সামসঙ্গীত / Psalms - 13 হেপ্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন? আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন? আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?পরিচালকের প্রতি। দায়ূদের একটি গীত।
সামসঙ্গীত / Psalms 13
Chapter 491, 6 verses
সামসঙ্গীত / Psalms - 13 আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে য়ুদ্ধ করব? আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে? আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে?
সামসঙ্গীত / Psalms - 13 হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন! আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন; নয়তো আমি মরে যাবো!
সামসঙ্গীত / Psalms - 13 যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!” আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে।
সামসঙ্গীত / Psalms - 13 হে প্রভু, আমি আপনার প্রকৃত ভালবাসার ওপর আস্থা রেখেছিলাম। আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন!
সামসঙ্গীত / Psalms - 13 আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই, কারণ তিনি আমার জন্য হিতকর কাজ করেছেন।