Kitab

গণনা পুস্তক / Numbers (Taurah) 34

Chapter 151, 29 verses

  • পুরানো ইচ্ছাপত্র

গণনা পুস্তক - 34 প্রভু মোশিকে বললেন,

গণনা পুস্তক - 34 “ইস্রায়েলের লোকদের এই আদেশ দাও। তোমরা কনান দেশে আসছো। তোমরা এই দেশকে পরাজিত করবে। তোমরা সমগ্র কনান দেশটিকে অধিগ্রহণ করবে।

গণনা পুস্তক - 34 দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে। লবণ সাগরের দক্ষিণ প্রান্তে তোমাদের দক্ষিণ সীমান্ত শুরু হবে।

গণনা পুস্তক - 34 এটি অক্রব্বীমের দক্ষিণ দিক অতিক্রম করবে। এটি সীন মরুভূমির মধ্য দিয়ে যাবে কাদেশ-বর্ণেযের এবং তারপরে হত্‌সর-অদ এবং তারপরে এটি অস্মোনের মধ্য দিয়ে যাবে।

গণনা পুস্তক - 34 অস্মোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্য়ন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে।

গণনা পুস্তক - 34 তোমাদের পশ্চিম সীমান্ত হবে ভূমধ্যসাগর।

গণনা পুস্তক - 34 তোমাদের উত্তর সীমান্ত শুরু হবে ভূমধ্যসাগর থেকে এবং এটি বিস্তৃত হবে, হোর পর্বত লিবানোন পর্য়ন্ত।

গণনা পুস্তক - 34 হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্য়ন্ত যাবে এবং তারপরে সদাদ পর্য়ন্ত।

গণনা পুস্তক - 34 এরপর সেই সীমান্ত সিফ্রোণ পর্য়ন্ত যাবে এবং এটি শেষ হবে হত্‌সর-ঐননে। সুতরাং সেটিই তোমাদের উত্তর সীমান্ত।

গণনা পুস্তক - 34 তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হত্‌সর-ঐননে এবং এটি শফাম পর্য়ন্ত যাবে।

গণনা পুস্তক - 34 শফাম থেকে সীমান্তটি ঐনের পূর্ব দিকে রিব্লা পর্য়ন্ত যাবে। সীমান্তটি কিন্নেরত্‌ হ্রদের পাশে পাহাড়ের সীমান্ত বরাবর বিস্তৃত হবে।

গণনা পুস্তক - 34 এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে। এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে। ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা।”

গণনা পুস্তক - 34 সেই কারণে মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন, “এই সেই দেশ যেটি তোমরা পাবে এবং নয়টি গোষ্ঠী ও মনঃশির গোষ্ঠীর অর্ধেকের মধ্যে ভূমিটিকে ভাগ করে দেওয়ার জন্য তোমরা ঘুঁটি চালবে।

গণনা পুস্তক - 34 রূবেণ ও গাদের পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক তাদের দেশ বেছে নিয়েছে।

গণনা পুস্তক - 34 ঐ দুটি এবং অর্ধেক পরিবারগোষ্ঠী যিরীহোর কাছের দেশ নিয়েছিল। তারা যর্দন নদীর পূর্বদিকের জমি নিয়েছিল।”

গণনা পুস্তক - 34 এরপর প্রভু মোশিকে বললেন,

গণনা পুস্তক - 34 “দেশ ভাগ করে দেওয়ার কাজে, এই সমস্ত লোকরা তোমাকে সাহায্য করবে: যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং

গণনা পুস্তক - 34 সমস্ত পরিবারগোষ্ঠীর নেতারা। সেখানে প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেতা থাকবেন। ঐ সমস্ত লোকরা দেশ ভাগ করবে।

গণনা পুস্তক - 34 এইগুলো হলো নেতাদের নাম:যিহূদা পরিবারগোষ্ঠী থেকে য়িফূন্নির পুত্র কালেব।

গণনা পুস্তক - 34 শিমিযোনের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র শমূয়েল।

গণনা পুস্তক - 34 বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে কিশ্লোনের পুত্র ইলীদদ।

গণনা পুস্তক - 34 দানের পরিবারগোষ্ঠী থেকে য়গ্লির পুত্র বুক্কি।

গণনা পুস্তক - 34 য়োষেফের উত্তরপুরুষদের মধ্য থেকে মনঃশির পরিবারগোষ্ঠী থেকে এফোদের পুত্র হন্নীযেল।

গণনা পুস্তক - 34 ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে শিপ্তনের পুত্র কমূযেল।

গণনা পুস্তক - 34 সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পর্ণকের পুত্র ইলীষাফণ।

গণনা পুস্তক - 34 ইষাখর পরিবারগোষ্ঠী থেকে অস্সনের পুত্র পল্টিযেল।

গণনা পুস্তক - 34 আশের পরিবারগোষ্ঠী থেকে শলোমির পুত্র অহীহূদ।

গণনা পুস্তক - 34 নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র পদহেল।”

গণনা পুস্তক - 34 ইস্রায়েলের লোকদের মধ্যে কনানের জমি ভাগ করে দেওয়ার জন্য প্রভু ঐ সমস্ত লোকদের মনোনীত করেছিলেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme