بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة
যখন বিরাট ঘটনাটি ঘটবে, - -
যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
Chapter 56, 96 verses
بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة
যখন বিরাট ঘটনাটি ঘটবে, - -
যখন ঘটনা (কিয়ামত) সংঘটিত হবে,
ليس لوقعتها كاذبة
এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না।
তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না।
خافضة رافعة
এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।
সেটা কাউকে নামাবে নিচে, কাউকেও উঠাবে উপরে।
إذا رجت الأرض رجا
যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে,
যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকম।
وبست الجبال بسا
আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ - বিচূর্ণ হয়ে - -
যখন চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত,
فكانت هباء منبثا
ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা,
ফলে সেগুলো পরিণত হবে ছুঁড়ে মারা ধুলোবালির মতো।
وكنتم أزواجا ثلاثة
আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে - -
তখন তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন ভাগে।
فأصحاب الميمنة ما أصحاب الميمنة
যথা ডান দিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
একটি হবে ডানদিকের দল। কী যে ভাগ্যবান হবে ডানদিকের দল!
وأصحاب المشأمة ما أصحاب المشأمة
আর বাঁদিকের দল, - - কেমনতর এই বাঁদিকের দল!
একটি হবে বামদিকের দল। কী যে দুর্ভাগা হবে বামদিকের দল!
والسابقون السابقون
আর অগ্রগামীগণ তো অগ্রগামী,
আরেকটি হবে অগ্রগামী দল। তারা তো থাকবে অগ্রগামীই।
أولئك المقربون
এরাই হবে নৈকট্যপ্রাপ্ত,
তারা হবে সান্নিধ্য প্রাপ্ত,
في جنات النعيم
আনন্দময় উদ্যানে।
থাকবে জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
ثلة من الأولين
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
তাদের বেশিরভাগই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
وقليل من الآخرين
আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়।
স্বল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
على سرر موضونة
কারুকার্যময় সিংহাসনে,
তারা থাকবে সোনা ও মনিমুক্তা খচিত আসনে।
متكئين عليها متقابلين
তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।
তাতে তারা হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে।
يطوف عليهم ولدان مخلدون
তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা - -
তাদের (সেবায়) তাওয়াফ করতে থাকবে চির বালকেরা,
بأكواب وأباريق وكأس من معين
পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।
পানপাত্র, কুঁজা এবং বহমান ঝর্ণা থেকে নেয়া সুরার পাত্র নিয়ে।
لا يصدعون عنها ولا ينزفون
তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না।
সেই সুরা পানে তাদের মাথাব্যথাও হবেনা এবং তারা জ্ঞান হারিয়ে মাতালও হবেনা।
وفاكهة مما يتخيرون
আর ফল - মূল যা তারা পছন্দ করে;
থাকবে বিপুল ফলফলারি বেছে বেছে পছন্দসইটি গ্রহণ করার,
ولحم طير مما يشتهون
আর পাখির মাংস যা তারা কামনা করে,
থাকবে পাখির গোশ্ত যেটা তাদের মন চাইবে,
وحور عين
আর আয়তলোচন হূরগণ - -
থাকবে আয়তলোচনা হুর (সুন্দরী নারীকুল)
كأمثال اللؤلؤ المكنون
আবৃত মুক্তার উদাহরণের ন্যায়; - -
(ঝিনুকের মধ্যে) লুকানো মুক্তার মতো,
جزاء بما كانوا يعملون
যা তারা করতো তার পুরস্কার।
তাদের আমলের প্রতিদান হিসেবে।
لا يسمعون فيها لغوا ولا تأثيما
তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য, - -
তারা সেখানে শুনবেনা কোনো অর্থহীন কথা কিংবা পাপালাপ।
إلا قيلا سلاما سلاما
শুধু এই কথা ছাড়া - - ''সালাম! সালাম!’’
শুনবে কেবল সালাম আর সালাম।
وأصحاب اليمين ما أصحاب اليمين
আর ডানদিকের দল, - - কেমনতর এই ডানদিকের দল!
আর ডানদিকের দল, কী যে ভাগ্যবান ডানদিকের দল!
في سدر مخضود
কাঁটা বিহীন সিদরাহ - গাছের নীচে,
তারা থাকবে কাঁটাবিহীন কুল বাগানে,
وطلح منضود
আর সারি সারি সাজানো কলাগাছ,
কাঁদিভরা কলার বাগানে,
وظل ممدود
আর সুদূরবিস্তৃত ছায়া,
বিস্তীর্ণ ছায়ার মাঝে,
وماء مسكوب
আর উছলে ওঠা পানি,
সদা বহমান পানির মধ্যে,
وفاكهة كثيرة
আর প্রচুর পরিমাণে ফলমূল,
এবং বিপুল ফলমূলের মাঝে,
لا مقطوعة ولا ممنوعة
ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।
যা কখনো শেষও হবেনা, নিষিদ্ধও হবেনা।
وفرش مرفوعة
আর উঁচুদরের গালিচা।
তারা থাকবে উঁচু উঁচু শয্যায়,
إنا أنشأناهن إنشاء
নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে;
আমরা তাদের (পৃথিবীর জান্নাতি স্ত্রীদের) সৃষ্টি করবো অপরূপ সৃষ্টিতে,
فجعلناهن أبكارا
আর তাদের বানিয়েছি চিরকুমারী,
তাদের বানিয়ে দেবো কুমারী,
عربا أترابا
সোহাগিনী, সমবয়স্কা, - -
স্বামীগত প্রাণ এবং সমবয়স্কা,
لأصحاب اليمين
দক্ষিণপন্থী লোকদের জন্য।
ডানদিকের লোকদের জন্যে।
ثلة من الأولين
প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়,
তাদের অনেকেই হবে পূর্ববর্তী লোকদের থেকে,
وثلة من الآخرين
আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।
এবং অনেকেই হবে পরবর্তী লোকদের থেকে।
وأصحاب الشمال ما أصحاب الشمال
কিন্তু বামপন্থীদল - - কেমনতর এই বামপন্থী দল।
আর বামদিকের লোকেরা, কী যে হতভাগ্য বামদিকের লোকেরা!
في سموم وحميم
উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে,
তারা থাকবে প্রচন্ড গরম বাতাস আর টগবগে ফুটন্ত গরম পানির মধ্যে,
وظل من يحموم
আর কালো ধোঁয়ার ছায়ায়,
থাকবে কালো ধুঁয়ার ছায়ায়,
لا بارد ولا كريم
শীতল নয় এবং সম্মানজনকও নয়।
তা ঠান্ডাও হবেনা, আরামদায়কও হবেনা।
إنهم كانوا قبل ذلك مترفين
অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন,
ইতোপূর্বে (পৃথিবীর জীবনে) তারা তো মত্ত ছিলো ভোগ বিলাসে
وكانوا يصرون على الحنث العظيم
আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত,
এবং তারা অবিরাম লিপ্ত ছিলো গুরুতর পাপ কাজে।
وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون
আর তারা বলত - - ''কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব, - -
তারা বলতো: ‘‘আমরা যখন মরে যাবো এবং মাটি আর হাড়ে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে?
أوآباؤنا الأولون
এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?
আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
قل إن الأولين والآخرين
তুমি বলো - - ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা - -
বলো: পূর্বের এবং পরের সবাইকে,
لمجموعون إلى ميقات يوم معلوم
''অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে - ক্ষণে,
একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে,
ثم إنكم أيها الضالون المكذبون
''তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ!
তারপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
لآكلون من شجر من زقوم
''তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে,
তোমরা অবশ্যি খাবে যাক্কুম গাছ থেকে,
فمالئون منها البطون
''এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে,
এবং তা দিয়ে পূর্ণ করবে তোমাদের উদর!
فشاربون عليه من الحميم
''তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি,
তার উপর পান করবে টগবগে ফুটন্ত গরম পানি।
فشاربون شرب الهيم
''আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’
আর তা তোমরা পান করবে তৃষার্ত উটের মতো।
هذا نزلهم يوم الدين
এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।
প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
نحن خلقناكم فلولا تصدقون
আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না?
আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, কেন তোমরা তা স্বীকার করছো না?
أفرأيتم ما تمنون
তোমরা কি তবে ভেবে দেখেছ - - যা তোমরা স্খলন কর?
তোমরা যে বীর্যপাত করো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
أأنتم تخلقونه أم نحن الخالقون
তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা?
তা কি তোমরা সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين
আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না, - -
আমরা তোমাদের জন্যে নির্ধারণ করে রেখেছি মউত এবং আমরা অক্ষম নই
على أن نبدل أمثالكم وننشئكم في ما لا تعلمون
যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না।
তোমাদের বদল করে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্যদের নিয়ে আসতে এবং তোমাদের এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না।
ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون
আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না?
তোমরা তো কেবল প্রথম সৃষ্টির কথাই জানো। তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করোনা?
أفرأيتم ما تحرثون
তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর?
তোমরা যে (ক্ষেত খামারে) বীজ বপন করে আসো, সে বিষয়ে তোমরা ভেবে দেখেছো কি?
أأنتم تزرعونه أم نحن الزارعون
তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী?
সেটি অংকুরিত করো কি তোমরা, নাকি আমরাই অংকুর সৃষ্টিকারী?
لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون
আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড় - কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে,
আমরা ইচ্ছা করলে তা খড় কুটায় পরিণত করে দিতে পারি, তাতে তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে (এবং বলবে:)
إنا لمغرمون
''আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম,
‘‘আমরা তো দেউলিয়া হয়ে পড়েছি।
بل نحن محرومون
''বরং আমরা বঞ্চিত হলাম।’’
বরং আমরা বঞ্চিত হয়ে গেছি।’’
أفرأيتم الماء الذي تشربون
তোমরা যে পানি পান কর সে - সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ?
তোমরা যে পানি পান করো সে বিষয়ে ভেবে দেখেছো কি?
أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون
তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী?
মেঘ থেকে তা কি তোমরা নাযিল করো, নাকি আমরা নামিয়ে আনি?
لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون
আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
আমরা ইচ্ছা করলে তা লোনা লবণাক্ত রেখে দিতে পারি, তবু কেন তোমরা শোকর আদায় করোনা?
أفرأيتم النار التي تورون
তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ?
তোমরা যে আগুন জ্বালাও, তার প্রতি লক্ষ্য করে দেখেছো কি?
أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون
তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী?
তোমরাই কি তার জ্বালানি সৃষ্টি করো, নাকি আমরাই তার স্রষ্টা?
نحن جعلناها تذكرة ومتاعا للمقوين
আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী।
আমরা এটাকে করেছি একটি নিদর্শন এবং মরুচারীদের জন্যে অতীব প্রয়োজনীয়।
فسبح باسم ربك العظيم
অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
অতএব তুমি তোমার মহান প্রভুর নাম নিয়ে তসবিহ করো।
۞ فلا أقسم بمواقع النجوم
না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের, - -
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের,
وإنه لقسم لو تعلمون عظيم
আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে, - -
অবশ্যি এটা একটা বড় শপথ, যদি তোমরা এর গুরুত্ব বুঝতে!
إنه لقرآن كريم
নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন,
নিশ্চয়ই এটি একটি সম্মানিত কুরআন।
في كتاب مكنون
এক সুরক্ষিত গ্রন্থে।
এটি রয়েছে সুরক্ষিত কিতাবে (উম্মুল কিতাবে)।
لا يمسه إلا المطهرون
কেউ তা স্পর্শ করবে না পূত - পবিত্র ছাড়া।
পবিত্ররা (ফেরেশতারা) ছাড়া কেউ এটি স্পর্শ করেনা (নবীর কাছে বহন করে আনেনা)।
تنزيل من رب العالمين
এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
এটি নাযিল হচ্ছে রাববুল আলামিনের পক্ষ থেকে।
أفبهذا الحديث أنتم مدهنون
তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন,
এই মহাবাণীকে তোমরা তুচ্ছ মনে করছো?
وتجعلون رزقكم أنكم تكذبون
এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে?
আর মিথ্যা বলে প্রত্যাখ্যান করাকেই কি তোমরা বানিয়ে নিয়েছো তোমাদের উপজীব্য?
فلولا إذا بلغت الحلقوم
তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায়,
যখন তোমাদের প্রাণ এসে পড়বে কণ্ঠনালীতে,
وأنتم حينئذ تنظرون
এবং তোমরা যে - সময়ে তাকিয়ে থাকো,
তখন তোমরা তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে,
ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون
আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না।
আর আমরা তোমাদের চাইতেও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
فلولا إن كنتم غير مدينين
যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না - -
তোমরা যদি পুনরুত্থান ও প্রতিদান দিবসকে মেনে না নাও,
ترجعونها إن كنتم صادقين
তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও?
তবে তোমরা তা (জীবন) ফিরাও না কেন তোমরা সত্যবাদী হয়ে থাকলে?
فأما إن كان من المقربين
আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।
সে যদি সান্নিধ্যপ্রাপ্তদের একজন হয়,
فروح وريحان وجنت نعيم
তাহলে আয়েশ - আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান।
তবে তখন তার জন্যে থাকবে সুরভিত এবং ফুলেল উদ্যান আর জান্নাতুন নায়ীম (নিয়ামতে ভরা জান্নাত)।
وأما إن كان من أصحاب اليمين
আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়,
আর সে যদি হয় ডানদিকের লোকদের একজন,
فسلام لك من أصحاب اليمين
তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে - - ''তোমার প্রতি সালাম।’’
তাহলে তাকে বলা হবে: ‘হে ডান পাশবর্তী! তোমার প্রতি সালাম।’
وأما إن كان من المكذبين الضالين
আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, - -
আর সে যদি হয় বিভ্রান্ত মিথ্যাবাদীদের একজন,
فنزل من حميم
তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে,
তাহলে তার আতিথ্য হবে টগবগে ফুটন্ত গরম পানি,
وتصلية جحيم
এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন!
আর জাহান্নামের দহন।
إن هذا لهو حق اليقين
নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।
এ এক নিশ্চিত সত্য বিষয়।
فسبح باسم ربك العظيم
সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।
অতএব, তুমি তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের।