You’re offline. Downloaded books and recitations still work.
Philippians 2
Chapter 176, 30 verses
New Testament
নববিধান
New Testament
Philippians 2:1If there be therefore any consolation in Christ, if any comfort of love, if any fellowship of the Spirit, if any bowels and mercies,
নববিধান
ফিলিপ্পীয় - 2তোমাদের মধ্যে কি খ্রীষ্টে উত্সাহ আছে? তোমাদের মধ্যে কি ভালবাসা থেকে উদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোন করুণা ও দয়া আছে?
New Testament
Philippians 2:2Fulfil ye my joy, that ye be likeminded, having the same love, being of one accord, of one mind.
নববিধান
ফিলিপ্পীয় - 2যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে, আমি চাই তোমরা একই বিশ্বাসে একমনা হও, পরস্পরের প্রতি ভালবাসায় সংযুক্ত থাকো, একই বিষয়ে হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবনযাপন কর৷
New Testament
Philippians 2:3Let nothing be done through strife or vainglory; but in lowliness of mind let each esteem other better than themselves.
নববিধান
ফিলিপ্পীয় - 2তোমাদের মধ্যে য়েন স্বার্থপরতা না থাকে বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো৷
New Testament
Philippians 2:4Look not every man on his own things, but every man also on the things of others.
নববিধান
ফিলিপ্পীয় - 2প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয়, কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়েও লক্ষ্য রাখুক৷
New Testament
Philippians 2:5Let this mind be in you, which was also in Christ Jesus:
নববিধান
ফিলিপ্পীয় - 2খ্রীষ্ট যীশুর মধ্যে য়ে ভাব ছিল, তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক৷
New Testament
Philippians 2:6Who, being in the form of God, thought it not robbery to be equal with God:
নববিধান
ফিলিপ্পীয় - 2যদিও সমস্ত দিক দিয়ে খ্রীষ্ট ছিলেন ঈশ্বরের মতো৷ তিনি ঈশ্বরের সমান ছিলেন; কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মত এমন কিছু বলে মনে করেন নি৷ তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন,
New Testament
Philippians 2:7But made himself of no reputation, and took upon him the form of a servant, and was made in the likeness of men:
নববিধান
ফিলিপ্পীয় - 2নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতো হলেন৷ তিনি মানুষের মত হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন৷
New Testament
Philippians 2:8And being found in fashion as a man, he humbled himself, and became obedient unto death, even the death of the cross.
নববিধান
ফিলিপ্পীয় - 2তিনি যখন মানব জীবনযাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন৷ সেই বাধ্যতার দরুণ তাঁর মৃত্যু হল, আর ক্রুশের ওপর তাঁকে প্রাণ দিতে হল৷
New Testament
Philippians 2:9Wherefore God also hath highly exalted him, and given him a name which is above every name:
নববিধান
ফিলিপ্পীয় - 2খ্রীষ্ট ঈশ্বরের বাধ্য হলেন তাই ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করে সব কিছুর ওপরে উন্নত করলেন এবং সেই ঈশ্বর খ্রীষ্টের নামকে সবথেকে শ্রেষ্ঠ করলেন৷
New Testament
Philippians 2:10That at the name of Jesus every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth;
নববিধান
ফিলিপ্পীয় - 2য়েন যাঁরা স্বর্গে আছে, যাঁরা মর্ত্যের লোক আর যাঁরা পাতালের তারা সকলেই সেই যীশু নামের কাছে নতজানু হয়,
New Testament
Philippians 2:11And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.
নববিধান
ফিলিপ্পীয় - 2আর প্রত্যেকে য়েন মুখে স্বীকার করে, ‘য়ে যীশু খ্রীষ্টই প্রভু৷’ এতেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন৷
New Testament
Philippians 2:12Wherefore, my beloved, as ye have always obeyed, not as in my presence only, but now much more in my absence, work out your own salvation with fear and trembling.
নববিধান
ফিলিপ্পীয় - 2হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় বাধ্যতা সহকারে চলেছ৷ আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন তোমরা ঈশ্বরের বাধ্য ছিলে, এখন আরো বেশী প্রযোজন য়ে তোমরা বাধ্য হও কারণ এখন আমি তোমাদের সবার থেকে দূরে৷ তোমাদের পরিত্রাণ সম্পূর্ণ করার জন্য পরম শ্রদ্ধা ও ঈশ্বরে ভীতির সাথে কাজ করে যাও৷
New Testament
Philippians 2:13For it is God which worketh in you both to will and to do of his good pleasure.
নববিধান
ফিলিপ্পীয় - 2হ্যাঁ, ঈশ্বর তোমাদের মধ্যে কাজ করছেন; ঈশ্বরের শক্তির সাহায্যে তোমরা সেইসব কাজ কর, যা ঈশ্বরকে সন্তুষ্ট করে৷
New Testament
Philippians 2:14Do all things without murmurings and disputings:
নববিধান
ফিলিপ্পীয় - 2তোমরা অভিযোগ ও তর্ক-বিতর্ক না করে সব কাজ কর,
New Testament
Philippians 2:15That ye may be blameless and harmless, the sons of God, without rebuke, in the midst of a crooked and perverse nation, among whom ye shine as lights in the world;
নববিধান
ফিলিপ্পীয় - 2য়েন নির্দোষ ও খাঁটি লোক হও, এ যুগের কুটিল ও বিপথগামী লোকদের মাঝে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তানরূপে থাক৷ তাদের মাঝে এমনভাবে থাক য়েন অন্ধকার জগতে তোমরা উজ্জ্বল নক্ষত্র৷
New Testament
Philippians 2:16Holding forth the word of life; that I may rejoice in the day of Christ, that I have not run in vain, neither laboured in vain.
নববিধান
ফিলিপ্পীয় - 2তোমরা তাদের কাছে সেই শিক্ষা দাও যা জীবন আনে, তাহলে খ্রীষ্ট যখন ফিরে আসবেন তখন আমার আনন্দ করার মত কিছু থাকবে৷ আমার পরিশ্রম য়ে বৃথা হয় নি এবং আমি য়ে বৃথা দৌড়োই নি এই জন্য আমি আনন্দ করতে পারব৷
New Testament
Philippians 2:17Yea, and if I be offered upon the sacrifice and service of your faith, I joy, and rejoice with you all.
নববিধান
ফিলিপ্পীয় - 2ঈশ্বরের সেবার জন্য তোমাদের জীবন বলিরূপে উত্সর্গ করতে তোমাদের বিশ্বাস প্রেরণা য়োগায়৷ হয়তো তোমাদের উত্সর্গের সঙ্গে আমার নিজের রক্তও উত্সর্গ করতে হবে; আর তাই যদি করতে হয় তবে আমি পরম সুখী হব ও তোমাদের জন্য আমি আনন্দে ভরপুর হব৷
New Testament
Philippians 2:18For the same cause also do ye joy, and rejoice with me.
নববিধান
ফিলিপ্পীয় - 2আমার সঙ্গে তোমাদেরও আনন্দ ও উল্লাস করা উচিত৷
New Testament
Philippians 2:19But I trust in the Lord Jesus to send Timotheus shortly unto you, that I also may be of good comfort, when I know your state.
নববিধান
ফিলিপ্পীয় - 2আমি আশা করছি, প্রভু যীশুর সাহায্যে শিগ্গির তোমাদের কাছে তীমথিয়কে পাঠাব, য়েন তোমাদের খবরা-খবর জেনে আমি আশ্বস্ত হই৷
New Testament
Philippians 2:20For I have no man likeminded, who will naturally care for your state.
নববিধান
ফিলিপ্পীয় - 2আমার কাছে তীমথিয় ছাড়া আর কেউ নেই য়ে আমার সঙ্গে একাত্ম ও তোমাদের জন্যে সত্যি সত্যিই চিন্তা করে৷
New Testament
Philippians 2:21For all seek their own, not the things which are Jesus Christ's.
নববিধান
ফিলিপ্পীয় - 2কারণ অন্য সকলেই খ্রীষ্ট যীশুর বিষয় নয়, কিন্তু কেবল নিজেদের বিষয়েই চিন্তা করছে৷
New Testament
Philippians 2:22But ye know the proof of him, that, as a son with the father, he hath served with me in the gospel.
নববিধান
ফিলিপ্পীয় - 2আর তোমরা তীমথিয়র চরিত্র জান৷ ছেলে য়েমন তার বাবার সঙ্গে কাজ করে, ইনিও তেমনি আমার সঙ্গে সুসমাচার প্রচারের সেবা কাজ করে চলেছেন৷
New Testament
Philippians 2:23Him therefore I hope to send presently, so soon as I shall see how it will go with me.
নববিধান
ফিলিপ্পীয় - 2খুব শিগ্গিরই আমি তাঁকে তোমাদের কাছে পাঠাতে চাইছি৷ আমার কি হবে তা জানতে পারলেই আমি তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব;
New Testament
Philippians 2:24But I trust in the Lord that I also myself shall come shortly.
নববিধান
ফিলিপ্পীয় - 2আর আমি বিশ্বাস করি য়ে প্রভুর কৃপায় আমি নিজেও শীঘ্রই তোমাদের কাছে যাব৷
New Testament
Philippians 2:25Yet I supposed it necessary to send to you Epaphroditus, my brother, and companion in labour, and fellowsoldier, but your messenger, and he that ministered to my wants.
নববিধান
ফিলিপ্পীয় - 2ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক৷ আমার প্রযোজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে৷ আমি এখন ভাবছি য়ে তাঁকে তোমাদের কাছে ফেরত্ পাঠানোর প্রযোজন৷
New Testament
Philippians 2:26For he longed after you all, and was full of heaviness, because that ye had heard that he had been sick.
নববিধান
ফিলিপ্পীয় - 2আমি তাঁকে পাঠাচ্ছি এই জন্য য়ে তিনি তোমাদের সকলকে দেখতে চান, আর তোমরা তাঁর অসুস্থতার কথা শুনেছ বলে তিনি খুবই চিন্তিত৷
New Testament
Philippians 2:27For indeed he was sick nigh unto death: but God had mercy on him; and not on him only, but on me also, lest I should have sorrow upon sorrow.
নববিধান
ফিলিপ্পীয় - 2সত্যিই তিনি খুবই অসুস্থ হয়েছিলেন৷ মরণাপন্ন অবস্থা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাঁর প্রতি করুণা করেছেন, কেবল তাঁর প্রতি নয় কিন্তু আমার ওপরও দয়া করেছেন য়েন দুঃখের উপর আরো দুঃখ আমার না হয়৷
New Testament
Philippians 2:28I sent him therefore the more carefully, that, when ye see him again, ye may rejoice, and that I may be the less sorrowful.
নববিধান
ফিলিপ্পীয় - 2তাই এত আগ্রহের সঙ্গে আমি তোমাদের কাছে তাঁকে পাঠাচ্ছি য়েন তোমরা তাঁকে দেখে আবার আনন্দ পাও; আর তোমাদের বিষয়ে আমাকে আর চিন্তা করতে না হয়৷
New Testament
Philippians 2:29Receive him therefore in the Lord with all gladness; and hold such in reputation:
নববিধান
ফিলিপ্পীয় - 2তোমরা তাঁকে প্রভুতে সানন্দে গ্রহণ করো৷ এই ধরণের লোকদের সম্মান করো৷
New Testament
Philippians 2:30Because for the work of Christ he was nigh unto death, not regarding his life, to supply your lack of service toward me.
নববিধান
ফিলিপ্পীয় - 2তাঁকে সম্মান দেখানো উচিত কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন৷ আমাকে সাহায্য করতে গিয়ে তিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন; এ এমন সাহায্য ছিল যা তোমরা করতে পারতে না৷