Kitab

সামসঙ্গীত / Psalms 11

Chapter 489, 7 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 11 আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি। তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে? তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে য়েতে!”

সামসঙ্গীত / Psalms - 11 মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে। তারা ধনুকের ছিলা টেনে ধরে। তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সত্‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে।

সামসঙ্গীত / Psalms - 11 সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সত্‌ লোকরা কি করবে?

সামসঙ্গীত / Psalms - 11 প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন। প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান। লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন।

সামসঙ্গীত / Psalms - 11 প্রভু সত্‌ লোকদের খোঁজেন। কিন্তু হিংসাশ্রযী বদ লোকদের পরিত্যাগ করেন।

সামসঙ্গীত / Psalms - 11 মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কযলা ও গন্ধক বর্ষণ করবেন। ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না।

সামসঙ্গীত / Psalms - 11 কিন্তু প্রভু ভালো। য়েসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন। সত্‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme