Kitab

বংশাবলি ১ / Chronicles 1 (Prophetic Books) 14

Chapter 352, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 14 সোরের রাজা হীরম, দায়ূদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন।

বংশাবলি ১ - 14 দায়ূদ তখন উপলব্ধি করলেন য়ে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন। প্রভু দায়ূদের সাম্রাজ্য় সুবিশাল ও তার ভিত সুদৃঢ় করেছিলেন কারণ ঈশ্বর দায়ূদ ও ইস্রায়েলের লোকদের ভালবাসতেন।

বংশাবলি ১ - 14 দায়ূদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়।

বংশাবলি ১ - 14 জেরুশালেমে দায়ূদের য়ে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম: শম্মূয, শোব্ব, নাথন, শলোমন,

বংশাবলি ১ - 14 য়িভর, ইলীশূয, ইল্পেলট,

বংশাবলি ১ - 14 নোগহ, নেফগ, যাফিয,

বংশাবলি ১ - 14 ইলীশামা, বীলিযাদা এবং ইলীফেলট।

বংশাবলি ১ - 14 পলেষ্টীয়রা যখন দায়ূদ সম্পর্কে জানতে পারল য়ে দায়ূদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ূদকে খুঁজতে বের হল। দায়ূদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন।

বংশাবলি ১ - 14 পলেষ্টীয়রা রফাযীমের লোকদের আক্রমণ করে তাদের জিনিসপত্র অপহরণ করল।

বংশাবলি ১ - 14 দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?”প্রভু দায়ূদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও। আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে জয় লাভে তোমার সহায় হব।”

বংশাবলি ১ - 14 তখন দায়ূদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন। দায়ূদ বললেন, “বাঁধ ভাঙা জল য়েমন তোড়ে বেরিয়ে আসে ঈশ্বর সেই ভাবে আমার শএুদের ভেদ করেছেন। ঈশ্বর আমার সহায় ছিলেন বলেই এটা সম্ভব হল।” সেই কারণে ঐ জায়গার নাম ‘বাল্-পরাসীম’ রাখা হয়েছিল।

বংশাবলি ১ - 14 পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল। দায়ূদ তাঁর লোকেদের সেই সমস্ত পুড়িয়ে দিতে নির্দেশ দিলেন।

বংশাবলি ১ - 14 পলেষ্টীয়রা রফাযিম উপত্যকার লোকদের আবার আক্রমণ করলে,

বংশাবলি ১ - 14 দায়ূদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর সেই ডাকে সাড়া দিয়ে বললেন, “দায়ূদ, আক্রমণের সময় পলেষ্টীয়দের পিছু ধাওযা করে পাহাড়ে না গিয়ে চতুর্দিক থেকে ঘিরে গাছের আড়ালে লুকিয়ে থেকো।

বংশাবলি ১ - 14 তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে। য়েই পলেষ্টীয়দের পায়ের শব্দ শুনতে পাবে, তাদের আক্রমণ করবে। আমি, ঈশ্বর তোমাদের আগে বেরিয়ে যাব এবং পলেষ্টীয় সেনাদলকে পরাজিত করব।”

বংশাবলি ১ - 14 দায়ূদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ীপথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্য়ন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন।

বংশাবলি ১ - 14 এ ঘটনার পর দায়ূদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ূদের পরাএমের ভয়ে ভীত করে তুললেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme