সামসঙ্গীত / Psalms - 2 অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন? কেন তারা বোকার মত পরিকল্পনা করছে?
সামসঙ্গীত / Psalms 2
Chapter 480, 12 verses
সামসঙ্গীত / Psalms - 2 তাদের রাজারা এবং নেতারা, প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে।
সামসঙ্গীত / Psalms - 2 সেই সব নেতা বলছে, “এস আমরা ঈশ্বর এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি। “এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি!”
সামসঙ্গীত / Psalms - 2 কিন্তু আমার প্রভু, স্বর্গের রাজা, ওদের প্রতি বিদ্রূপের হাসি হেসেছিলেন।
সামসঙ্গীত / Psalms - 2 ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন, “এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি! এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে। সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত।” এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো।
সামসঙ্গীত / Psalms - 2
সামসঙ্গীত / Psalms - 2 এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো। প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম! এবং তুমি আমার পুত্র।
সামসঙ্গীত / Psalms - 2 যদি তুমি আমার কাছে চাও, আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!
সামসঙ্গীত / Psalms - 2 ভেঙ্গে য়েতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে। তুমি তাদের ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মত ছড়িয়ে দেবে।”
সামসঙ্গীত / Psalms - 2 সুতরাং হে রাজন্যবর্গ জ্ঞানী হও। অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও।
সামসঙ্গীত / Psalms - 2 ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর।
সামসঙ্গীত / Psalms - 2 ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর য়ে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমার বিনাশ করবেন। সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য। কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত।