Kitab

যোব / Job 8

Chapter 444, 22 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 8 তখন শূহীর বিল্দদ উত্তর দিলেন,

যোব / Job - 8 “আর কতক্ষণ তুমি ঐ ভাবে কথা বলবে? তোমার কথা ঝোড়ো বাতাসের মতই বয়ে চলেছে।

যোব / Job - 8 ঈশ্বর সর্বদাই সত্‌ পথে থাকেন। যা সঠিক, সর্বশক্তিমান ঈশ্বর তা কখনই পরিবর্তিত করেন না।

যোব / Job - 8 যদি তোমার সন্তানরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকে, তাহলে ঈশ্বর তাদের পাপের জন্য শাস্তি দিয়েছেন।

যোব / Job - 8 কিন্তু এখন ইয়োব, তুমি যদি ঈশ্বরের এবং সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা কর,

যোব / Job - 8 যদি তুমি সত্‌ ও শুচি থাকো, তিনি শীঘ্রই এসে তোমাকে সাহায্য করবেন। তোমার য়েমন গৃহটি প্রাপ্য তেমনটিই তিনি তোমাকে ফিরিযে দেবেন।

যোব / Job - 8 তোমার য়ে বিপুল উন্নতি হবে, তার কাছে, আগে তোমার যা ছিল, তা সামান্য মনে হবে।

যোব / Job - 8 “বয়স্ক লোকদের জিজ্ঞাসা করে দেখ। খুঁজে দেখ তাদের পূর্বপুরুষরা কি শিক্ষা পেয়েছে?

যোব / Job - 8 মনে হচ্ছে য়েন আমরা গতকাল জন্মেছি। জানার পক্ষে আমরা একেবারেই অপক্ক। এই পৃথিবীতে আমাদের জীবন ছায়ার মতোই ক্ষণস্থায়ী।”

যোব / Job - 8 হয়তো বয়স্ক লোকরা তোমায় শিক্ষা দিতে পারেন। হয়তো বা, তাঁরা যা শিখেছেন তা তোমাকে শেখাতে পারেন।”

যোব / Job - 8 বিল্দদ বললেন, “শুকনো জমিতে কি ভূর্জগাছ বড় হতে পারে?” জল ছাড়া কি এরস গাছ বাড়তে পারে?

যোব / Job - 8 না, যদি জল শুকিয়ে যায়, তাহলে তারাও শুকিয়ে যাবে। তারা এত ছোট হয়ে যাবে য়ে তাদের কেটে ব্যবহার করাই মুস্কিল হবে।

যোব / Job - 8 যারা ঈশ্বরকে ভুলে যায় তারাও ঐ নল-খাগড়ার মতোই। ঈশ্বরহীন মানুষের আশা বিনষ্ট হয়।

যোব / Job - 8 ওই লোকের নির্ভর করার কোন জায়গা নেই। তার নিরাপত্তা মাকড়সার জালের মতোই দুর্বল।

যোব / Job - 8 যদি কোন লোক মাকড়সার জালের ওপর নির্ভর করে তাহলে তা ভেঙে যায়। সে মাকড়সার জাল ধরে, কিন্তু সেই জাল তাকে আশ্রয় দেয় না।

যোব / Job - 8 সেই লোকটি সূর্য়ালোকের মধ্যে একটি ভেজা গাছের মত। তার ডালপালা সারা বাগানে ছড়িয়ে পড়ে।

যোব / Job - 8 পাথরের চাঁইযের মধ্যে সে তার শিকড় ছড়িয়ে রাখে, পাথরের মধ্যেই সে তার শিকড় গজায।

যোব / Job - 8 কিন্তু যদি গাছটি তার জায়গা থেকে সরে যায়, গাছটি মরে যাবে এবং কেউ জানবে না য়ে গাছটি কোন দিন ঐখানে ছিলো।

যোব / Job - 8 কিন্তু গাছটি যতদিন বেঁচে ছিল তত দিন জীবন উপভোগ করছিল এবং অন্যান্য গাছগুলো এর জায়গায় জন্মাবে।

যোব / Job - 8 ভালো লোকদের ঈশ্বর কখনই পরিত্যাগ করেন না। তিনি দুষ্ট লোকদের সাহায্য করেন না।

যোব / Job - 8 ঈশ্বর তোমার মুখ হাসিতে ভরিয়ে দেবেন এবং তোমার ঠোঁট আনন্দ ধ্বনিতে পূর্ণ করবেন।

যোব / Job - 8 কিন্তু তোমার শএুদের মুখ লজ্জায় আচ্ছন্ন হয়ে যাবে। এবং দুষ্ট লোকদের ঘরবাড়ী ধ্বংস হয়ে যাবে।”

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme