সামসঙ্গীত / Psalms - 22 হেআমার ঈশ্বর, হে আমার ঈশ্বর! কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন? আপনি এত দূরে য়ে, আমাকে রক্ষা করতে পারবেন না! আপনি এত দূরে য়ে, আমার সাহায্যের জন্য চিত্কার ও শুনতে পাবেন না!
সামসঙ্গীত / Psalms 22
Chapter 500, 31 verses
সামসঙ্গীত / Psalms - 22 ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি। কিন্তু আপনি সাড়া দেন নি। সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি।
সামসঙ্গীত / Psalms - 22 ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন। আপনি রাজার মত থেকে যান। ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন।
সামসঙ্গীত / Psalms - 22 আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন।
সামসঙ্গীত / Psalms - 22 ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!
সামসঙ্গীত / Psalms - 22 সুতরাং, আমি কি কীট, মানুষ নই? লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে।
সামসঙ্গীত / Psalms - 22 প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে। তারা তাদের মাথা নাড়ায এবং আমায় জিভ ভেঙ্গায।
সামসঙ্গীত / Psalms - 22 তারা আমায় বলে: “প্রভুর কাছে সাহায্য চাও। হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন। তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”
সামসঙ্গীত / Psalms - 22 হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য য়ে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি। এমন কি আমি যখন আমার মাযের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন।
সামসঙ্গীত / Psalms - 22 য়ে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর। মাযের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি।
সামসঙ্গীত / Psalms - 22 তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না! কারণ সংকট নিকটবর্ত্তী। আমাকে সাহায্য করার মত কেউই নেই।
সামসঙ্গীত / Psalms - 22 আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত তারা আমার চারদিকে ঘিরে রয়েছে।
সামসঙ্গীত / Psalms - 22 তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা, য়েন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে।
সামসঙ্গীত / Psalms - 22 মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে। আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে। আমি আমার সাহস হারিযে ফেলেছি!
সামসঙ্গীত / Psalms - 22 আমার শক্তিভাঙ্গা মৃত্ পাত্রের মতই শুকিয়ে গেছে। আমার জিভ তালুতে আটকে যাচ্ছে। আপনি আমাকে “মৃত্যুর ধূলায” পৌঁছে দিয়েছেন।
সামসঙ্গীত / Psalms - 22 আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে। সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে। সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে।
সামসঙ্গীত / Psalms - 22 আমি আমার হাড়গুলো পর্য়ন্ত দেখতে পাচ্ছি। লোকজন আমার দিকে চেয়ে রয়েছে! তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিযে আছে!
সামসঙ্গীত / Psalms - 22 ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে। তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে।
সামসঙ্গীত / Psalms - 22 প্রভু, আমাকে ছেড়ে যাবেন না! আপনিই আমার শক্তি। শীঘ্রই আমাকে সাহায্য করুন!
সামসঙ্গীত / Psalms - 22 প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন। ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 22 আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন। বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 22 প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো। মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব।
সামসঙ্গীত / Psalms - 22 তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর! হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর! হে ইস্রায়েলের মানুষ প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর।
সামসঙ্গীত / Psalms - 22 কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন। প্রভু তাদের জন্য লজ্জিত নন। যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না।
সামসঙ্গীত / Psalms - 22 প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে। এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উত্সর্গ করবো।
সামসঙ্গীত / Psalms - 22 দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে। তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর! তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!
সামসঙ্গীত / Psalms - 22 তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো এবং তাঁর কাছে ফিরে এস! য়ে সব মানুষ বিদেশে থাকে তারাও য়েন প্রভুরই উপাসনা করে।
সামসঙ্গীত / Psalms - 22 কেন? কারণ প্রভুই রাজা। তিনি সব জাতিকে শাসন করেন।
সামসঙ্গীত / Psalms - 22 বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে। বস্তুতঃ সকলে যারা মারা যাবে এবং যারা ইতিমধ্যেই মারা গেছে তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!
সামসঙ্গীত / Psalms - 22 এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে। লোকে চিরদিন তাঁর কথা বলবে।
সামসঙ্গীত / Psalms - 22 প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে ঈশ্বর য়ে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে।