Kitab

Philippians 1

Chapter 175, 30 verses

  • New Testament
  • নববিধান
New Testament

Philippians 1:1 Paul and Timotheus, the servants of Jesus Christ, to all the saints in Christ Jesus which are at Philippi, with the bishops and deacons:

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমরা খ্রীষ্ট যীশুর দাস পৌল ও তীমথিয়, ফিলিপীতে খ্রীষ্ট যীশুতে যত ঈশ্বরের পবিত্র লোকরা আছেন তাঁদের কাছে এবং পালকবৃন্দ ও পরিচারকদের কাছে আমরা এই পত্র লিখছি৷

New Testament

Philippians 1:2 Grace be unto you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ.

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন৷

New Testament

Philippians 1:3 I thank my God upon every remembrance of you,

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি যখনই তোমাদের কথা স্মরণ করি, তখনই ঈশ্বরকে ধন্যবাদ দিই৷

New Testament

Philippians 1:4 Always in every prayer of mine for you all making request with joy,

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি তোমাদের সকলের জন্য সব সময় আনন্দের সঙ্গে প্রার্থনা করে থাকি৷

New Testament

Philippians 1:5 For your fellowship in the gospel from the first day until now;

নববিধান

ফিলিপ্পীয় - 1 কারণ সুসমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে এ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছ৷

New Testament

Philippians 1:6 Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ:

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি এবিষয়ে নিশ্চিত য়ে ঈশ্বর তোমাদের অন্তরে শুদ্ধকাজ শুরু করেছেন৷ সেই শুদ্ধকাজ ঈশ্বর এখনও করে চলেছেন; এবং খ্রীষ্টের আগমনের দিনে তা সম্পন্ন করবেন৷

New Testament

Philippians 1:7 Even as it is meet for me to think this of you all, because I have you in my heart; inasmuch as both in my bonds, and in the defence and confirmation of the gospel, ye all are partakers of my grace.

নববিধান

ফিলিপ্পীয় - 1 তোমাদের সকলের বিষয়ে আমার এমন চিন্তা করাই উপযুক্ত, কারণ তোমরা সর্বদা আমার অন্তরে আছ৷ তোমাদের কাছে থাকার এই অনুভূতি আমার জাগে কারণ আমি কারাগারে থাকি, বা সুসমাচারের পক্ষে কথা বলে তা দৃঢ়তার সঙ্গে প্রমাণ করি, তার দ্বারা তোমরা সকলে আমার সেই অনুগ্রহের ভাগী হও৷

New Testament

Philippians 1:8 For God is my record, how greatly I long after you all in the bowels of Jesus Christ.

নববিধান

ফিলিপ্পীয় - 1 ঈশ্বর জানেন য়ে আমি তোমাদের দেখতে কত আকাঙ্খা করি৷ খ্রীষ্ট যীশুর ভালবাসায় আমি তোমাদের সকলকে ভালবাসি৷

New Testament

Philippians 1:9 And this I pray, that your love may abound yet more and more in knowledge and in all judgment;

নববিধান

ফিলিপ্পীয় - 1 তোমাদের জন্য আমার প্রার্থনা এই:য়েন তোমাদের ভালবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়; এবং সেই ভালবাসার সঙ্গে জ্ঞান ও বিচার বুদ্ধি লাভ কর৷

New Testament

Philippians 1:10 That ye may approve things that are excellent; that ye may be sincere and without offence till the day of Christ.

নববিধান

ফিলিপ্পীয় - 1 তোমরা য়েন ভাল ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে পার আর যা ভাল তা বেছে নাও৷এইভাবে চল য়েন যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক৷

New Testament

Philippians 1:11 Being filled with the fruits of righteousness, which are by Jesus Christ, unto the glory and praise of God.

নববিধান

ফিলিপ্পীয় - 1 খ্রীষ্টের মাধ্যমে তোমরা বিবিধ সত্ গুণাবলীতে পূর্ণ হও, যার দ্বারা ঈশ্বরের প্রশংসা ও মহিমা হয়৷

New Testament

Philippians 1:12 But I would ye should understand, brethren, that the things which happened unto me have fallen out rather unto the furtherance of the gospel;

নববিধান

ফিলিপ্পীয় - 1 ভাই ও বোনেরা, আমি তোমাদের একথা জানাতে চাই য়ে, আমার প্রতি যা ঘটেছে, তা বরং সুসমাচার প্রচারে সাহায্য করেছে৷

New Testament

Philippians 1:13 So that my bonds in Christ are manifest in all the palace, and in all other places;

নববিধান

ফিলিপ্পীয় - 1 এর ফলে সকল রক্ষীবাহিনী ও প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে য়ে আমি খ্রীষ্টে বলে কারাগারে রয়েছি৷

New Testament

Philippians 1:14 And many of the brethren in the Lord, waxing confident by my bonds, are much more bold to speak the word without fear.

নববিধান

ফিলিপ্পীয় - 1 এছাড়াও প্রভুতে আমার অনেক ভাই ভয় না পেয়ে অপরকে আরো বেশী খ্রীষ্টের বার্তা বলতে সাহসী হয়েছে৷

New Testament

Philippians 1:15 Some indeed preach Christ even of envy and strife; and some also of good will:

নববিধান

ফিলিপ্পীয় - 1 তাদের মধ্যে কেউ কেউ ঈর্ষা ও বিবাদের মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করে, আবার অন্যরা যথার্থ সত্ ইচ্ছায় তা প্রচার করে৷

New Testament

Philippians 1:16 The one preach Christ of contention, not sincerely, supposing to add affliction to my bonds:

নববিধান

ফিলিপ্পীয় - 1 শেষের দলটি ভালবেসেই একাজ করছে, কারণ এরা জানে য়ে সুসমাচারের পক্ষ সমর্থন করার জন্যই ঈশ্বর আমাকে এখানে নিযুক্ত করেছেন৷

New Testament

Philippians 1:17 But the other of love, knowing that I am set for the defence of the gospel.

নববিধান

ফিলিপ্পীয় - 1 কিন্তু অন্যরা সত্ উদ্দেশ্য নয়, বরং নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খ্রীষ্টকে প্রচার করছে৷ এখানে আমার বন্দী অবস্থায় তারা তাদের প্রচার দেখিয়ে আমার মনে দুঃখ দিতে চায়৷

New Testament

Philippians 1:18 What then? notwithstanding, every way, whether in pretence, or in truth, Christ is preached; and I therein do rejoice, yea, and will rejoice.

নববিধান

ফিলিপ্পীয় - 1 কিন্তু তাতে আমার কি এসে যায়? আসল বিষয়টি হল সত্ বা অসত্ উদ্দেশ্য নিয়ে য়ে ভাবেই হোক্ না কেন তারা লোকদের কাছে খ্রীষ্টেরই কথা বলছে৷ আমি চাই য়ে তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলে৷ ঠিক উদ্দেশ্য সামনে রেখেই তাদের একাজ করা উচিত৷ যদিও তারা একটা মিথ্যা ও ভুল উদ্দেশ্য নিয়ে তা করছে তবুও আমি খুশী কারণ তারা লোকদের কাছে খ্রীষ্টের কথা বলছে, আর আমি খুশীই থাকব৷

New Testament

Philippians 1:19 For I know that this shall turn to my salvation through your prayer, and the supply of the Spirit of Jesus Christ,

নববিধান

ফিলিপ্পীয় - 1 তোমরা আমার জন্য প্রার্থনা করছ আর যীশু খ্রীষ্টের আত্মা আমায় সাহায্য করছেন, তাই আমি জানি য়ে এই সঙ্কট আমায় পরিত্রাণ এনে দেবে৷

New Testament

Philippians 1:20 According to my earnest expectation and my hope, that in nothing I shall be ashamed, but that with all boldness, as always, so now also Christ shall be magnified in my body, whether it be by life, or by death.

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমার আশা আকাঙ্খা এই য়ে আমি কোন বিষয়ে হতাশ হব না; কিন্তু সব সময়ের মত এখনও সেই সাহস করি য়ে আমি বেঁচে থাকি বা মরে যাই খ্রীষ্ট আমার দেহে মহিমান্বিত হবেন৷

New Testament

Philippians 1:21 For to me to live is Christ, and to die is gain.

নববিধান

ফিলিপ্পীয় - 1 কারণ আমার কাছে আমার জীবন মানেই খ্রীষ্ট; আর মরণ হল লাভ৷

New Testament

Philippians 1:22 But if I live in the flesh, this is the fruit of my labour: yet what I shall choose I wot not.

নববিধান

ফিলিপ্পীয় - 1 এই দেহ নিয়ে যদি আমায় বেঁচে থাকতে হয় তবে আমি প্রভুর জন্য একাজ করার সুয়োগ পাব৷ আমি কোন্টা বেছে নেব, জীবন না মরণ? আমি জানি না৷

New Testament

Philippians 1:23 For I am in a strait betwixt two, having a desire to depart, and to be with Christ; which is far better:

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি এই দোটানায় পড়েছি৷ আমি তো এখনই এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গে থাকতে চাই, কারণ এই তো শ্রেয়৷

New Testament

Philippians 1:24 Nevertheless to abide in the flesh is more needful for you.

নববিধান

ফিলিপ্পীয় - 1 কিন্তু এই মরদেহে বেঁচে থাকা তোমাদের জন্য খুবই প্রযোজন৷

New Testament

Philippians 1:25 And having this confidence, I know that I shall abide and continue with you all for your furtherance and joy of faith;

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি জানি য়ে আমাকে তোমাদের প্রযোজন আছে; তাই আমি জানি য়ে আমি বেঁচে থাকব, তোমাদের সকলের কাছেই থাকব৷ আমি তোমাদের বৃদ্ধি পেতে ও তোমাদের বিশ্বাসে আনন্দ পেতে সাহায্য করব;

New Testament

Philippians 1:26 That your rejoicing may be more abundant in Jesus Christ for me by my coming to you again.

নববিধান

ফিলিপ্পীয় - 1 এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব তখন খ্রীষ্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরো কারণ থাকবে৷

New Testament

Philippians 1:27 Only let your conversation be as it becometh the gospel of Christ: that whether I come and see you, or else be absent, I may hear of your affairs, that ye stand fast in one spirit, with one mind striving together for the faith of the gospel;

নববিধান

ফিলিপ্পীয় - 1 কিন্তু যাইহোক না কেন, তোমরা খ্রীষ্টের সুসমাচারের য়োগ্যরূপে আচরণ কর৷ আমি এসে তোমাদের দেখি বা তোমাদের থেকে দূরে থাকি, আমি য়েন তোমাদের বিষয়ে শুনতে পাই য়ে, তোমরা এক আত্মার সুসমাচারের মধ্যে য়ে বিশ্বাস আছে তার পক্ষে কঠোর সংগ্রাম করছ;

New Testament

Philippians 1:28 And in nothing terrified by your adversaries: which is to them an evident token of perdition, but to you of salvation, and that of God.

নববিধান

ফিলিপ্পীয় - 1 আর যাঁরা তোমাদের বিরোধিতা করছে তাদের ভয় পাচ্ছ না! এর দ্বারাই প্রমাণ হবে য়ে তাদের বিনাশ হচ্ছে; কিন্তু পরিত্রাণ দ্বারা তোমরা উদ্ধার লাভ করছ, আর এই উদ্ধার ঈশ্বরের কাছ থেকেই আসে৷

New Testament

Philippians 1:29 For unto you it is given in the behalf of Christ, not only to believe on him, but also to suffer for his sake;

নববিধান

ফিলিপ্পীয় - 1 তোমরা য়ে খ্রীষ্ট যীশুর ওপর বিশ্বাস স্থাপন করতে পেরেছ, এই সম্মান ও সুয়োগ ঈশ্বর তোমাদের দিয়েছেন৷ শুধু তাই নয়, কিন্তু খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার সম্মানও তোমাদের দিয়েছেন৷

New Testament

Philippians 1:30 Having the same conflict which ye saw in me, and now hear to be in me.

নববিধান

ফিলিপ্পীয় - 1 আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন সুসমাচার বিরোধী লোকদের সঙ্গে আমাকে কি রকম সংগ্রাম করতে হয়েছিল তা তোমরা জান এবং এখনও কঠোর সংগ্রাম চলছে আর তোমরাও সেই একই রকম সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ৷

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme