Kitab

বংশাবলি ১ / Chronicles 1 (Prophetic Books) 13

Chapter 351, 14 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 13 দায়ূদ তাঁর সেনাবাহিনীর সমস্ত অধ্যক্ষদের সঙ্গে কথা বলার পর

বংশাবলি ১ - 13 ইস্রায়েলের লোকদের এক জায়গায় জড়ো করে বললেন, “প্রভুর যদি ইচ্ছে হয় এবং তোমরা সকলেও যদি তাই মনে কর, তাহলে ইস্রায়েলের সর্বত্র আমাদের সহ-নাগরিক ও জ্ঞাতিদের, যাজক ও লেবীয়দের সবাইকে, যাঁরা বিভিন্ন শহরে ও তার আশেপাশে আমাদের জ্ঞাতিদের সঙ্গে বাস করেন, তাঁদের খবর পাঠিয়ে আমাদের সঙ্গে য়োগ দিতে বলা হোক।

বংশাবলি ১ - 13 তারপর আমরা সাক্ষ্যসিন্দুকটা জেরুশালেমে আমাদের কাছে ফিরিযে আনি। শৌল রাজা থাকাকালীন আমরা ঐ সাক্ষ্যসিন্দুকটার ব্যাপারে কোন খোঁজ খবর নিতে পারিনি।”

বংশাবলি ১ - 13 দায়ূদের সঙ্গে ইস্রায়েলের সমস্ত লোকরা এক মত হল এবং তারা সকলে ভাবল এটিই আমাদের করা উচিত্‌।

বংশাবলি ১ - 13 কিরিযত্‌-য়িযারীম থেকে সাক্ষ্যসিন্দুক ফিরিযে আনার জন্য মিশরে সীহোর নদী থেকে লেবো হমাত শহর পর্য়ন্ত ইস্রায়েলের সকলকে জড়ো করলেন।

বংশাবলি ১ - 13 তারপর দায়ূদ ও এই সমস্ত লোকরা মিলে যিহূদার বালা (অর্থাত্‌ কিরিযত্‌-য়িযারীমে) সাক্ষ্যসিন্দুক ফিরিযে আনতে গেলেন। ঐ সাক্ষ্যসিন্দুককে করূব দূতদের ঊর্দ্ধে যিনি বসেন সেই প্রভু ঈশ্বরের সিন্দুকও বলা হত।

বংশাবলি ১ - 13 সবাই মিলে সাক্ষ্যসিন্দুকখানা অবীনাদবের বাড়ি থেকে বের করে নতুন একটা ঠেলা গাড়িতে বসালেন। উষঃ আর অহিযো ঐ গাড়িকে পথ দেখাচ্ছিলেন।

বংশাবলি ১ - 13 দায়ূদ ও ইস্রায়েলের লোকরা বাঁশি, বীণা, ঢাক, খোল, কর্তাল, শিঙা বাজিযে ঈশ্বরের বন্দনা গান গেযে ঈশ্বরের সামনে উত্সব পালন করছিলেন।

বংশাবলি ১ - 13 কীদোনের শস্য মাড়াইযের উঠান পর্য়ন্ত আসার পর য়ে ষাঁড়গুলো গাড়ি টানছিল তারা হোঁচট খাওয়ায সাক্ষ্যসিন্দুকটা প্রায় পড়ে যাচ্ছিল, উষঃ কোনমতে হাত বাড়িযে সিন্দুকটাকে আটকালেন।

বংশাবলি ১ - 13 কিন্তু ঐ সিন্দুক স্পর্শ করার অপরাধে রুদ্ধ প্রভু ঘটনাস্থলেই উষের প্রাণ নিলেন।

বংশাবলি ১ - 13 এই ঘটনায দায়ূদ অত্যন্ত রুদ্ধ হন। তারপর থেকে ঐ জায়গা “পেরস-উষঃ” নামে পরিচিত।

বংশাবলি ১ - 13 ঈশ্বরের রোষে ভয় পেয়ে দায়ূদ বললেন, “আমি আর এই সাক্ষ্যসিন্দুক আমার কাছে নিতে পারব না!”

বংশাবলি ১ - 13 তাই দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি দায়ূদ নগরে নিজের কাছে না এনে গাতের ওবেদ-ইদোমের বাড়িতে রেখে এলেন।

বংশাবলি ১ - 13 সাক্ষ্যসিন্দুকটা তিন মাসের জন্য ওবেদ-ইদোমের বাড়িতে রাখা হয়েছিল। এজন্য ওবেদ-ইদোমের পরিবারের প্রতি এবং তার নিজের সব জিনিষের ওপর প্রভুর আশীর্বাদ বর্ষিত হয়।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme