আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
আল শামস (সূর্য)
Chapter 91, 15 verses
এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।