Kitab

আদিপুস্তক / Genesis (Taurah) 35

Chapter 35, 29 verses

  • পুরানো ইচ্ছাপত্র
  • Old Testament
পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 ঈশ্বর যাকোবকে বললেন, “বৈথেল শহরে যাও। সেখানে বাস কর আর উপাসনার জন্য একটা বেদী তৈরী কর। স্মরণ কর এলকে। তুমি যখন তোমার ভাই এষৌর কাছ থেকে পালিয়ে যাচ্ছিলে তখন সেখানে এই ঈশ্বরই তোমায় দর্শন দিয়েছিলেন।”

Old Testament

Genesis 35:1 And God said unto Jacob, Arise, go up to Bethel, and dwell there: and make there an altar unto God, that appeared unto thee when thou fleddest from the face of Esau thy brother.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 তাই যাকোব তার পরিবার ও তার সমস্ত দাসকে বলল, “তোমাদের কাছে কাঠ ও ধাতুর য়ে সমস্ত পুতুল ঠাকুর রয়েছে তার সমস্তই ধ্বংস কর। নিজেদের পবিত্র কর এবং পরিষ্কার কাপড় পর।

Old Testament

Genesis 35:2 Then Jacob said unto his household, and to all that were with him, Put away the strange gods that are among you, and be clean, and change your garments:

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 আমরা এই জায়গা ছেড়ে বৈথেলে যাব। সেখানেই আমি আমার ঈশ্বরের উদ্দেশ্যে একটি বেদী তৈরী করব, এই ঈশ্বরই সঙ্কটের সময় আমায় সাহায্য করেছিলেন। আমি যেখানেই গিয়েছি সেখানেই এই ঈশ্বর আমার সঙ্গে গিয়েছেন।”

Old Testament

Genesis 35:3 And let us arise, and go up to Bethel; and I will make there an altar unto God, who answered me in the day of my distress, and was with me in the way which I went.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 সেইজন্য লোকরা বিদেশের সমস্ত ঠাকুরগুলোকে যাকোবের কাছে এনে দিল। তারা যাকোবকে তাদের কানের দুলগুলি এনে দিল। যাকোব এসব কিছু শিখিম শহরের কাছে একটা এলা গাছের তলায় পুঁতে রাখল।

Old Testament

Genesis 35:4 And they gave unto Jacob all the strange gods which were in their hand, and all their earrings which were in their ears; and Jacob hid them under the oak which was by Shechem.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব আর তার পুত্ররা সেই জায়গা পরিত্যাগ করল। সেই স্থানের লোকরা তাদের তাড়া করে হত্যা করতে চেযেছিল। কিন্তু তারা ভীষণ ভয় পেয়ে যাকোবকে আর অনুসরণ করল না।

Old Testament

Genesis 35:5 And they journeyed: and the terror of God was upon the cities that were round about them, and they did not pursue after the sons of Jacob.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 এরপর যাকোব আর তার লোকরা লুসে গেল। লুসের বর্তমান নাম বৈথেল। এটি কনান দেশে অবস্থিত।

Old Testament

Genesis 35:6 So Jacob came to Luz, which is in the land of Canaan, that is, Bethel, he and all the people that were with him.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব সেই জায়গায় একটি বেদী তৈরী করে তার নাম রাখল “এল্ বৈথেল।” যাকোব এই নাম বেছে নিল কারণ ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবার সময় এইখানে ঈশ্বর তাঁর সামনে আবির্ভূত হয়েছিলেন।

Old Testament

Genesis 35:7 And he built there an altar, and called the place Elbethel: because there God appeared unto him, when he fled from the face of his brother.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 রিবিকার ভাই দবোরার সেইখানেই মৃত্যু হল। তারা তাকে বৈথেলে একটা অলোন গাছের নীচে কবর দিল এবং সেই জায়গার নাম রাখল অলোন্ বাষুত্‌।

Old Testament

Genesis 35:8 But Deborah Rebekah's nurse died, and she was buried beneath Bethel under an oak: and the name of it was called Allonbachuth.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 পদ্দন্-অরাম থেকে যাকোব যখন ফিরে এল ঈশ্বর তাঁকে আবার দর্শন দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন।

Old Testament

Genesis 35:9 And God appeared unto Jacob again, when he came out of Padanaram, and blessed him.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 ঈশ্বর যাকোবকে বললেন, “তোমার নাম যাকোব কিন্তু আমি তোমার অন্য নাম রাখব। এখন থেকে তোমাকে যাকোব বলে ডাকা হবে না, তোমার নাম হবে ইস্রায়েল।” তাই ঈশ্বর তার নাম রাখলেন ইস্রায়েল।

Old Testament

Genesis 35:10 And God said unto him, Thy name is Jacob: thy name shall not be called any more Jacob, but Israel shall be thy name: and he called his name Israel.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 ঈশ্বর তাকে বললেন, “আমিই সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি তোমায় এই আশীর্বাদ করছি। তোমার অনেক সন্তান-সন্ততি হোক, এক মহাজাতি হয়ে বেড়ে ওঠো। তোমার থেকেই অন্য অনেক জাতি এবং রাজারা উত্পন্ন হবে।

Old Testament

Genesis 35:11 And God said unto him, I am God Almighty: be fruitful and multiply; a nation and a company of nations shall be of thee, and kings shall come out of thy loins;

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 আমি অব্রাহাম ও ইসহাককে য়ে দেশ দিয়েছিলাম সেই দেশই এখন তোমায় দিচ্ছি। তোমার পরে তোমার বংশধরদের আমি সেই দেশ দিচ্ছি।”

Old Testament

Genesis 35:12 And the land which I gave Abraham and Isaac, to thee I will give it, and to thy seed after thee will I give the land.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 এরপর ঈশ্বর সেই জায়গা থেকে চলে গেলেন।

Old Testament

Genesis 35:13 And God went up from him in the place where he talked with him.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 এই স্থানে যাকোব একটি স্মরণস্তম্ভ স্থাপন করল। সেই পাথরের উপরে দ্রাক্ষারস ও তেল ঢেলে যাকোব সেটা পবিত্র করল। এটা ছিল এক বিশেষ জায়গা কারণ এখানেই ঈশ্বর যাকোবের সঙ্গে কথা বলেছিলেন। এবং যাকোব এই জায়গার নাম রাখল বৈথেল।

Old Testament

Genesis 35:14 And Jacob set up a pillar in the place where he talked with him, even a pillar of stone: and he poured a drink offering thereon, and he poured oil thereon.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35

Old Testament

Genesis 35:15 And Jacob called the name of the place where God spake with him, Bethel.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব এবং তার দল বৈথেল ত্যাগ করল। তারা ইফ্রাতে পৌঁছাবার আগেই রাহেলের প্রসবের সময় এল।

Old Testament

Genesis 35:16 And they journeyed from Bethel; and there was but a little way to come to Ephrath: and Rachel travailed, and she had hard labor.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 কিন্তু এইবার প্রসবকালে রাহেলের ভীষণ কষ্ট হল, প্রসব বেদনা তীব্র হয়ে উঠল। রাহেলের ধাত্রী এই দেখে বললেন, “ভয় পেও না রাহেল! তুমি আরেকটি পুত্রের জন্ম দিতে চলেছ।”

Old Testament

Genesis 35:17 And it came to pass, when she was in hard labor, that the midwife said unto her, Fear not; thou shalt have this son also.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 রাহেল পুত্রটি প্রসব করার সময়ই মারা গেল। মারা যাবার আগে রাহেল পুত্রটির নাম রাখল বিনোনী। কিন্তু যাকোব তার নাম রাখল বিন্যামীন।

Old Testament

Genesis 35:18 And it came to pass, as her soul was in departing, (for she died) that she called his name Benoni: but his father called him Benjamin.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 রাহেলকে ইফ্রাথ যাবার পথেই কবর দেওয়া হল। (ইফ্রাথই বৈত্‌লেহম।)

Old Testament

Genesis 35:19 And Rachel died, and was buried in the way to Ephrath, which is Bethlehem.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 রাহেলকে সম্মান জানাতে যাকোব তার কবরে একটি স্তম্ভ স্থাপন করল। সেই বিশেষ স্তম্ভটি আজও সেখানে রয়েছে।

Old Testament

Genesis 35:20 And Jacob set a pillar upon her grave: that is the pillar of Rachel's grave unto this day.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 এরপর ইস্রায়েল আবার তার যাত্রা পথে চললেন। তিনি মিগ্দল এদর দক্ষিণে তাঁর তাঁবু খাটালেন।

Old Testament

Genesis 35:21 And Israel journeyed, and spread his tent beyond the tower of Edar.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 ইস্রায়েল এই স্থানে অল্পকাল রইলেন। এই স্থানেই রূবেণ তার পিতার দাসী বিল্হার কাছে গেল এবং তার সাথে শয়ন করল। ইস্রায়েল এই খবর জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন।যাকোবের 12 টি পুত্র ছিল।

Old Testament

Genesis 35:22 And it came to pass, when Israel dwelt in that land, that Reuben went and lay with Bilhah his father's concubine: and Israel heard it. Now the sons of Jacob were twelve:

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব এবং লেয়ার পুত্ররা হল: যাকোবের প্রথম জাত পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।

Old Testament

Genesis 35:23 The sons of Leah; Reuben, Jacob's firstborn, and Simeon, and Levi, and Judah, and Issachar, and Zebulun:

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব এবং রাহেলের পুত্ররা হল য়োষেফ ও বিন্যামীন।

Old Testament

Genesis 35:24 The sons of Rachel; Joseph, and Benjamin:

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 বিল্হা ছিলেন রাহেলের দাসী। যাকোব ও বিল্হার পুত্ররা হল দান এবং নপ্তালি।

Old Testament

Genesis 35:25 And the sons of Bilhah, Rachel's handmaid; Dan, and Naphtali:

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 সিল্পা ছিলেন লেয়ার দাসী। যাকোব এবং সিল্পার পুত্ররা হল গাদ ও আশের।পদ্দন্-অরামে যাকোবের এই কটি পুত্রের জন্ম হয়।

Old Testament

Genesis 35:26 And the sons of Zilpah, Leah's handmaid: Gad, and Asher: these are the sons of Jacob, which were born to him in Padanaram.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 যাকোব কিরিযথ অর্ব্বয স্থিত মম্রি নামক স্থানে তার পিতা ইসহাকের কাছে গেলেন। এই জায়গায়ই অব্রাহাম ও ইসহাক বাস করতেন।

Old Testament

Genesis 35:27 And Jacob came unto Isaac his father unto Mamre, unto the city of Arba, which is Hebron, where Abraham and Isaac sojourned.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 ইসহাক 180 বত্সর বেঁচে ছিলেন।

Old Testament

Genesis 35:28 And the days of Isaac were an hundred and fourscore years.

পুরানো ইচ্ছাপত্র

আদিপুস্তক - 35 এরপর ইসহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে মারা গেলেন। তার দুই পুত্র এষৌ ও যাকোব তার পিতাকে য়ে স্থানে কবর দেওয়া হয়েছিল সেইখানেই তাকে কবর দিলেন।

Old Testament

Genesis 35:29 And Isaac gave up the ghost, and died, and was gathered unto his people, being old and full of days: and his sons Esau and Jacob buried him.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme