Kitab

সামসঙ্গীত / Psalms 12

Chapter 490, 8 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 12 হেপ্রভু, আমায় রক্ষা করুন! ভালো লোকরা সবাই চলে গেছে। প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না।

সামসঙ্গীত / Psalms - 12 লোক তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে। প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে।

সামসঙ্গীত / Psalms - 12 য়ে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিত্‌। য়ে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিত্‌।

সামসঙ্গীত / Psalms - 12 সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব। আমরা জানি কি বলতে হবে, তাই কেউই আমাদের মনিব হবে না।”

সামসঙ্গীত / Psalms - 12 কিন্তু প্রভু বলছেন: “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে। নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে। কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে, ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো।”

সামসঙ্গীত / Psalms - 12 প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি। কথাগুলি সেই রূপোর মত খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে।

সামসঙ্গীত / Psalms - 12 হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন। তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!

সামসঙ্গীত / Psalms - 12 মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে। তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে। এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়।

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme