সামসঙ্গীত / Psalms - 6 হেপ্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না। মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না।
সামসঙ্গীত / Psalms 6
Chapter 484, 10 verses
সামসঙ্গীত / Psalms - 6 প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ। আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে।
সামসঙ্গীত / Psalms - 6 প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে। প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
সামসঙ্গীত / Psalms - 6 প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন। আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন।
সামসঙ্গীত / Psalms - 6 মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না। মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না। তাই আমায় সুস্থ করে দিন!
সামসঙ্গীত / Psalms - 6 হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি। আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে।
সামসঙ্গীত / Psalms - 6 আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।
সামসঙ্গীত / Psalms - 6 মন্দ লোকরা তোমরা চলে যাও। কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন।
সামসঙ্গীত / Psalms - 6 প্রভু আমার বিনতি শুনেছেন। প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 6 আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে। হঠাত্ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায চলে যাবে।