আল যালযালাহ (ভূ-কম্পন)
Chapter 99, 8 verses
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন পৃথিবী প্রবল কেঁপে উঠবে,
এবং পৃথিবী তার ভারসমূহ বের করে দেবে,
এবং মানুষ বলবে, এর কী হয়েছে?
সেদিন পৃথিবী তার সংবাদ জানাবে,
কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ করেছেন,
সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মগুলো দেখানো হয়
তখন যে কেউ অণু পরিমাণ সৎকাজ করলে, সে তা দেখবে,
এবং যে কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে, সে তাও দেখবে।