Kitab

সামসঙ্গীত / Psalms 5

Chapter 483, 12 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 5 হেপ্রভু, আমার কথা শুনুন। আমি যা বলতে চাইছি তা বুঝে নিন।

সামসঙ্গীত / Psalms - 5 হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন।

সামসঙ্গীত / Psalms - 5 হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন।

সামসঙ্গীত / Psalms - 5 হে ঈশ্বর, মন্দ লোকরা আপনার কাছে থাকুক, এ আপনি চান না। দুষ্ট লোকরা আপনার উপাসনা করে না।

সামসঙ্গীত / Psalms - 5 বোকারা আপনার কাছে আসতে পারে না। লোকদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন।

সামসঙ্গীত / Psalms - 5 আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন। যারা অন্য লোকদের আঘাত করার জন্য গোপনে ফন্দি আঁটে সেইসব লোকদেরও আপনি ঘৃণা করেন।

সামসঙ্গীত / Psalms - 5 কিন্তু প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে, আমি আপনার মন্দিরে যাবো। প্রভু আমার, আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করবো।

সামসঙ্গীত / Psalms - 5 প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন। লোকেরা আমার দুর্বলতা খুঁজছে। তাই য়েমনভাবে আমার বেঁচে থাকা উচিত্‌ তা আমায় দেখিয়ে দিন।

সামসঙ্গীত / Psalms - 5 লোকজন সত্যি কথা বলে না। তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে। তাদের মুখ শূন্য কবরের মত। তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে।

সামসঙ্গীত / Psalms - 5 ঈশ্বর, ওদের শাস্তি দিন। তাদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন। ঐসব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে অতএব ওদের বহু অন্যাযের জন্য ওদের শাস্তি দিন।

সামসঙ্গীত / Psalms - 5 কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তাদের সুখী করুন। চিরদিনের জন্য সুখী করুন! ঈশ্বর আমার, যারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন।

সামসঙ্গীত / Psalms - 5 হে প্রভু, সত্‌ লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন, তখন আপনি বিরাট বড় ঢালের মত তাদের রক্ষা করেন।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme