Kitab

সামসঙ্গীত / Psalms 24

Chapter 502, 10 verses

  • পুরানো ইচ্ছাপত্র

সামসঙ্গীত / Psalms - 24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর। এই জগত্‌ এবং জগতের সব লোকও তাঁর।

সামসঙ্গীত / Psalms - 24 প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি নদীসমূহের ওপর এই সব তৈরী করেছেন।

সামসঙ্গীত / Psalms - 24 কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?

সামসঙ্গীত / Psalms - 24 সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

সামসঙ্গীত / Psalms - 24 ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে। ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।

সামসঙ্গীত / Psalms - 24 সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে। তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

সামসঙ্গীত / Psalms - 24 হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।

সামসঙ্গীত / Psalms - 24 কে সেই মহিমান্বিত রাজা? প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক। প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নাযক।

সামসঙ্গীত / Psalms - 24 হে ফটক সকল তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।

সামসঙ্গীত / Psalms - 24 কে সেই মহিমান্বিত রাজা? সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme