Kitab

সামসঙ্গীত / Psalms 21

Chapter 499, 13 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 21 প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে। আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়।

সামসঙ্গীত / Psalms - 21 রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন। প্রভু, রাজা কিছু চেয়েছিল এবং আপনি তাকে ঠিক তাই দিয়েছেন সে যা চেয়েছিল।

সামসঙ্গীত / Psalms - 21 প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন। আপনিই তার মাথায় সোনার মুকুট পরিযে দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 21 ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন! আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা য়ুগ য়ুগ ধরে চলছে।

সামসঙ্গীত / Psalms - 21 আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন। আপনি তাকে সম্মান এবং প্রশংসা দিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 21 ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন। যখন রাজা আপনার মুখ দর্শন করে, তখন সে ভীষণ খুশী হয়।

সামসঙ্গীত / Psalms - 21 রাজা প্রভুর ওপর আস্থা রাখে। হে পরাত্‌পর, তাকে হতাশ করবেন না।

সামসঙ্গীত / Psalms - 21 হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন য়ে আপনি শক্তিমান। যারা আপনাকে ঘৃণা করে, আপনার শক্তি তাদের পরাজিত করবে।

সামসঙ্গীত / Psalms - 21 হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন, তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়। তার ক্রোধ লেলিহান আগুনের মত জ্বলতে থাকে এবং সে শত্রুদের বিনাশ করে।

সামসঙ্গীত / Psalms - 21 আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে। তারা এই পৃথিবী থেকে সরে যাবে।

সামসঙ্গীত / Psalms - 21 কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল কিন্তু তারা সফল হতে পারে নি।

সামসঙ্গীত / Psalms - 21 প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন। আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন। আপনি ওদের গলায দড়ি পরিযেছেন। আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন।

সামসঙ্গীত / Psalms - 21 প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো! হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme