Kitab

বংশাবলি ১ / Chronicles 1 (Prophetic Books) 15

Chapter 353, 29 verses

  • পুরানো ইচ্ছাপত্র

বংশাবলি ১ - 15 দায়ূদ নগরে নিজের জন্য প্রাসাদ বানানোর পর দায়ূদ সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য একটি বিশেষ তাঁবু নির্মাণ করে বললেন,

বংশাবলি ১ - 15 “শুধুমাত্র লেবীয়রাই এই সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে য়েতে পারবে কারণ কেবলমাত্র প্রভু তাদেরই এই কাজের জন্য এবং চিরদিন তাঁর সেবার জন্য বেছে নিয়েছেন।”

বংশাবলি ১ - 15 সাক্ষ্যসিন্দুকটি রাখার জন্য য়ে জায়গাটি তৈরী হয়েছিল সেখানে সাক্ষ্যসিন্দুকটি আনবার জন্য দায়ূদ ইস্রায়েলের সমস্ত লোকদের জেরুশালেমে জড়ো হতে ডাক দিলেন।

বংশাবলি ১ - 15 এরপর দায়ূদ হারোণ ও লেবীয় বংশের সমস্ত উত্তরপুরুষদের ডেকে পাঠালেন।

বংশাবলি ১ - 15 এঁদের মধ্যে 120 জন ছিলেন কহাতের পরিবারগোষ্ঠীর সদস্য, ঊরীযেল তাঁদের নেতা।

বংশাবলি ১ - 15 মরারি পরিবারগোষ্ঠী থেকে অসাযের নেতৃত্বে এসেছিলেন 220 জন,

বংশাবলি ১ - 15 গের্শোন পরিবারগোষ্ঠী থেকে য়োয়েলের নেতৃত্বে 130 জন,

বংশাবলি ১ - 15 শময়িয়র নেতৃত্বে ইলীষাফণ পরিবারগোষ্ঠী থেকে 200 জন,

বংশাবলি ১ - 15 হিব্রোণ পরিবারগোষ্ঠী থেকে ইলীযেলের নেতৃত্বে 80 জন আর

বংশাবলি ১ - 15 অম্মীনাদবের নেতৃত্বে উষীযেল পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 112 জন ব্যক্তি।

বংশাবলি ১ - 15 এরপর দায়ূদ যাজক সাদোক আর অবিযাথর ছাড়াও, লেবীয়দের মধ্যে ঊরীযেল, অসায, য়োয়েল, শময়িয়, ইলীযেল ও অম্মীনাদবকে ডেকে পাঠিয়ে

বংশাবলি ১ - 15 তাঁদের বললেন, “তোমরা সকলেই লেবীয় পরিবারগোষ্ঠীর নেতা। তোমরা প্রথমে নিজেদের পবিত্র করে তারপর সাক্ষ্যসিন্দুকটা রাখার জন্য আমি য়ে জায়গা তৈরী করেছি সেখানে নিয়ে এস।

বংশাবলি ১ - 15 গতবার আমরা প্রভুর কাছে সাক্ষ্যসিন্দুকটা কি ভাবে নেওয়া হবে তা জিজ্ঞেসও করিনি এবং তোমরা লেবীয়রাও সাক্ষ্যসিন্দুকটা বহন কর নি। তাই প্রভু আমাদের শাস্তি দিয়েছিলেন।”

বংশাবলি ১ - 15 তখন যাজকগণ ও লেবীয়রা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সাক্ষ্যসিন্দুকটা বহন করার জন্য নিজেদের পবিত্র করলেন।

বংশাবলি ১ - 15 এবং মোশি য়ে ভাবে ঈশ্বরের কথা অনুযায়ীসাক্ষ্যসিন্দুক বহন করার নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই লেবীয়রা বিশেষ ধরণের খুঁটি ব্যবহার করে কাঁধে করে সাক্ষ্যসিন্দুকটা বয়ে নিয়ে এলেন।

বংশাবলি ১ - 15 দায়ূদ লেবীয় নেতাদের সঙ্গে তাঁদের সতীর্থ গায়কদেরও ডেকে পাঠিয়ে বীণা, বাঁশি, খোল, কর্তাল, ভেঁপু বাজিযে আনন্দের গান গাইতে বললেন।

বংশাবলি ১ - 15 লেবীয়রা তখন য়োয়েলের পুত্র হেমন ও তার ভাই আসফ ও এথনকে নির্বাচিত করল। আসফ ছিল বেরিখিয়র পুত্র। এথন ছিল কূশাযার পুত্র। এই সব পুরুষরা ছিল মরারি পরিবারগোষ্ঠীর লোক।

বংশাবলি ১ - 15 তাদের সঙ্গে ছিল তাদের সাহায্যকারীরা, তাদের আত্মীয়স্বজন, সখরিয়, যাসীযেল, শমীরামোত্‌, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এরা ছিল লেবীয় দ্বাররক্ষীগণ।

বংশাবলি ১ - 15 হেমন, আসফ আর এথন বাজালেন কর্তাল।

বংশাবলি ১ - 15 সখরিয়, অসীযেল, শমীরামোত্‌, য়িহীযেল, উন্নি, ইলীয়াব, মাসেয আর বনায় বাজালেন বীণা,

বংশাবলি ১ - 15 মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল আর অসসিয় নীচু সুরে বীণা বাজালেন।

বংশাবলি ১ - 15 লেবীয় নেতা কননিয ছিলেন গানের দায়িত্বে কারণ তিনি ছিলেন গানে পারদর্শী।

বংশাবলি ১ - 15 সাক্ষ্যসিন্দুকের জন্য দুই রক্ষী ছিলেন বেরিথিয আর ইল্কানা।

বংশাবলি ১ - 15 শবনিয়, য়িহোশাফট, নথলেন, অমাসয়, সখরিয়, বনায় আর ইলীযেষর যাজকেরা শিঙা বাজিযে সাক্ষ্যসিন্দুকের সামনে হাঁটতে লাগলেন। ওবেদ-ইদোম ও য়িহিযও সাক্ষ্যসিন্দুক পাহারা দেবার কাজে নিযুক্ত ছিলেন।

বংশাবলি ১ - 15 দায়ূদ, ইস্রায়েলের নেতৃবর্গ ও সেনাধ্যক্ষরা সকলে সাক্ষ্যসিন্দুকটা ওবেদ-ইদোমের বাড়ি থেকে আনতে গেলেন, সকলেই তখন উল্লসিত।

বংশাবলি ১ - 15 য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করছিলেন ঈশ্বর অন্তরাল থেকে তাদের সহায় হলেন। সাতটা ষাঁড় ও মেষকে এই উপলক্ষ্যে উত্সর্গ করা হল।

বংশাবলি ১ - 15 য়ে সমস্ত লেবীয়রা সাক্ষ্যসিন্দুক বহন করেছিলেন তাঁরা সকলেই মিহি মসীনার তৈরী বিশেষ পরিচ্ছদ পরেছিলেন। কনানিয যিনি গানের এবং সমস্ত গায়কদের দায়িত্বে ছিলেন তিনি এবং দায়ূদও মিহি মসীনার তৈরী পোশাক পরেছিলেন। দায়ূদ মিহি মসীনার তৈরী এফোদও পরেছিলেন।

বংশাবলি ১ - 15 আনন্দে চিত্কার করতে করতে ভেড়ার শিঙা, তূরী-ভেরী বাজাতে বাজাতে, বীণা, বাদ্যযন্ত্র এবং খঞ্জনীর বাজনার সঙ্গে ইস্রায়েলের লোকরা সাক্ষ্য-সিন্দুকটা নিয়ে এলেন।

বংশাবলি ১ - 15 সাক্ষ্যসিন্দুকটা দায়ূদ নগরীতে এসে পৌঁছনোর পর দায়ূদ যখন নাচছিলেন এবং উদযাপন করছিলেন তখন শৌলের কন্যা মীখল একটা জানলা দিয়ে দেখছিল। দায়ূদের প্রতি তার যাবতীয় শ্রদ্ধা অন্তর্হিত হল কারণ সে ভাবল দায়ূদ বোকার মতো আচরণ করছে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme