Kitab

যোব / Job 9

Chapter 445, 35 verses

  • পুরানো ইচ্ছাপত্র

যোব / Job - 9 তখন ইয়োব উত্তর দিলেন:

যোব / Job - 9 “হ্যাঁ, আমি জানি তুমি যা বলছো তা সত্য। কিন্তু এক জন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্তি-তর্কে কি ভাবে জিততে পারে?

যোব / Job - 9 এক জন মানুষ ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে না! ঈশ্বর 1,000টা প্রশ্ন করতে পারেন কিন্তু কোন মানুষ তার একটা প্রশ্নরও উত্তর দিতে পারে না!

যোব / Job - 9 ঈশ্বর প্রচণ্ড জ্ঞানী এবং তাঁর বিপুল ক্ষমতা। কেউই ঈশ্বরের সঙ্গে অক্ষত হয়ে লড়াই করতে পারে না।

যোব / Job - 9 ঈশ্বর যখন রোধন্বত হন তখন পর্বতগুলো কি হচ্ছে বোঝবার আগেই তিনি পর্বতদের সরিয়ে দেন।

যোব / Job - 9 পৃথিবীকে কাঁপিয়ে দেবার জন্য ঈশ্বর ভূমিকম্প পাঠান। ঈশ্বর পৃথিবীর ভিত পর্য়ন্ত কাঁপিয়ে দেন।

যোব / Job - 9 ঈশ্বর সূর্য়ের সঙ্গে কথা বলতে পারেন এবং সূর্য়োদয নাও হতে দিতে পারেন। তিনি তারাদের বন্দী করে ফেলতে পারেন যাতে তারারা আর না জ্বলে।

যোব / Job - 9 ঈশ্বর নিজেই আকাশ সৃষ্টি করেছেন। তিনি সমুদ্রের ঢেউযের ওপর দিয়ে হেঁটে যান।

যোব / Job - 9 “ঈশ্বরই বৃহত্‌ ভাল্লুকমণ্ডলী, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ এবং কৃত্তিকা সৃষ্টি করেছেন। তিনিই গ্রহরাজি সৃষ্টি করেছেন যা দক্ষিণের আকাশ পরিক্রমা করে।

যোব / Job - 9 ঈশ্বর মহান সব কাজ করেন যা মানুষ বুঝে উঠতে পারে না। ঈশ্বর য়ে সব আশ্চর্য় কাজ করেন তা অগণ্য।

যোব / Job - 9 দেখ, ঈশ্বর আমার পাশ দিয়ে চলে যান কিন্তু আমি তাঁকে দেখতে পাই না। তিনি পাশ দিয়ে চলে যান কিন্তু আমি তা উপলদ্ধি করতে পারি না।

যোব / Job - 9 যদি ঈশ্বর কিছু নিয়ে যান কেউই তাঁকে রোধ করতে পারে না। কেউই তাঁকে বলতে পারে না, ‘আপনি কি করছেন?’

যোব / Job - 9 ঈশ্বর তাঁর রাগ দমন করবেন না। এমন কি রাহাবেরঅনুচররাও ঈশ্বরের সামনে নত হয়!

যোব / Job - 9 তাই আমি ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারি না। আমি জানি না তাঁকে কি বলতে হবে।

যোব / Job - 9 আমি নির্দোষ, কিন্তু আমি তাঁকে কোন উত্তর দিতে পারি না। আমি শুধু আমার বিচারকের কাছে প্রার্থনা করতে পারি।

যোব / Job - 9 আমি যদি ঈশ্বরকে ডাকি এবং তিনি যদি উত্তর দেন, তবু আমি বিশ্বাস করবো না য়ে উনি আমার কথা শুনবেন।

যোব / Job - 9 অকারণে তিনি আমার দেহে প্রচুর ক্ষত দেবেন। আমাকে আঘাত করার জন্য ঈশ্বর ঝড় পাঠাবেন।

যোব / Job - 9 ঈশ্বর পুনর্বার আমায় নিঃশ্বাস নিতে দেবেন না। তার বদলে তিনি আমায় ভয়ঙ্কর কষ্টে ভরিয়ে দেবেন।

যোব / Job - 9 এটা যদি শক্তির ব্যাপার হয়, নিশ্চয়ই তিনি অনেক বেশী শক্তিশালী। এটা যদি সুবিচারের ব্যাপার হয়, ঈশ্বরকে কে আদালতে আসার জন্য বাধ্য করতে পারে?

যোব / Job - 9 আমি নিরপরাধ, কিন্তু আমার নিজের কথাই আমাকে অপরাধী করে তোলে। আমি নির্দোষ, কিন্তু তিনি আমায় তাঁর বিচারে অপরাধী করবেন। তাঁর বিচারে আমি অপরাধী হব।

যোব / Job - 9 আমি নির্দোষ। কিন্তু আমি জানি না কি ভাবতে হবে। আমি আমার নিজের জীবনকে ঘৃণা করি।

যোব / Job - 9 আমি নিজেকে বলি, ‘একই ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে। নির্দোষ লোক অপরাধীর মতোই মারা যায়। ঈশ্বর তাদের সবার জীবন শেষ করে দেন।’

যোব / Job - 9 যখন ভয়ঙ্কর কিছু একটা ঘটে এবং একজন নির্দোষ লোক মারা যায়, ঈশ্বর কি তার প্রতি বিদ্রূপের হাসি হাসেন?

যোব / Job - 9 যখন একজন দুষ্ট লোক রাজ্য শাসন করে, তখন কি ঘটছে, তা দেখা থেকে ঈশ্বর কি নেতাদের বিরত রাখেন? যদি তাই সত্য হয়, তাহলে ঈশ্বর কে?

যোব / Job - 9 “আমার দিন এক জন দৌড়বাজের থেকেও দ্রুত চলে যাচ্ছে। আমার দিনগুলি উড়ে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে কোন আনন্দ নেই।

যোব / Job - 9 আমার দিনগুলি নৌকার মত দ্রুত চলে যাচ্ছে ঠিক য়েমন ঈগল দ্রুত গতিতে শিকারের ওপর ছোঁ মারে।

যোব / Job - 9 “যদি আমি বলি, ‘আমি অভিয়োগ করবো না আমি আমার যন্ত্রণা ভুলে যাবো। আমি আমার মুখে হাসি ফোটাতে পারবো।’

যোব / Job - 9 প্রকৃতপক্ষে এটা কোন কিছুকেই পরিবর্তিত করবে না। যন্ত্রণা এখনও আমাকে ভীত করে!

যোব / Job - 9 আমি ইতিপূর্বেই অপরাধী সাব্যস্ত হয়েছি। তাই কেন আমি অকারণে চেষ্টা করবো? আমি বলি, ‘ভুলে যাও!’

যোব / Job - 9 যদি আমি নিজেকে তুষার দিয়ে ধুয়ে ফেলি এবং সাবান দিয়ে আমার হাত পরিষ্কার করি,

যোব / Job - 9 তবুও ঈশ্বর আমাকে কবরে শাস্তি দেবেন এবং তোমরা আমাকে আবর্জনার মধ্যে ফেলে দেবে। তখন আমার বস্ত্রও আমায় ঘৃণা করবে।

যোব / Job - 9 ঈশ্বর তো আমার মতো এক জন মানুষ নন। সেই জন্য আমি তাঁকে উত্তর দিতে পারি না। আমরা আদালতে মিলিত হতে পারি না।

যোব / Job - 9 আমি মনে করি দুপক্ষের কথা শোনার জন্য এক জন মধ্যপক্ষ মানুষের দরকার। আমি মনে করি, আমাদের উভয়েরই বিচার করার জন্য যদি কেউ এক জন থাকতো!

যোব / Job - 9 আমি মনে করি, ঈশ্বরের শাস্তিদানের দণ্ড কেড়ে নেওয়ার জন্য যদি কেউ থাকতো! তাহলে ঈশ্বর আমায় আর ভয় দেখাতে পারতেন না।

যোব / Job - 9 তাহলে, ঈশ্বরকে ভয় না করে, আমি যা বলতে চাই, তা বলতে পারতাম। কিন্তু এখন আমি তা করতে পারি না।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme