Kitab

সামসঙ্গীত / Psalms 3

Chapter 481, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 3 “প্রভু, আমার অসংখ্য শত্রু। বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে।

সামসঙ্গীত / Psalms - 3 বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে। তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”

সামসঙ্গীত / Psalms - 3 কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ। আপনি আমার গৌরব। প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন!

সামসঙ্গীত / Psalms - 3 আমি প্রভুর কাছে প্রার্থনা করবো। পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন!

সামসঙ্গীত / Psalms - 3 আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো। কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন। প্রভু আমায় রক্ষা করেন!

সামসঙ্গীত / Psalms - 3 যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে, আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না!

সামসঙ্গীত / Psalms - 3 প্রভু, উঠে দাঁড়ান।হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোযালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন।

সামসঙ্গীত / Psalms - 3 হে প্রভু, আপনার জয়! এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme