আদিপুস্তক - 31 একদিন যাকোব শুনল য়ে লাবনের পুত্ররা কথাবার্তা বলছেন। তারা বলল, “আমাদের পিতার সবকিছুই যাকোব নিয়ে নিয়েছে। যাকোব খুবই ধনী হয়েছে। ওর এই ধনের সবটাই সে আমাদের পিতার কাছ থেকে নিয়েছে।”
আদিপুস্তক / Genesis (Taurah) 31
Chapter 31, 55 verses
আদিপুস্তক - 31 যাকোব লক্ষ্য করল য়ে লাবন অতীতের মত আর বন্ধুমনোভাবাপন্ন নয়।
আদিপুস্তক - 31 প্রভু যাকোবকে বললেন, “তোমার পূর্বপুরুষেরা য়ে দেশে বাস করতেন, তোমার সেই নিজের দেশে ফিরে যাও। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব।”
আদিপুস্তক - 31 তাই যাকোব রাহেল ও লেয়াকে সেই মাঠে দেখা করতে বলল। যেখানে সে তার মেষপাল ও ছাগপাল রেখেছিল।
আদিপুস্তক - 31 যাকোব রাহেল ও লেয়াকে বলল, “আমি দেখছি য়ে তোমাদের পিতা আমার ওপর রেগে গেছেন। অতীতে সব সময় তিনি আমার সঙ্গে বন্ধুত্বের মনোভাব পোষণ করতেন কিন্তু তিনি আর সেরকম নন। কিন্তু আমার পিতা ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন।
আদিপুস্তক - 31 তোমরা উভয়েই জান আমি তোমাদের পিতার জন্য আমার সাধ্যমত কঠোর পরিশ্রম করেছি।
আদিপুস্তক - 31 কিন্তু তোমাদের পিতা আমাকে ঠকিয়েছেন। এই নিয়ে দশবার তিনি আমার বেতন বদলেছেন। কিন্তু এই সকল সময় ঈশ্বর লাবনের সমস্ত চালাকি হতে আমাকে রক্ষা করেছেন।
আদিপুস্তক - 31 “একবার লাবন বললেন, “বিন্দু চিহ্নিত সমস্ত ছাগল তুমি রাখতে পার। তাই হবে তোমার বেতন।’ তিনি এই কথা বলার পর সমস্ত পশুর বিন্দু চিহ্নিত শাবক জন্মাল। তাই সেসব আমারই হল। কিন্তু তখন লাবন বললেন, ‘সব বিন্দু চিহ্নিত ছাগল আমার। তুমি ডোরা কাটা ছাগগুলি রাখতে পার। সেই হবে তোমার বেতন।’ তিনি একথা বলার পর সমস্ত পশু ডোরাকাটা শাবকের জন্ম দিল।
আদিপুস্তক - 31 সুতরাং ঈশ্বরই পশুগুলিকে তোমার পিতার কাছ থেকে নিয়ে আমায় দিয়েছেন।
আদিপুস্তক - 31 “একটি স্বপ্নে আমি দেখলাম, দলের সঙ্গে সঙ্গম করছে য়ে পুরুষ ছাগলরা, তাদেরই গায়ে ডোরাকাটা এবং ছোপমারা।
আদিপুস্তক - 31 ঈশ্বরের দূত সেই স্বপ্নে আমার সঙ্গে কথা বললেন, “যাকোব!”“আমি উত্তর দিলাম, ‘আজ্ঞে!’
আদিপুস্তক - 31 “দূত আমাকে উত্তর দিলেন, “দেখ, কেবল ডোরাকাটা ও বিন্দু চিহ্নিত ছাগলরাই সঙ্গম করছে। আমিই তা ঘটাচ্ছি। লাবন তোমার প্রতি য়ে সমস্ত অন্যায় করেছেন তার সমস্তই আমি দেখেছি। আমি এমনটা করছি যাতে সমস্ত ছাগ শাবক তোমারই হয়।
আদিপুস্তক - 31 আমি সেই ঈশ্বর যিনি বৈথেলে তোমার কাছে এসেছিলেন। সেই স্থানে তুমি এক বেদী স্থাপন করেছিলে। তুমি সেই বেদীতে ওলিভ তেল ঢেলেছিলে এবং আমার কাছে এক প্রতিজ্ঞা করেছিলে। এখন আমি চাই য়ে তুমি য়ে দেশে জন্মেছিলে সেই দেশে ফিরে যাবার জন্য প্রস্তুত হও।”
আদিপুস্তক - 31 রাহেল ও লেয়া যাকোবকে উত্তরে বললেন, “আমাদের পিতা তার মৃত্যুর সময় আমাদের জন্য কিছু রেখে যাবেন না। তিনি আমাদের সঙ্গে এমন ব্যবহার করেন য়েন আমরা বিদেশী। তিনি আমাদের তোমার কাছে বিক্রি করেছেন এবং তারপর য়ে অর্থ আমাদের পাবার কথা তা তিনি খরচ করে ফেলেছেন।
আদিপুস্তক - 31
আদিপুস্তক - 31 ঈশ্বর এই সমস্ত ধন পিতার কাছ থেকে নিয়েছেন যার মালিক এখন আমরা এবং আমাদের সন্তানেরা। সেইজন্য ঈশ্বর য়েমনটি বলেছেন সেই মতোই আপনার কাজ করা উচিত্।”
আদিপুস্তক - 31 সেইজন্য যাকোব যাত্রার জন্য প্রস্তুত হল। সে তার সব পুত্রদের ও স্ত্রীদের উটের পিঠে ওঠাল।
আদিপুস্তক - 31 তারপর তারা কনান দেশে ফিরে গেল যেখানে যাকোবের পিতা বাস করতেন। যাকোবের সমস্ত পশুপাল তার সামনে সামনে হেঁটে চলল। পদ্দন্-অরামে থাকাকালীন সে য়ে সমস্ত কিছু অর্জন করেছিল তার সব কিছু নিয়ে চলল।
আদিপুস্তক - 31 সেই সময় লাবন মেষদের লোম ছাঁটতে গেলেন। তিনি সেই কাজে গেলে পরে রাহেল তার ঘরে ঢুকে তার পিতার ঠাকুরগুলোকে চুরি করল।
আদিপুস্তক - 31 যাকোব অরামীয় লাবনের সঙ্গে চালাকি করল কারণ তার চলে যাবার বিষযে সে তাঁকে জানাল না।
আদিপুস্তক - 31 যাকোব তার পরিবার ও সমস্ত সম্পত্তি নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। তারা ফরাত্ নদী পার হয়ে পর্বতময় প্রদেশ গিলিয়দের দিকে রওনা দিলেন।
আদিপুস্তক - 31 তিন দিন পরে লাবন জানতে পারলেন য়ে যাকোব পালিয়ে গেছে।
আদিপুস্তক - 31 তাই লাবন তাঁর লোকজন জড়ো করে যাকোবের পেছনে ধাওয়া করে চললেন। সাত দিন পর লাবন যাকোবকে পার্বত্য গিলিয়দ দেশের কাছে দেখতে পেলেন।
আদিপুস্তক - 31 সেই রাতে ঈশ্বর স্বপ্নে লাবনের কাছে গেলেন। ঈশ্বর বললেন, “সাবধান! যাকোবের সঙ্গে ভেবে চিন্তে কথা বোলো!”
আদিপুস্তক - 31 পরের দিন সকাল বেলা লাবন যাকোবকে দেখতে পেলেন। যাকোব পর্বতের উপরে তার তাঁবু খাটিয়েছিল। তাই লাবন ও তার লোকজন পর্বতময প্রদেশ গিলিয়দে তাঁদের তাঁবু খাটালেন।
আদিপুস্তক - 31 লাবন যাকোবকে বললেন, “তুমি কেন আমার সঙ্গে চালাকি করলে? কেন তুমি আমার কন্যাদের যুদ্ধ বন্দীদের মত ধরে নিয়ে গেলে?
আদিপুস্তক - 31 তুমি আমাকে না জানিয়ে কেন পালালে? যদি আমায় বলতে তবে আমি একটা ভোজের আয়োজন করতাম। বাজনার সাথে নাচ গানের ব্যবস্থাও করতাম।
আদিপুস্তক - 31 তুমি এমনকি আমার নাতি নাতনিদের চুমু খেতে ও কন্যাদের বিদায় জানাবারও সুয়োগ দিলে না। এইভাবে তুমি খুব অজ্ঞের মত কাজ করেছ।
আদিপুস্তক - 31 তোমাকে আঘাত করার ক্ষমতা আমার রয়েছে। কিন্তু গত রাতে তোমার পিতার ঈশ্বর আমার স্বপ্নে আমার কাছে এলেন। তিনি আমাকে সাবধান করে দিলেন যাতে তোমার কোন ক্ষতি না করি।
আদিপুস্তক - 31 আমি জানি তুমি তোমার বাড়ী ফিরে য়েতে চাও আর সেইজন্যই তুমি চলে এসেছ। কিন্তু কেন তুমি আমার ঘর থেকে ঠাকুরগুলোকে চুরি করলে?”
আদিপুস্তক - 31 যাকোব উত্তরে বলল, “আমি ভয় পেয়েছিলাম তাই আপনাকে না বলে চলে এসেছি! আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার কাছ থেকে আপনার কন্যাদের ছিনিয়ে নেবেন।
আদিপুস্তক - 31 কিন্তু আমি আপনার ঠাকুরগুলো চুরি করি নি। যদি এখানে আমার সঙ্গের কোন ব্যক্তি ঐ ঠাকুরগুলোকে নিয়ে থাকে তবে তাকে হত্যা করতে হবে। আপনার লোকেরাই এই বিষয়ে আমার সাক্ষী হবে। আপনার যা কিছু তা আপনি খুঁজে দেখতে পারেন। যা আপনার তা নিয়ে নিন।” (যাকোব জানতেন না য়ে রাহেল লাবনের ঠাকুরগুলো চুরি করেছে।)
আদিপুস্তক - 31 তাই লাবন গিয়ে যাকোবের তাঁবু এবং তারপর লেয়ার তাঁবু খুঁজে দেখলেন। তারপর সেই দুই দাসীর তাঁবুও খুঁজে দেখলেন। কিন্তু সেই ঠাকুরগুলোকে তাদের ঘরে খুঁজে পেলেন না। তারপর লাবন রাহেলের তাঁবুর দিকে গেলেন।
আদিপুস্তক - 31 রাহেল ঠাকুরগুলোকে উটের গদির তলায় লুকিয়ে তার ওপরে বসে ছিলেন। লাবন সমস্ত তাঁবু তন্ন তন্ন করে খুঁজেও ঠাকুরগুলোকে খুঁজে পেলেন না।
আদিপুস্তক - 31 রাহেল তার পিতাকে বলল, “পিতা আমার উপর রাগ করবেন না। আমি আপনার সামনে উঠে দাঁড়াতে পারছি না কারণ আমার মাসিক চলছে।” তাই লাবন তাঁবুর ভিতরে দেখলেন কিন্তু তাঁর ঠাকুরগুলো খুঁজে পেলেন না।
আদিপুস্তক - 31 তখন যাকোব খুব রেগে গিয়ে বলল, “আমি কি দোষ করেছি? কোন আইন ভেঙ্গেছি? কি অধিকারে আপনি আমাকে তাড়া করে থামাতে এসেছেন?
আদিপুস্তক - 31 আমার যা কিছু রয়েছে তার সবকিছুই আপনি খুঁজে দেখেছেন। কিন্তু আপনার কিছুই খুঁজে পান নি আর যদি পেয়ে থাকেন তবে তা দেখান। সেটা এখানেই রাখুন যাতে আমাদের লোকেরা তা দেখতে পায়। আমাদের লোকেরাই বিচার করুক আমাদের মধ্যে কারা ঠিক।
আদিপুস্তক - 31 আমি 20 বছর আপনার জন্য কাজ করেছি। এই সময় আপনার কোন মেষশাবক বা ছাগশিশু জন্মাবার সময় মারা যায় নি। আর আমি আপনার পালের কোন মেষ মেরে খাই নি।
আদিপুস্তক - 31 কোন সময় বন্য পশুর দ্বারা কোন মেষ মারা গেলে আমি সবসময় নিজে আপনার কাছে এসে বলি নি য়ে আমার দোষে এটা হয় নি। কিন্তু দিন রাত আমি ক্ষতি স্বীকার করেছি।
আদিপুস্তক - 31 দিনের বেলা সূর্য় য়েন আমার শক্তি নিঙড়ে নিত এবং রাতে শীতে ঘুম আমার চোখ থেকে উধাও হয়ে য়েত।
আদিপুস্তক - 31 আমি 20 বছর ধরে আপনার কাছে দাসের মত কাজ করেছি। প্রথম 14 বছর আমি আপনার দুই কন্যা লাভ করার জন্য খেটেছি। শেষ 6 বছর আমি আপনার পশু লাভ করার জন্য খেটেছি। এবং এই সময় আপনি দশ বার আমার বেতন বদলেছেন।
আদিপুস্তক - 31 কিন্তু আমার পূর্বপুরুষের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর এবং ইসহাকের ভয়?আমার সঙ্গে ছিলেন। ঈশ্বর আমার সঙ্গে না থাকলে আপনি আমাকে খালি হাতে বিদায দিতেন। কিন্তু ঈশ্বর আমার কষ্ট সকল ও আমার পরিশ্রম দেখলেন। এই জন্যই গত রাতে ঈশ্বর প্রমাণ করেছেন য়ে আমি ঠিক।”
আদিপুস্তক - 31 লাবন যাকোবকে বললেন, “এই মহিলারা আমারই কন্যা। এই সন্তানেরা ও এই পশুরাও আমারই। যা কিছু দেখছ এ সবই তো আমারই, কিন্তু আমার কন্যাদের ও নাতি নাতনিদের আমার কাছে রাখার জন্য কিছুই করতে পারি না।
আদিপুস্তক - 31 সেইজন্যে এস তোমার সঙ্গে এক চুক্তি করি। আমাদের এই চুক্তির প্রমাণ স্বরূপ আমরা এক পাথরের থাম স্থাপন করব।”
আদিপুস্তক - 31 চুক্তির প্রমাণ হিসাবে যাকোব একটা বড় পাথর খুঁজে এনে সেটা স্থাপন করল।
আদিপুস্তক - 31 সে তার নিজের লোকদেরও পাথর এনে রাশি করে রাখতে বলল। তারপর সেই পাথরের রাশির ধারে বসে খাওয়া দাওযা করল।
আদিপুস্তক - 31 লাবন সেই স্থানের নাম রাখলেন য়িগর্ সাহদুথা। কিন্তু যাকোব সেই স্থানের নাম দিল গল্-এদ।
আদিপুস্তক - 31 তখন লাবন বললেন, “পাথরের এই রাশি আমাদের চুক্তি স্মরণ করতে সাহায্য করবে।” এই কারণে যাকোব সেই স্থানের নাম গল্-এদ রাখল।
আদিপুস্তক - 31 তারপর লাবন বললেন, “আমরা পরস্পরের থেকে দূরে চলে গেলে প্রভু য়েন আমাদের পাহারা দেন।” সেইজন্যে সেই স্থানের নাম মিস্পা রাখা হল।
আদিপুস্তক - 31 তারপর লাবন বললেন, “মনে রেখো তুমি যদি আমার কন্যাদের আঘাত কর তবে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। তুমি যদি অন্য আর কোন স্ত্রী লোককে বিয়ে কর তবে মনে রেখো ঈশ্বর লক্ষ্য রাখছেন।
আদিপুস্তক - 31 আমাদের মধ্যে স্থাপিত স্তম্ভ ও এই রাশি করা পাথরগুলো স্মরণ করিযে দেবে আমাদের চুক্তির কথা।
আদিপুস্তক - 31 আমি কখনই এই পাথরগুলো পার হয়ে তোমার সাথে লড়াই করতে যাবো না এবং তুমিও অবশ্যই পার হয়ে আমার সঙ্গে লড়াই করতে আসবে না।
আদিপুস্তক - 31 আমরা যদি এই চুক্তি লঙঘন করি তবে অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর এবং তাদের পূর্বপুরুষের ঈশ্বর আমাদের বিচারে দোষী করুন।”যাকোবের পিতা ইসহাক ঈশ্বরকে “ভয়” বলে ডাকতেন। তাই যাকোব সেই নাম ব্যবহার করে প্রতিজ্ঞা করল।
আদিপুস্তক - 31 তারপর যাকোব সেই পর্বতে একটা পশু বলিদান রূপে উত্সর্গ করল। আর তার আপনজনদের বোজে নিমন্ত্রণ করল। খাওয়া দাওযা শেষ হলে তারা সেই রাতটা পাহাড়েই কাটাল।
আদিপুস্তক - 31 পরের দিন ভোরে লাবন তাঁর নাতি নাতনিদের ও কন্যাদের চুমু খেয়ে বিদায জানালেন। তিনি তাদের আশীর্বাদ করে ঘরে ফিরে গেলেন।