Kitab

সামসঙ্গীত / Psalms 4

Chapter 482, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 4 হেআমার ধার্ম্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার ডাকে সাড়া দেবেন! আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হোন! সঙ্কট থেকে আমায় পরিত্রাণ দিন!

সামসঙ্গীত / Psalms - 4 হে মানব সন্তানগণ, আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে? আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করছো। তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো।

সামসঙ্গীত / Psalms - 4 তোমরা জানো য়ে, ঈশ্বর তাঁর অনুগামী ভালো লোকদের কথাই শোনেন। সুতরাং যখন আমি তাঁর কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন।

সামসঙ্গীত / Psalms - 4 যদি কোন কিছু তোমায় বিব্রত করে, তুমি রেগে য়েতে পারো, কিন্তু পাপ করো না। যখন তুমি বিছানায় ঘুমোতে যাও, তখন তুমি অবশ্যই ঐ সব বিষযে চিন্তা করবে না এবং শান্ত হবে।

সামসঙ্গীত / Psalms - 4 ঈশ্বরকে ধার্ম্মিকতার বলি উত্সর্গ কর এবং প্রভুর ওপর আস্থা রাখ।

সামসঙ্গীত / Psalms - 4 অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!

সামসঙ্গীত / Psalms - 4 প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য় এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী।

সামসঙ্গীত / Psalms - 4 আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিযে পড়ি। কেন? কারণ, হে প্রভু, নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইযে দেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme