এ জীবনের জন্য আগে কিছু পাঠাতাম,’
সেদিন তাঁর মতো শাস্তি কেউ দিতে পারবে না,
এবং তাঁর মতো কেউ বাঁধতে পারবে না,
হে প্রশান্ত আত্মা,
তুমি ফিরে যাও তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্টচিত্তে এবং সন্তোষভাজন হয়ে,
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও,
Note
সম্ভবত এখানে 'বান্দাদের' বলতে 'অনুগত বা পছন্দের বান্দাদের' বুঝানো হয়েছে।
এবং আমার জান্নাতে প্রবেশ কর।