Kitab

সামসঙ্গীত / Psalms 7

Chapter 485, 17 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 7 প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি। যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। আমায় উদ্ধার করুন!

সামসঙ্গীত / Psalms - 7 যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মত অসহায় হয়ে পড়ব। তারা আমাকে টেনে নিয়ে যাবে। আমাকে রক্ষা করার কেউ থাকবে না!

সামসঙ্গীত / Psalms - 7 প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি। আমি শপথ করে বলছি আমি কোন অন্যায় করিনি!

সামসঙ্গীত / Psalms - 7 প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি এবং যদি কোন কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি তাহলে আমার শত্রুরা য়েন আমাকে খুঁজে ধরে ফেলে এবং আমাকে হত্যা করে আমার জীবন ধূলোয় মিশিয়ে দেয় এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়।”

সামসঙ্গীত / Psalms - 7

সামসঙ্গীত / Psalms - 7

সামসঙ্গীত / Psalms - 7 প্রভু, লোকদের বিচার করুন। সকল জাতিদের আপনার সঙ্গে সঙঘবদ্ধ করুন।

সামসঙ্গীত / Psalms - 7 এবং লোকদের বিচার করুন। হে প্রভু, আমারও বিচার করুন। প্রমাণ করুন আমি সত্য পথে আছি। প্রমাণ করুন আমি নিষ্পাপ।

সামসঙ্গীত / Psalms - 7 মন্দ লোকদের শাস্তি দিন, সত্‌ লোকদের সাহায্য করুন। হে ঈশ্বর, আপনিই মঙ্গলময়। আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান।

সামসঙ্গীত / Psalms - 7 যাদের হৃদয় সত্‌ তাদের ঈশ্বর সাহায্য করেন। তাই ঈশ্বর আমাকে রক্ষা করবেন।

সামসঙ্গীত / Psalms - 7 ঈশ্বর একজন সুবিচারক। সব সময় তিনি মন্দের বিরুদ্ধে বলেন।

সামসঙ্গীত / Psalms - 7 ঈশ্বর তাঁর আক্রমণ থামাবেন না। তিনি তাঁর আক্রমণ থেকে পিছু হঠবেন না।তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং শত্রুদের প্রতি তাঁর লক্ষ্য স্থির রেখেছেন।

সামসঙ্গীত / Psalms - 7 তিনি মারণাস্ত্র তৈরী করে রেখেছেন এবং তাঁর তীরগুলো ধারালো করেছেন।

সামসঙ্গীত / Psalms - 7 কিছু লোক সর্বদাই মন্দ ফন্দি আঁটে। তারা গোপনে ফন্দি করে এবং মিথ্যা কথা বলে।

সামসঙ্গীত / Psalms - 7 তারা অন্য লোকদের ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায়। কিন্তু নিজেদের ফাঁদে পড়েই ওরা আহত হবে।

সামসঙ্গীত / Psalms - 7 যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে। অপরের প্রতি ওরা নির্দয ছিল। ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে।

সামসঙ্গীত / Psalms - 7 আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো। আমি পরাত্‌পর প্রভুর নামের প্রশংসা করি।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme