Kitab

গণনা পুস্তক / Numbers (Taurah) 33

Chapter 150, 56 verses

  • পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 33 মোশি এবং হারোণ মিশর থেকে ইস্রায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে বিভিন্ন দলে ভাগ করে নিয়ে গিয়েছিলেন।

গণনা পুস্তক - 33 তারা যে জায়গাগুলোতে ভ্রমণ করেছিল, প্রভুর আজ্ঞা অনুযায়ীমোশি সে জায়গাগুলো সম্পর্কে লিখেছিলেন। তাদের যাত্রার পর্য়াযগুলি এখানে দেওয়া হল:

গণনা পুস্তক - 33 প্রথম মাসের 15 তম দিনে তারা রামিষেষ ত্যাগ করেছিল। সেই দিন সকালে নিস্তারপর্বের পরে ইস্রায়েলের লোকরা জয়ের ভঙ্গীতে তাদের হাত উঁচু করে মিশর থেকে বেরিয়ে এসেছিল। মিশরের সমস্ত লোক তাদের দেখেছিল।

গণনা পুস্তক - 33 প্রভু যাদের হত্যা করেছিলেন সেই প্রথমজাতদের মিশরীয়রা সেই সময় কবর দিচ্ছিল। মিশরের দেবগণের বিরুদ্ধেও প্রভু তাঁর বিচার দেখিয়েছিলেন।

গণনা পুস্তক - 33 ইস্রায়েলের লোকরা রামিষেষ ত্যাগ করে সুক্কোতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

গণনা পুস্তক - 33 সুক্কোত্‌ থেকে তারা এথমের দিকে যাত্রা করেছিল। লোকরা সেখানে মরুভূমির প্রান্তে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 তারা এথম ত্যাগ করে পী-হহীরোতের দিকে যাত্রা করেছিল। এই জায়গাটি বাল-সফোনের কাছে ছিল। লোকরা মিগ্দোলের কাছে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 লোকরা পী-হহীরোত ত্যাগ করে সমুদ্রের মধ্য দিয়ে হেঁটেছিল। তারা মরুভূমির দিকে গিয়েছিল, এরপর তিন দিন ধরে এথম মরুভূমির মধ্য দিয়ে হেঁটেছিল। লোকরা মারা নামক স্থানে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 লোকরা মারা ত্যাগ করে এলীমে গিয়েছিল এবং সেখানেই শিবির স্থাপন করেছিল। সেখানে 12 টি ঝর্ণা এবং 70 টি খেজুর গাছ ছিল।

গণনা পুস্তক - 33 লোকরা এলীম ত্যাগ করে সূফ সাগরের কাছে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 সূফ সাগর ত্যাগ করার পরে লোকরা সীন মরুভূমিতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 এরপর সীন মরুভূমি ত্যাগ করে দপ্কাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 দপ্কা ত্যাগ করে আলুশে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 আলুশ ত্যাগ করে রফীদীমে শিবির স্থাপন করেছিল। সেই স্থানে লোকদের পান করার উপযোগী কোনো জল ছিল না।

গণনা পুস্তক - 33 লোকরা রফীদীম ত্যাগ করে সীনয় মরুভূমিতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 সীনয় মরুভূমি ত্যাগ করে কিব্রোত্‌-হত্তাবাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 লোকরা কিব্রোত্‌-হত্তাবা ত্যাগ করে হত্‌সেরোতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 হত্‌সেরোত ত্যাগ করার পরে রিত্‌মোত শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 রিত্‌মা ত্যাগ করে রিম্মোণ-পেরসে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 রিম্মোণ-পেরস ত্যাগ করে লিব্নাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 লিব্না ত্যাগ করে রিস্সাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 রিস্বা ত্যাগ করে কহেলাথায শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 কহেলাথা ত্যাগ করে শেফর পর্বতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 শেফর পর্বত ত্যাগ করে হরাদাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 হরাদা ত্যাগ করে মখেলোতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 মখেলোত্‌ ত্যাগ করে তহতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 তহত্‌ ত্যাগ করে তেরহতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 তেরহ ত্যাগ করে মিত্‌কাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 মিত্‌কা ত্যাগ করে হশ্মোনাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 হশ্মোনা ত্যাগ করে মোষেরোতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 মোষেরোত্‌ ত্যাগ করে বনেযাকনে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 বনেযাকন ত্যাগ করে হোর্-হগিদ্গদে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 হোর্-হগিদ্গদে ত্যাগ করে য়ট্বাথাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 য়ট্বাথা ত্যাগ কের অব্রোণাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 অব্রোণা ত্যাগ করে ইত্‌সিযোন-গেবরে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 ইত্‌সিযোন গেবর ত্যাগ করে সীন মরুভূমির কাদেশে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 কাদেশ ত্যাগ করে হোরে শিবির স্থাপন করেছিল। ইদোম দেশের সীমান্তে এই পর্বতটি ছিল।

গণনা পুস্তক - 33 যাজক হারোণ প্রভুর কথা মান্য করে হোর পর্বতের ওপরে গিয়েছিলেন। সেই জায়গায় পঞ্চম মাসের প্রথম দিনে হারোণ মারা গিয়েছিলেন। ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পরে সেইটি ছিল 40 তম বছর।

গণনা পুস্তক - 33 হোর পর্বতের ওপরে মারা যাওয়ার সময় হারোণের বয়স ছিল 123 বছর।

গণনা পুস্তক - 33 কনান দেশের নেগেভে অরাদ নামে একটি শহর ছিল। সেই শহরে কনানের রাজা শুনেছিলেন যে ইস্রায়েলের লোকরা আসছে।

গণনা পুস্তক - 33 লোকরা হোর পর্বত ত্যাগ করেছিল এবং সল্মোনাতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 লোকরা সল্মোনা ত্যাগ করে পূনোনে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 পূনোন ত্যাগ করে ওবোতে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 ওবোত্‌ ত্যাগ করে ম্পযী-অবারীমে শিবির স্থাপন করেছিল। এই জায়গাটি মোয়াব দেশের সীমান্তে অবস্থিত ছিল।

গণনা পুস্তক - 33 লোকরা ইযীম (ইযী-অবারীমে) ত্যাগ করে দীবোন-গাদে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 দীবোন-গাদ ত্যাগ করে অল্মোন-দিব্লাথযিমে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 অল্মোন-দিব্লাথযিম ত্যাগ করে নবোর কাছে অবারীম পর্বতের ওপরে শিবির স্থাপন করেছিল।

গণনা পুস্তক - 33 অবারীম পর্বত ত্যাগ করে মোয়াবের যর্দন উপত্যকায শিবির স্থাপন করেছিল। যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে এই জায়গাটি ছিল।

গণনা পুস্তক - 33 তারা মোয়াবের যর্দন উপত্যকায যর্দন নদী বরাবর শিবির স্থাপন করেছিল। তাদের শিবির বৈত্‌-য়িশীমোত্‌ থেকে আবেল-শিটীম পর্য়ন্ত বিস্তৃত ছিল।

গণনা পুস্তক - 33 সেই স্থানে প্রভু মোশিকে বললেন,

গণনা পুস্তক - 33 “ইস্রায়েলের লোকদের এই কথাগুলি বলো: তোমরা যর্দন নদী পার হয়ে কনানের অভ্য়ন্তরে প্রবেশ করবে।

গণনা পুস্তক - 33 সেখানকার অধিবাসীদের তোমরা দূর করে দেবে। তোমরা তাদের সমস্ত খোদাই করা মূর্ত্তি ও প্রতিমাদের ধ্বংস করবে এবং তাদের পূজার সমস্ত উচ্চস্থানগুলো ধ্বংস করবে।

গণনা পুস্তক - 33 তোমরা সেই জায়গা অধিকার করে সেখানেই স্থায়ীভাবে বসবাস করবে, কারণ আমিই সেই জায়গাটি তোমাদের দিচ্ছি। এই জায়গাটি কেবলমাত্র তোমাদের গোষ্ঠীগুলির হবে।

গণনা পুস্তক - 33 তোমাদের গোষ্ঠীর প্রত্যেকে এই দেশের অংশ পাবে। তোমরা ঘুঁটি চেলে সিদ্ধান্ত নেবে কোন পরিবার দেশের কোন অংশ পাবে। বড় পরিবার দেশের বড় অংশ পাবে। ছোটো পরিবার দেশের ছোট অংশ পাবে। চালা ঘুঁটি দেখিয়ে দেবে কোন পরিবার দেশের কোন অংশ পাবে। প্রত্যেক পরিবারগোষ্ঠী দেশে তার অংশ পাবে।

গণনা পুস্তক - 33 “তোমরা যদি ঐ দেশের অধিবাসীদের দেশ ছাড়তে বাধ্য না কর তবে যাদের তোমরা থাকতে দেবে, তারা তোমাদের সামনে প্রচুর সমস্যা নিয়ে আসবে। তারা হবে তোমাদের চোখে বালির মতো এবং তোমাদের পাশে কাঁটার মতো হবে। তোমরা যেখানে বাস করবে সেখানে তারা প্রচুর সমস্যা নিয়ে আসবে।

গণনা পুস্তক - 33 তোমরা যদি ঐ সমস্ত লোকদের তোমাদের দেশে থাকতে দাও, তাহলে আমি তাদের প্রতি যা করতে চেয়েছিলাম তা তোমাদের প্রতি করবো।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme