সামসঙ্গীত / Psalms - 25 প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি।
সামসঙ্গীত / Psalms 25
Chapter 503, 22 verses
সামসঙ্গীত / Psalms - 25 হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি। তাই আমাকে লজ্জিত করবেন না। আমার শত্রুরা য়েন আমার ওপর জয়লাভ না করে।
সামসঙ্গীত / Psalms - 25 যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না। কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে। তারা কিছুই পাবে না।
সামসঙ্গীত / Psalms - 25 হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান। আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।
সামসঙ্গীত / Psalms - 25 আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন। আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা। প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি।
সামসঙ্গীত / Psalms - 25 হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন। য়ে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন।
সামসঙ্গীত / Psalms - 25 আমার তরুণ বযসের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না। হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন।
সামসঙ্গীত / Psalms - 25 প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সত্। তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন।
সামসঙ্গীত / Psalms - 25 যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান। তিনি ন্যায়পথে তাদের পরিচালিত করেন।
সামসঙ্গীত / Psalms - 25 প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন।
সামসঙ্গীত / Psalms - 25 হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি। কিন্তু আপনার মহত্ব দেখাবার জন্য, আমি যা যা করেছিলাম, সেগুলো সবই আপনি ক্ষমা করেছেন।
সামসঙ্গীত / Psalms - 25 যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে, তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন।
সামসঙ্গীত / Psalms - 25 সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে, এবং তাঁর সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে।
সামসঙ্গীত / Psalms - 25 প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন। তাঁর চুক্তি সম্পর্কে তিনি তাদের শিক্ষা দেন।
সামসঙ্গীত / Psalms - 25 সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি। তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন।
সামসঙ্গীত / Psalms - 25 হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ। আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন।
সামসঙ্গীত / Psalms - 25 আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন। আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন।
সামসঙ্গীত / Psalms - 25 আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন। আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন।
সামসঙ্গীত / Psalms - 25 আমার য়েসব শত্রু আছে তাদের দিকে দেখুন। তারা আমায় ঘৃণা করে, আমায় আঘাত করতে চায়।
সামসঙ্গীত / Psalms - 25 হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন। আমি আপনার ওপর নির্ভর করি। দয়া করে আমায় হতাশ করবেন না।
সামসঙ্গীত / Psalms - 25 হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল। আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন।
সামসঙ্গীত / Psalms - 25 হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের, তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন।