The believers must (eventually) win through, -
সফল হয়েছে মুমিনরা,
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون
Chapter 23, 118 verses
The believers must (eventually) win through, -
সফল হয়েছে মুমিনরা,
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون
Those who humble themselves in their prayers;
যারা তাদের সালাতে হয় বিনীত,
الذين هم في صلاتهم خاشعون
Who avoid vain talk;
যারা অর্থহীন কথাবার্তা থেকে থাকে বিরত,
والذين هم عن اللغو معرضون
Who are active in deeds of charity;
যারা আত্মোন্নয়নে থাকে সক্রিয়,
والذين هم للزكاة فاعلون
Who abstain from sex,
যারা নিজেদের যৌন জীবনকে করে হিফাযত,
والذين هم لفروجهم حافظون
Except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess, - for (in their case) they are free from blame,
নিজেদের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীদের ছাড়া, তাতে তারা হবেনা তিরস্কৃত।
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين
But those whose desires exceed those limits are transgressors; -
কিন্তু যারা এ ছাড়া অন্য কাউকেও কামনা করবে, তারা অবশ্যি গণ্য হবে সীমালঙ্ঘনকারী বলে।
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
Those who faithfully observe their trusts and their covenants;
আর তারা রক্ষা করে নিজেদের আমানত ও অংগীকার,
والذين هم لأماناتهم وعهدهم راعون
And who (strictly) guard their prayers; -
তাছাড়া তারা যত্নবান থাকে তাদের সালাতের প্রতি,
والذين هم على صلواتهم يحافظون
These will be the heirs,
এরাই হবে ওয়ারিশ।
أولئك هم الوارثون
Who will inherit Paradise: they will dwell therein (for ever).
তারা ওয়ারিশ হবে ফেরদাউসের এবং সেখানেই হবে তারা চিরস্থায়ী।
الذين يرثون الفردوس هم فيها خالدون
Man We did create from a quintessence (of clay);
আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে,
ولقد خلقنا الإنسان من سلالة من طين
Then We placed him as (a drop of) sperm in a place of rest, firmly fixed;
তারপর তাকে আমরা নোতফা (শুক্রবিন্দু) হিসেবে স্থাপন করি এক নিরাপদ দুর্গে।
ثم جعلناه نطفة في قرار مكين
Then We made the sperm into a clot of congealed blood; then of that clot We made a (foetus) lump; then we made out of that lump bones and clothed the bones with flesh; then we developed out of it another creature. So blessed be Allah, the best to create!
তারপর আমরা নোতফাকে রূপান্তরিত করি আলাকা - তে (শক্তভাবে আঁটকে থাকা জিনিসে), তারপর আলাকা - কে রূপান্তরিত করি মুদগায় (পিন্ডতে), তারপর মুদগাকে রূপান্তরিত করি হাড় - অস্থিতে, তারপর হাড় - অস্থিকে ঢেকে দেই গোশ্ত দিয়ে, তারপর আমরা তাকে বানিয়ে নিই অন্য এক সৃষ্টি। সুতরাং সর্বোত্তম স্রষ্টা কতো যে বরকতওয়ালা!
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر ۚ فتبارك الله أحسن الخالقين
After that, at length ye will die
এরপর অবশ্যি তোমাদের মৃত্যু হবে।
ثم إنكم بعد ذلك لميتون
Again, on the Day of Judgment, will ye be raised up.
তারপর তোমরা পুনরুত্থিত হবে কিয়ামতের দিন।
ثم إنكم يوم القيامة تبعثون
And We have made, above you, seven tracts; and We are never unmindful of (our) Creation.
আমরা তোমাদের উপরে সৃষ্টি করেছি সাতটি স্তর (আকাশ), সৃষ্টি সম্পর্কে আমরা গাফিল নই।
ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين
And We send down water from the sky according to (due) measure, and We cause it to soak in the soil; and We certainly are able to drain it off (with ease).
আর আমরা নাযিল করেছি আসমান থেকে পানি পরিমাণ মাফিক। সেই পানিকে আমরা সংরক্ষণ করেছি মাটিতে। আবার সে পানি আমরা নিয়ে যেতেও সক্ষম।
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض ۖ وإنا على ذهاب به لقادرون
With it We grow for you gardens of date - palms and vines: in them have ye abundant fruits: and of them ye eat (and have enjoyment), -
অত:পর সেই পানি দিয়ে আমরা তোমাদের জন্যে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান, তাতে তোমাদের জন্যে হয় প্রচুর ফলন। তা থেকেই তোমরা খাও।
فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون
Also a tree springing out of Mount Sinai, which produces oil, and relish for those who use it for food.
আমরা এক ধরনের গাছ সৃষ্টি করেছি, তা জন্মায় সিনাই পর্বতে। তাতে উৎপন্ন হয় তেল এবং ভোক্তাদের জন্যে ব্যঞ্জন।
وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين
And in cattle (too) ye have an instructive example: from within their bodies We produce (milk) for you to drink; there are, in them, (besides), numerous (other) benefits for you; and of their (meat) ye eat;
তোমাদের জন্যে গবাদি পশুতে রয়েছে শিক্ষার বিষয়। তাদের পেটে যা (যে দুধ) আছে তা থেকে আমরা তোমাদের পান করাই। তা ছাড়া সেগুলোর মধ্যে রয়েছে তোমাদের জন্যে অনেক রকম উপকারিতা। আর তোমরা খেয়ে থাকো সেগুলো থেকে (সেগুলোর গোশত)।
وإن لكم في الأنعام لعبرة ۖ نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون
And on them, as well as in ships, ye ride.
সেগুলোতে এবং নৌযানে তোমরা আরোহন করে থাকো।
وعليها وعلى الفلك تحملون
(Further, We sent a long line of prophets for your instruction). We sent Noah to his people: He said, "O my people! worship Allah! Ye have no other god but Him. Will ye not fear (Him)?"
আমরা নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে। সে তাদের বলেছিল: ‘হে আমার কওম! তোমরা এক আল্লাহর দাসত্ব করো, তোমাদের জন্যে তিনি ছাড়া আর কোনো ইলাহ্ নেই। তবু কি তোমরা সতর্ক হবেনা?’
ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ۖ أفلا تتقون
The chiefs of the Unbelievers among his people said: "He is no more than a man like yourselves: his wish is to assert his superiority over you: if Allah had wished (to send messengers), He could have sent down angels; never did we hear such a thing (as he says), among our ancestors of old."
তখন তার কওমের নেতারা বলেছিল: ‘‘এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া কিছু নয়। সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব পেতে চায়। (রসূল পাঠাতে) চাইলে অবশ্যি ফেরেশতা পাঠাতেন। আমাদের আগেকার লোকদের সময় এ রকম ঘটনা ঘটেছে বলে তো আমরা শুনিনি।
فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين
(And some said): "He is only a man possessed: wait (and have patience) with him for a time."
সে আসলে একজন জিনে ধরা লোক। তোমরা এ ব্যাপারে কিছুদিন অপেক্ষা করো।’’
إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين
(Noah) said: "O my Lord! help me: for that they accuse me of falsehood!"
তখন সে বলেছিল: ‘আমার প্রভু! আমাকে সাহায্য করো, কারণ তারা তো আমাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।’
قال رب انصرني بما كذبون
So We inspired him (with this message): "Construct the Ark within Our sight and under Our guidance: then when comes Our Command, and the fountains of the earth gush forth, take thou on board pairs of every species, male and female, and thy family - except those of them against whom the Word has already gone forth: And address Me not in favour of the wrong - doers; for they shall be drowned (in the Flood).
তখন আমরা তাকে অহি পাঠিয়ে নির্দেশ দিয়েছিলাম, আমাদের তত্ত্বাবধানে আমাদের অহি অনুযায়ী একটি নৌযান তৈরি করো। যখন আমাদের নির্দেশ এসে যাবে এবং চুলা উথলে পানি উঠবে, তখন প্রত্যেক ধরনের জীব জানোয়ার একেক জোড়া উঠিয়ে নিয়ো এবং তোমার পরিবার পরিজনকেও নিয়ো, তাদেরকে ছাড়া, যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত রয়েছে। যারা যুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করোনা, কারণ তারা নিমজ্জিত হবেই।
فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفار التنور ۙ فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ۖ ولا تخاطبني في الذين ظلموا ۖ إنهم مغرقون
And when thou hast embarked on the Ark - thou and those with thee, - say: "Praise be to Allah, Who has saved us from the people who do wrong."
অত:পর তুমি এবং তোমার সাথিরা যখন নৌযানে উঠে আসন গ্রহণ করবে, তখন বলবে: ‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের নাজাত দিয়েছেন যালিম কওম থেকে!’
فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين
And say: "O my Lord! enable me to disembark with thy blessing: for Thou art the Best to enable (us) to disembark."
আরো বলবে: ‘আমার প্রভু! আমাকে অবতরণ করাও বরকতময় অবতরণের স্থানে, তুমিই তো অবতরণের জন্যে সর্বোত্তম স্থানদানকারী।’
وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين
Verily in this there are Signs (for men to understand); (thus) do We try (men).
এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন। আমরা তো কেবল তাদের পরীক্ষা করেছিলাম।
إن في ذلك لآيات وإن كنا لمبتلين
Then We raised after them another generation.
তাদের পর আমরা অন্য একটি প্রজন্মকে সৃষ্টি করেছিলাম।
ثم أنشأنا من بعدهم قرنا آخرين
And We sent to them a messenger from among themselves, (saying), "Worship Allah! ye have no other god but Him. Will ye not fear (Him)?"
আমরা তাদের মধ্য থেকেই তাদের কাছে পাঠিয়েছিলাম একজন রসূল। সে তাদের বলেছিল: ‘তোমরা এক আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ্ নেই। তবু কি তোমরা সতর্ক হবেনা?’
فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره ۖ أفلا تتقون
And the chiefs of his people, who disbelieved and denied the Meeting in the Hereafter, and on whom We had bestowed the good things of this life, said: "He is no more than a man like yourselves: he eats of that of which ye eat, and drinks of what ye drink.
তখন তার কওমের সেইসব প্রধানরা বলেছিল যারা আখিরাতের সাক্ষাতকে অস্বীকার করেছিল এবং যাদেরকে আমরা দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগের সামগ্রী: ‘‘এতো তোমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু নয়। সে তো তাই খায়, তোমরা যা খাও এবং তাই পান করে, তোমরা যা পান করো।
وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون
"If ye obey a man like yourselves, behold, it is certain ye will be lost.
তোমরা যদি তোমাদের মতো মানুষের আনুগত্য করো, তবে অবশ্যি তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون
"Does he promise that when ye die and become dust and bones, ye shall be brought forth (again)?
সে কি তোমাদের এই ওয়াদা দেয় যে, তোমরা যখন মরে যাবে এবং মাটি ও হাড় - অস্থিতে পরিণত হবে তখনো তোমাদের বের করে আনা হবে?
أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون
"Far, very far is that which ye are promised!
অবসম্ভব, তোমাদের যে ওয়াদা দেয়া হয়েছে তা অসম্ভব।
۞ هيهات هيهات لما توعدون
"There is nothing but our life in this world! We shall die and we live! But we shall never be raised up again!
আমাদের দুনিয়ার হায়াতই একমাত্র হায়াত, এখানেই আমরা মরি এবং বাঁচি এবং আমরা কখনো পুনরুত্থিত হবোনা।
إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين
"He is only a man who invents a lie against Allah, but we are not the ones to believe in him!"
সে তো এমন একজন ব্যক্তি, যে মিথ্যা রচনা করে নিয়ে আল্লাহর নামে চালায়। আমরা তাকে বিশ্বাস করবোনা।’’
إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين
(The prophet) said: "O my Lord! help me: for that they accuse me of falsehood."
(তখন) সে বললো: ‘প্রভু! আমাকে সাহায্য করো, তারা আমাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।’
قال رب انصرني بما كذبون
(Allah) said: "In but a little while, they are sure to be sorry!"
() বললেন: ‘অল্প কিছুদিন পরেই তারা অনুতপ্ত হবে।’
قال عما قليل ليصبحن نادمين
Then the Blast overtook them with justice, and We made them as rubbish of dead leaves (floating on the stream of Time)! So away with the people who do wrong!
পরে বাস্তবিকই এক প্রচন্ড শব্দ আঘাত হানে তাদের উপর। ফলে আমরা তাদের বানিয়ে দিলাম তরঙ্গ বিধ্বস্ত আবর্জনার স্তূপের মতো। এভাবেই দূর হয়ে গেলো যালিম কওম।
فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء ۚ فبعدا للقوم الظالمين
Then We raised after them other generations.
তাদের পরে আমরা সৃষ্টি করেছি আরো অনেক প্রজন্ম।
ثم أنشأنا من بعدهم قرونا آخرين
No people can hasten their term, nor can they delay (it).
কোনো উম্মতই তাদের জন্যে নির্ধারিত সময়কে ত্বরান্বিতও করতে পারেনা এবং অতিক্রমও করতে পারেনা।
ما تسبق من أمة أجلها وما يستأخرون
Then sent We our messengers in succession: every time there came to a people their messenger, they accused him of falsehood: so We made them follow each other (in punishment): We made them as a tale (that is told): So away with a people that will not believe!
তারপর আমরা একের পর এক রসূল পাঠিয়েছি। যখনই কোনো উম্মতের কাছে তাদের রসূল এসেছিল, তারা তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা তাদের ধ্বংস করে দিয়েছি একের পর এক এবং তাদের বানিয়ে দিয়েছি ইতিহাসের আলোচ্য বিষয়। ধ্বংস হোক সেইসব লোক যারা ঈমান আনেনা।
ثم أرسلنا رسلنا تترى ۖ كل ما جاء أمة رسولها كذبوه ۚ فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث ۚ فبعدا لقوم لا يؤمنون
Then We sent Moses and his brother Aaron, with Our Signs and authority manifest,
এর পরে পাঠিয়েছি আমরা মূসা এবং তার ভাই হারূণকে আমাদের আয়াত এবং সুস্পষ্ট প্রমাণ নিয়ে,
ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين
To Pharaoh and his Chiefs: But these behaved insolently: they were an arrogant people.
ফেরাউন এবং তার (জাতির) নেতাদের কাছে। কিন্তু তারা অহংকার করে। আর তারা ছিলো একটি উদ্ধত কওম।
إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين
They said: "Shall we believe in two men like ourselves? And their people are subject to us!"
তারা বলেছিল: ‘আমরা কি আমাদের মতোই দু’জন মানুষের প্রতি ঈমান আনবো যেখানে তাদের সম্প্রদায় (বনি ইসরাঈল) আমাদেরই দাসত্ব করে?’
فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون
So they accused them of falsehood, and they became of those who were destroyed.
তারা তাদের দু’জনকেই প্রত্যাখ্যান করে, ফলে তারা হয়ে গেলো ধ্বংসপ্রাপ্তদের অন্তরভুক্ত।
فكذبوهما فكانوا من المهلكين
And We gave Moses the Book, in order that they might receive guidance.
আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, যাতে করে তারা সঠিক পথ পায়।
ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون
And We made the son of Mary and his mother as a Sign: We gave them both shelter on high ground, affording rest and security and furnished with springs.
আমরা মরিয়মের পুত্র (ঈসা) এবং তার মাকে বানিয়েছিলাম একটি নিদর্শন। আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম এক নিরাপদ ও ঝরণা বিশিষ্ট টিলায়।
وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين
O ye messengers! enjoy (all) things good and pure, and work righteousness: for I am well - acquainted with (all) that ye do.
হে রসূলরা! তোমরা উত্তম - পবিত্র জিনিস খাও এবং আমলে সালেহ্ করো। তোমরা যা করো সে সম্পর্কে আমি জ্ঞাত।
يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ۖ إني بما تعملون عليم
And verily this Brotherhood of yours is a single Brotherhood, and I am your Lord and Cherisher: therefore fear Me (and no other).
তোমাদের এই উম্মত মূলত একটিই উম্মত এবং আমিই তোমাদের রব। সুতরাং তোমরা আমাকেই ভয় করো।
وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون
But people have cut off their affair (of unity), between them, into sects: each party rejoices in that which is with itself.
কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের দীনকে বহুধা বিভক্ত করে ফেলেছে, প্রত্যেক উপদলই তাদের কাছে যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট।
فتقطعوا أمرهم بينهم زبرا ۖ كل حزب بما لديهم فرحون
But leave them in their confused ignorance for a time.
সুতরাং কিছুকালের জন্যে তাদেরকে তাদের বিভ্রান্তিতে পড়ে থাকতে দাও।
فذرهم في غمرتهم حتى حين
Do they think that because We have granted them abundance of wealth and sons,
তারা কি মনে করে যে, আমরা তাদের যে ধনমাল ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি,
أيحسبون أنما نمدهم به من مال وبنين
We would hasten them on in every good? Nay, they do not understand.
তা দিয়ে তাদের কল্যাণ ত্বরান্বিত করছি? না, তারা বুঝেনা।
نسارع لهم في الخيرات ۚ بل لا يشعرون
Verily those who live in awe for fear of their Lord;
নিশ্চয়ই যারা ভীত সন্ত্রস্ত থাকে তাদের প্রভুর ভয়ে,
إن الذين هم من خشية ربهم مشفقون
Those who believe in the Signs of their Lord;
যারা ঈমান রাখে তাদের প্রভুর আয়াতের প্রতি,
والذين هم بآيات ربهم يؤمنون
Those who join not (in worship) partners with their Lord;
যারা শিরক করেনা তাদের প্রভুর সাথে,
والذين هم بربهم لا يشركون
And those who dispense their charity with their hearts full of fear, because they will return to their Lord; -
এবং তাদেরকে যা দান করা হয়েছে, তাদের প্রভুর কাছে ফিরে আসতে হবে এই বিশ্বাসে তা থেকে দান করে ভীত কম্পিত মনে,
والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون
It is these who hasten in every good work, and these who are foremost in them.
এরাই তৎপর কল্যাণকর কাজে এবং এরাই তাতে অগ্রগামী।
أولئك يسارعون في الخيرات وهم لها سابقون
On no soul do We place a burden greater than it can bear: before Us is a record which clearly shows the truth: they will never be wronged.
আমরা কোনো ব্যক্তির উপরই তার সাধ্যের বাইরে দায়িত্বের বোঝা চাপাইনা। আমাদের কাছে রয়েছে একটি কিতাব যা সত্য বলে দেয়। আর তাদের প্রতি কোনো প্রকার যুলুম করা হবেনা।
ولا نكلف نفسا إلا وسعها ۖ ولدينا كتاب ينطق بالحق ۚ وهم لا يظلمون
But their hearts are in confused ignorance of this; and there are, besides that, deeds of theirs, which they will (continue) to do, -
বরং এ বিষয়ে তাদের কলবগুলো হয়ে রয়েছে অজ্ঞতায় আচ্ছন্ন। এ ছাড়া তাদের আরো অনেক (মন্দ) কাজ আছে, সেগুলো তারা করে থাকে,
بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون
Until, when We seize in Punishment those of them who received the good things of this world, behold, they will groan in supplication!
যতোদিন না আমরা তাদের বিলাসী প্রতিপত্তিশালীদেরকে আযাবের আঘাতে পাকড়াও করি। যখন তা করি তখন তারা আর্তনাদ করতে থাকে।
حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون
(It will be said): "Groan not in supplication this day: for ye shall certainly not be helped by Us.
(কিয়ামতের দিন তাদের বলা হবে:) আজ আর্তনাদ করোনা। তোমরা কিছুতেই আজ আমাদের সাহায্য পাবেনা।
لا تجأروا اليوم ۖ إنكم منا لا تنصرون
"My Signs used to be rehearsed to you, but ye used to turn back on your heels -
তোমাদের কাছে তো আমাদের আয়াত তিলাওয়াত করা হতো, তখন তোমরা পেছনে ফিরে কেটে পড়তে,
قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون
"In arrogance: talking nonsense about the (Qur'an), like one telling fables by night."
দাম্ভিকের মতো - এ সম্পর্কে রাত্রে নিরর্থক কল্পকথা বলতে বলতে।
مستكبرين به سامرا تهجرون
Do they not ponder over the Word (of Allah), or has anything (new) come to them that did not come to their fathers of old?
তারা কি এ বাণী অনুধাবন করার চেষ্টা করেনা, না কি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?
أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين
Or do they not recognise their Messenger, that they deny him?
না কি তারা তাদের রসূলকে চিনতে পারেনা বলে তাকে অস্বীকার করে?
أم لم يعرفوا رسولهم فهم له منكرون
Or do they say, "He is possessed"? Nay, he has brought them the Truth, but most of them hate the Truth.
না কি তারা বলে: ‘সে তো একজন জিনে ধরা লোক?’ না, বরং সে তাদের কাছে ‘হক’ (মহাসত্য) নিয়ে এসেছে এবং তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে।
أم يقولون به جنة ۚ بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون
If the Truth had been in accord with their desires, truly the heavens and the earth, and all beings therein would have been in confusion and corruption! Nay, We have sent them their admonition, but they turn away from their admonition.
সত্য যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করতো, তাহলে মহাকাশ, পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সর্বত্র ফাসাদ সৃষ্টি হয়ে যেতো। বরং আমরা তাদের কাছে পাঠিয়েছি তাদের উপদেশ, আর তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن ۚ بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون
Or is it that thou askest them for some recompense? But the recompense of thy Lord is best: He is the Best of those who give sustenance.
তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাইছো? তোমার প্রভুর প্রতিদানই তোমার জন্যে উত্তম। তিনিই সর্বোত্তম রিযিকদাতা।
أم تسألهم خرجا فخراج ربك خير ۖ وهو خير الرازقين
But verily thou callest them to the Straight Way;
তুমি তো তাদের আহবান করছো সিরাতুল মুস্তাকিমের দিকে।
وإنك لتدعوهم إلى صراط مستقيم
And verily those who believe not in the Hereafter are deviating from that Way.
যারা আখিরাতের প্রতি ঈমান আনেনা তারা সেই সিরাত (পথ) থেকে বিচ্যুত।
وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون
If We had mercy on them and removed the distress which is on them, they would obstinately persist in their transgression, wandering in distraction to and fro.
আমরা যদি তাদের প্রতি রহমত করতাম এবং তাদের দুঃখ দুর্দশাও দূর করে দিতাম, তবু তারা তাদের অবাধ্যতা নিয়েই বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতো।
۞ ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون
We inflicted Punishment on them, but they humbled not themselves to their Lord, nor do they submissively entreat (Him)! -
আমরা তাদের আযাব দিয়ে পাকড়াও করেছি, কিন্তু তখনো তারা তাদের প্রভুর প্রতি বিনত হয়নি এবং বিনয়ের সাথে ফরিয়াদও করেনি তাঁর কাছে।
ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون
Until We open on them a gate leading to a severe Punishment: then Lo! they will be plunged in despair therein!
অবশেষে যখন আমরা তাদের জন্যে কঠিন আযাবের দুয়ার খুলে দেই, তখন তাতে তারা হতাশ হয়ে পড়ে থাকে।
حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون
It is He Who has created for you (the faculties of) hearing, sight, feeling and understanding: little thanks it is ye give!
তিনিই তো তোমাদের জন্যে সৃষ্টি করে দিয়েছেন কান, চোখ এবং হৃদয়। কিন্তু তোমরা খুব কমই শোকর আদায় করো।
وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة ۚ قليلا ما تشكرون
And He has multiplied you through the earth, and to Him shall ye be gathered back.
তিনিই পৃথিবীতে তোমাদের বংশ বিস্তার করে দিয়েছেন এবং তাঁর দিকেই তোমাদের হাশর (সমবেত) করা হবে।
وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون
It is He Who gives life and death, and to Him (is due) the alternation of Night and Day: will ye not then understand?
তিনিই তো হায়াত দান করেন এবং মউত ঘটান। রাত এবং দিনের আবর্তন তাঁরই কর্তৃত্বে। তবু কি তোমরা আকল খাটাবেনা?
وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار ۚ أفلا تعقلون
On the contrary they say things similar to what the ancients said.
বরং তারা সে রকমই বলে, যে রকম বলেছে তাদের আগেকার লোকেরা।
بل قالوا مثل ما قال الأولون
They say: "What! when we die and become dust and bones, could we really be raised up again?
তারা বলে: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনর্জীবিত করা হবে?
قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون
"Such things have been promised to us and to our fathers before! they are nothing but tales of the ancients!"
আমাদেরকে তো এর ওয়াদা দেয়া হয়েছে এবং এর আগে দেয়া হয়েছে আমাদের পূর্ব পুরুষদেরকেও। আসলে এতো সেকালের কাহিনী ছাড়া আর কিছুই নয়।’’
لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين
Say: "To whom belong the earth and all beings therein? (say) if ye know!"
হে নবী! তাদের জিজ্ঞাসা করো! পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সেগুলো কার, যদি তোমরা জানো, তবে বলো?
قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون
They will say, "To Allah!" say: "Yet will ye not receive admonition?"
অবশ্যি তারা বলবে: ‘আল্লাহর।’ বলো: ‘তবে কেন শিক্ষা গ্রহণ করোনা?’
سيقولون لله ۚ قل أفلا تذكرون
Say: "Who is the Lord of the seven heavens, and the Lord of the Throne (of Glory) Supreme?"
হে নবী! তাদের জিজ্ঞেস করো: ‘সাত আকাশ এবং আরশে আযিমের রব কে?’
قل من رب السماوات السبع ورب العرش العظيم
They will say, "(They belong) to Allah." Say: "Will ye not then be filled with awe?"
অবিলম্বেই তারা বলবে: ‘ ।’ বলো: ‘তবে কেন তোমরা সতর্ক হওনা?’
سيقولون لله ۚ قل أفلا تتقون
Say: "Who is it in whose hands is the governance of all things, - who protects (all), but is not protected (of any)? (say) if ye know."
হে নবী! তাদের জিজ্ঞেস করো: কার মুষ্টিবদ্ধ রয়েছে সবকিছুর কর্তৃত্ব, যিনি সবাইকে আশ্রয় দেন এবং যাঁর উপর কোনো আশ্রয়দাতা নেই? যদি তোমরা জানো, বলো।
قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون
They will say, "(It belongs) to Allah." Say: "Then how are ye deluded?"
অবিলম্বেই তারা বলবে: ‘।’ বলো: ‘তবে কোন্ দিকে তোমরা মোহগ্রস্ত হচ্ছো?’
سيقولون لله ۚ قل فأنى تسحرون
We have sent them the Truth: but they indeed practise falsehood!
বরং আমরা তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি, কিন্তু তারা অবশ্য অবশ্যি মিথ্যাবাদী।
بل أتيناهم بالحق وإنهم لكاذبون
No son did Allah beget, nor is there any god along with Him: (if there were many gods), behold, each god would have taken away what he had created, and some would have lorded it over others! Glory to Allah! (He is free) from the (sort of) things they attribute to Him!
কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর সাথে আর কোনো ইলাহ্ও নেই। যদি থাকতোই, তবে তো প্রত্যেক ইলাহ্ নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেতো এবং তারা একে অপরের উপর প্রাধান্য বিস্তারে উঠে পড়ে লাগতো। তারা যা আরোপ করে, তা থেকে সম্পূর্ণ পবিত্র ও মহান।
ما اتخذ الله من ولد وما كان معه من إله ۚ إذا لذهب كل إله بما خلق ولعلا بعضهم على بعض ۚ سبحان الله عما يصفون
He knows what is hidden and what is open: too high is He for the partners they attribute to Him!
তিনি গায়েবের জ্ঞানী এবং দৃশ্যেরও। তারা তাঁর সাথে যা শরিক করে তিনি তা থেকে অনেক উপরে।
عالم الغيب والشهادة فتعالى عما يشركون
Say: "O my Lord! if Thou wilt show me (in my lifetime) that which they are warned against, -
(হে নবী!) বলো: ‘‘আমার প্রভু! যে (আযাবের) বিষয়ে তাদের ওয়াদা দেয়া হচ্ছে, তা যদি তুমি আমার জীবদ্দশায় সংঘটিত করো,
قل رب إما تريني ما يوعدون
"Then, O my Lord! put me not amongst the people who do wrong!"
তবে, হে প্রভু! আমাকে যালিম লোকদের অন্তরভুক্ত করোনা।’’
رب فلا تجعلني في القوم الظالمين
And We are certainly able to show thee (in fulfilment) that against which they are warned.
আমরা তাদের যে বিষয়ের ওয়াদা দিচ্ছি, তা (তোমার জীবদ্দশায়ই) তোমাকে দেখাতে অবশ্যি আমরা সক্ষম।
وإنا على أن نريك ما نعدهم لقادرون
Repel evil with that which is best: We are well acquainted with the things they say.
মন্দের মুকাবেলায় তাই করো যা সর্বোত্তম। তারা যা আরোপ করে সে বিষয়ে আমরা অধিক জানি।
ادفع بالتي هي أحسن السيئة ۚ نحن أعلم بما يصفون
And say "O my Lord! I seek refuge with Thee from the suggestions of the Evil Ones.
হে নবী! বলো: ‘‘আমার প্রভু! আমি তোমার কাছে পানাহ চাই শয়তানের কুপ্ররোচনা থেকে।
وقل رب أعوذ بك من همزات الشياطين
"And I seek refuge with Thee O my Lord! lest they should come near me."
আমি তোমার কাছে আরো পানাহ্ চাই আমার কাছে তাদের (শয়তানদের) হাজির হওয়া থেকে।’’
وأعوذ بك رب أن يحضرون
(In Falsehood will they be) Until, when death comes to one of them, he says: "O my Lord! send me back (to life), -
যখন তাদের কারো মউতের সময় এসে পড়ে, তখন সে বলে: ‘‘প্রভু! আমাকে পুনরায় (পৃথিবীতে) পাঠাও।
حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون
"In order that I may work righteousness in the things I neglected." - "By no means! It is but a word he says." - Before them is a Partition till the Day they are raised up.
যাতে আমি ভালো কাজ করতে পারি, যা আমি আগে করিনি।’’ কখনো নয়, এতো কথার কথা মাত্র। আর তাদের সামনেই আছে বরযখ পুনরুত্থান কাল পর্যন্ত।
لعلي أعمل صالحا فيما تركت ۚ كلا ۚ إنها كلمة هو قائلها ۖ ومن ورائهم برزخ إلى يوم يبعثون
Then when the Trumpet is blown, there will be no more relationships between them that Day, nor will one ask after another!
যখন ফুঁ দেয়া হবে শিঙ্গায়, সেদিন তাদের মাঝে আর কোনো বংশীয় বন্ধন থাকবেনা এবং কেউ কারো কথা জিজ্ঞাসাও করবেনা।
فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون
Then those whose balance (of good deeds) is heavy, - they will attain salvation:
তখন ভারি হবে যাদের (নেকীর) পাল্লা, তারাই হবে সাফল্য অর্জনকারী।
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون
But those whose balance is light, will be those who have lost their souls, in Hell will they abide.
এবং হালকা হবে যাদের (নেকীর) পাল্লা, তারা হলো সেইসব লোক যারা নিজেদের ক্ষতি করেছে, চিরকাল থাকবে তারা জাহান্নামে।
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون
The Fire will burn their faces, and they will therein grin, with their lips displaced.
আগুন দগ্ধ করতে থাকবে তাদের চেহারা এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারা নিয়ে।
تلفح وجوههم النار وهم فيها كالحون
"Were not My Signs rehearsed to you, and ye did but treat them as falsehood?"
(তাদের বলা হবে:) ‘তোমাদের কাছে কি আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করা হতোনা? এবং তোমরা সেটাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে না?’
ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون
They will say: "our Lord! Our misfortune overwhelmed us, and we became a people astray!
তারা বলবে: ‘‘আমাদের প্রভু! আমাদের বদ নসিব আমাদের উপর বিজয়ী হয়েছে আর মূলতই আমরা ছিলাম একটি বিপথগামী কওম।
قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين
"Our Lord! bring us out of this: if ever we return (to Evil), then shall we be wrong - doers indeed!"
আমাদের প্রভু! এখন আমাদেরকে এখান থেকে বের করে দাও। এরপরও যদি আমরা কুফুরিতে ফিরে যাই, তবে অবশ্যি আমরা যালিম হিসেবেই গণ্য হবো।’’
ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون
He will say: "Be ye driven into it (with ignominy)! And speak ye not to Me!
তিনি বলবেন: ‘তোমরা এখানেই নিকৃষ্ট অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে তোমরা আর কথা বলোনা।’
قال اخسئوا فيها ولا تكلمون
"A part of My servants there was, who used to pray 'our Lord! we believe; then do Thou forgive us, and have mercy upon us: For Thou art the Best of those who show mercy!"
আমার একদল বান্দা বলতো: ‘আমাদের প্রভু! আমরা ঈমান এনেছি, তাই তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি রহম করো, আর তুমিই তো সর্বোত্তম রহমওয়ালা।’
إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين
"But ye treated them with ridicule, so much so that (ridicule of) them made you forget My Message while ye were laughing at them!
কিন্তু তোমরা তাদের নিয়ে বিদ্রুপ করতে আর সেই বিদ্রুপ তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তো তাদের নিয়ে হাসি ঠাট্টাই করছিলে।
فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون
"I have rewarded them this Day for their patience and constancy: they are indeed the ones that have achieved Bliss..."
তাদের সবর অবলম্বনের কারণে আমি তাদের এমন জেযা (প্রতিদান) দিয়েছি যে, আজ তারাই ।
إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون
He will say: "What number of years did ye stay on earth?"
তিনি জিজ্ঞেস করবেন: ‘তোমরা পৃথিবীতে কয় বছর অবস্থান করেছিলে?’
قال كم لبثتم في الأرض عدد سنين
They will say: "We stayed a day or part of a day: but ask those who keep account."
তারা বলবে: ‘আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা দিনের কিছু অংশ। গণনাকারীদের জিজ্ঞাসা করে দেখুন।’
قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين
He will say: "Ye stayed not but a little, - if ye had only known!
তিনি বলবেন: তোমরা অল্পকালই সেখানে অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে!
قال إن لبثتم إلا قليلا ۖ لو أنكم كنتم تعلمون
"Did ye then think that We had created you in jest, and that ye would not be brought back to Us (for account)?"
তোমরা কি ধরে নিয়েছিলে যে, আমরা বিনা কারণেই তোমাদের সৃষ্টি করেছিলাম? আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবেনা ?
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
Therefore exalted be Allah, the King, the Reality: there is no god but He, the Lord of the Throne of Honour!
অতীব মহান প্রকৃত সম্রাট, কোনো ইলাহ্ নেই তিনি ছাড়া। সম্মানিত আরশের তিনি মালিক।
فتعالى الله الملك الحق ۖ لا إله إلا هو رب العرش الكريم
If anyone invokes, besides Allah, Any other god, he has no authority therefor; and his reckoning will be only with his Lord! and verily the Unbelievers will fail to win through!
যে কেউ আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ্ ডাকে, এ বিষয়ে তার কাছে কোনো সত্যায়নপত্র নেই। তার হিসাব হবে তার প্রভুর কাছে। কাফিররা কখনো সফলতা অর্জন করেনা।
ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه ۚ إنه لا يفلح الكافرون
So say: "O my Lord! grant Thou forgiveness and mercy for Thou art the Best of those who show mercy!"
হে নবী! তুমি বলো: ‘আমার প্রভু!, ক্ষমা করো এবং রহম করো, আর তুমিই তো সর্বোত্তম রহমওয়ালা।’
وقل رب اغفر وارحم وأنت خير الراحمين